Saturday, May 6, 2017
দলীয় কলমে যোগদানপত্রে সই!
দলীয় কলমে যোগদানপত্রে সই!

অস্ত্রবাজ একজন শিক্ষকের ছবি সম্প্রতি পত্রপত্রিকায় ছাপা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক! তিনি দশ মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে নিয়োগ পেয়েছেন। অনলাইনে তার একটি ছবি ভাইরাল হয়ে গেছে। অস্ত্র হাতে তিনি নিশানা প্র্যাকটিস করছেন। স্থান ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আশপাশের একটি জঙ্গলে। তার পাশে দাঁড়িয়ে আছেন যিনি, তাকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে সজীব হিসেবে, যিনি ইবি ছাত্রলীগের শীর্ষ নেতা। ঘটনাটা ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের। ডেইলি স্টার (২৩ এপ্রিল ২০১৭) এবং যায়যায়দিন আমাদের জানাচ্ছে, এই শিক্ষকের নাম মতিয়ার। অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনে পরিসংখ্যান বিভাগের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বক্তব্য ছাপা হয়েছে। তাদের দু’জনের বক্তব্য মোটামুটি একই- মতিয়ার যেহেতু কোনো মামলায় ‘অভিযুক্ত’ হননি, সেক্ষেত্রে শিক্ষক হিসেবে নিয়োগে আইনগত কোনো বাধা নেই!
সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে যে নির্বাচনী বোর্ড হয়, তার সভাপতি থাকেন প্রো-ভিসি। মূলত মতিয়ারের নিয়োগে তিনিই সুপারিশ করেছেন এবং সিন্ডিকেট তা অনুমোদন করেছে। প্রশ্নটা একজন শিক্ষক ‘অভিযুক্ত’ হয়েছিলেন কিনা, তা নিয়ে নয়। প্রশ্নটা নৈতিকতার। হতে পারে বিভাগের সভাপতি কিংবা প্রো-ভিসি বিষয়টি জানতেন না। এখন তারা জেনেছেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বিষয়টি খতিয়ে দেখতে পারে। তদন্ত কমিটি গঠন করতে পারে। অভিযুক্ত ব্যক্তিটির কাছে ব্যাখ্যা চাইতে পারে। বিষয়টি আলোচনার দাবি রাখে এ কারণে যে, এটি একটি স্পর্শকাতর বিষয়। তিনি অস্ত্রের ট্রেনিং নিয়েছেন। ছবি তো সেকথাই বলে। তিনি একজন অস্ত্রবাজ। ক্যাডার। এখন এই মতিয়ার যখন ছাত্রদের পড়াবেন, তিনি কী মেসেজ দেবেন? তার ছাত্ররা কী শিখবে? একজন শিক্ষক তো ছাত্রদের কাছে ‘রোল মডেল’। ছাত্ররা একজন শিক্ষককে দেখে শেখে। তাকে অনুকরণ করে। তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। অন্তত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি তা-ই দেখেছি। এখন অস্ত্র হাতে ট্রেনিংরত অবস্থায় মতিয়ারের ছবি দেখে কি ছাত্ররা তাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে? ছাত্রদের মনে কি তার সম্পর্কে ঘৃণার জন্ম হবে না? সবচেয়ে বড় কথা, মতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পরিবারকে গোটা জাতির কাছে ‘ছোট’ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতীতে অনেক গুণী শিক্ষক ছিলেন এবং এখনও আছেন, যারা আমাদের সবার গর্বের। আমি তাদের সবার সঙ্গে মতিয়ারকে মেলাতে পারি না। আমাকে ক্ষমা করবেন মতিয়ার। আপনি পদত্যাগ করলে ভালো করবেন। অন্তত একটি কেলেঙ্কারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রক্ষা পাবে।
মতিয়ার, আমি বিশ্বাস করি আপনি অন্যত্র একটি চাকরি পাবেন। কেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও অসম্মানিত করবেন? একজন অস্ত্রবাজকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শিক্ষক হিসেবে নিশ্চয়ই দেখতে চাইবে না! মতিয়ারের সংবাদটি যখন ছাপা হয়েছে, তখন আরও একটি তথ্য প্রকাশ পেয়েছে পত্রিকায়। একটি জনপ্রিয় দৈনিকের উপ-সম্পাদকীয় ছিল এরকম- ‘বিশ্ববিদ্যালয়ের নিয়োগে মীজানুর রহমান মডেল’ (২৭ এপ্রিল )। উপ-সম্পাদকীয়টি লিখেছেন সোহরাব হাসান। এর আগে ওই পত্রিকায় একটি সংবাদ ছাপা হয়েছিল। তাতে শিরোনাম ছিল ‘‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বিশেষ কর্মকর্তা’ পদে ছাত্রলীগের ১২ জন।’’ উপাচার্যের বক্তব্যটি ছিল এরকম- ‘ছাত্রলীগের নেতাকর্মীদের চাকরি দিতে আমি বাধ্য’। উপ-সম্পাদকীয়তে এটাকেই ‘মীজানুর রহমান মডেল’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সংবাদটি হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অতি সম্প্রতি কোনো বিজ্ঞপ্তি ছাড়াই ১২ জন ছাত্রলীগ নেতাকে নিয়োগ দিয়েছেন উপাচার্য। যা বড় বিতর্ক সৃষ্টি করেছে তা হচ্ছে উপাচার্যের ওই বক্তব্য। যদিও উপাচার্য মীজানুর রহমান পরে এর একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, তার আমলে তিনি জামায়াত-শিবিরের কাউকে নিয়োগ দেবেন না। মীজানুর রহমানকে আমি ব্যক্তিগতভাবে চিনি। প্রায়ই টকশোতে তার সঙ্গে আমার দেখা হয়। তিনি যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য ছিলেন। উপাচার্য হয়েও তিনি রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেননি। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তিনি উত্তর কুমিল্লা থেকে কাউন্সিলর হয়েছিলেন। কাউন্সিলর হিসেবে তার একটি ছবিও আমি তখন সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন। দ্বিতীয়বারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
তার আমলে অনেক নতুন নতুন বিভাগ খোলা হয়েছে জগন্নাথে। এর কৃতিত্ব তিনি নিতেই পারেন। কিন্তু উপাচার্য হিসেবে তিনি জানেন বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে ‘বিশেষ কর্মকর্তা’ হিসেবে কোনো পদ নেই। প্রতিটি পদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদন নিতে হয়। নতুন নতুন বিভাগ চালাতে শিক্ষকের পাশাপাশি স্টাফের দরকার। এটা অস্বীকার করা যাবে না। কিন্তু এ ধরনের নিয়োগে বিতর্ক বাড়ায়। কেন মীজানুর রহমান এই বিতর্কে নিজেকে জড়ালেন, আমি জানি না। প্রশাসক হিসেবে তিনি যোগ্য। কিন্তু বিতর্ক কেন? এমনিতেই শিক্ষক হিসেবে যাদের নিয়োগ দেয়া হয়েছে, তাদের নিয়েও নানা কথা আছে। তার নিজ দলের লোকেরাই তার বিরোধিতা করছেন। এটা তিনি জানেন। তিনি যদি মঞ্জুরি কমিশনের অনুমতি নিতেন, ভালো করতেন। যেহেতু নতুন নতুন বিভাগ হয়েছে, সুতরাং সেখানে স্টাফ নিয়োগ দিতে হবেই। কিছুদিন অপেক্ষা করতে হতো মাত্র। যে ১২ জনকে তিনি নিয়োগ দিয়েছেন, তারাই না-হয় নিয়োগ পেতেন! সেটাই ছিল মঙ্গলজনক। তিনি বিতর্ক এড়াতে পারতেন। আর যারা ‘বিশেষ কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পেলেন, তারাও বিতর্কিত হয়ে গেলেন! এ ধরনের সিদ্ধান্ত উপাচার্যের ভাবমূর্তি কতটুকু উজ্জ্বল করবে, আমি জানি না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন উপ-সম্পাদকীয়তে তার সম্পর্কে যেসব মন্তব্য করা হয়েছে, আমি তাতে হতাশ হয়েছি। ব্যক্তিগতভাবে তিনি আমার প্রিয় মানুষদের একজন। তার জন্য আমার দুঃখবোধ ছাড়া কিছুই আর থাকল না। আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মকর্তা ও শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে যেসব সংবাদ পত্রপত্রিকায় ছাপা হচ্ছে, তাতে করে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বিগ্ন। সম্প্রতি প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ইউজিসি প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৩ ও ২০১৪’ প্রদান অনুষ্ঠানে বলেছেন, তার সরকারের লক্ষ্য হচ্ছে উচ্চশিক্ষার মান উন্নয়ন। তিনি আরও বলেছেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা শিক্ষক তাদের লক্ষ্য রাখা উচিত ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, তারা কী করছে, ক্লাসে অনুপস্থিত থাকছে কিনা, তা দেখা। বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র জঙ্গি কার্যক্রমে জড়িয়ে যাচ্ছে, সেদিকে দৃষ্টি দিতেই তিনি ওই কথাগুলো বলেছিলেন। এর আগে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষার্থীদের নজরদারিতে রাখা হবে বলে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি একটি সিদ্ধান্ত নিয়েছিল (যুগান্তর, ২৪ ফেব্রুয়ারি)। দুটো বিষয়ই গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী চান শিক্ষার মানোন্নয়ন, আর আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চায় অনুপস্থিত ছাত্রছাত্রীদের সম্পর্কে খোঁজখবর রাখা। এই কাজটি কি পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিকমতো পালন করছে? একটি দৃষ্টান্ত দেই। আমার বিশ্ববিদ্যালয়ে (জাহাঙ্গীরনগর) আমার বিভাগে একাধিক শিক্ষার্থীকে পাওয়া গেল, যারা নিয়মিত ক্লাস করে না। ইনকোর্স পরীক্ষা দেয় না। বিষয় সম্পর্কে তাদের ধারণা নেই। শুধু চূড়ান্ত পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে চলে যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলেও কর্তৃপক্ষ থাকল উদাসীন। সর্বশেষ ঘটনায় পাওয়া গেল একজন ছাত্রীকে, যে প্রথমবর্ষে একবার মাত্র ভর্তি হয়েছিল। তারপর আর ক্লাসে আসেনি। কিন্তু ফাইনাল পরীক্ষা দিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, ওই ছাত্রী কি আদৌ কোনো জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কি সেই তথ্যটি আছে? বিষয়টি বিভাগীয় সভাপতি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো ‘পদক্ষেপ’ নেয়া সমীচীন মনে করেনি কর্তৃপক্ষ! এর মধ্য দিয়ে কি আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তকে একরকম চ্যালেঞ্জ করা হল না? তাই প্রশ্ন জাগে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাজটি তাহলে কী? প্রধানমন্ত্রী যে উচ্চশিক্ষার মানোন্নয়ন চান, তা তাহলে নিশ্চিত হবে কীভাবে? প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি তলিয়ে দেখুক। শিক্ষার মানোন্নয়ন নয়, উপাচার্য মহোদয়রা চান শুধু শিক্ষক নিয়োগ! এসব শিক্ষক নিয়োগে মঞ্জুরি কমিশনের অনুমোদন আছে কিনা, তা উপাচার্য মহোদয়রা দেখেন না। মঞ্জুরি কমিশনের নির্দেশকে উপেক্ষা করে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপিত পদের বিপরীতে ‘শিক্ষক’ নিয়োগ দেয়া হচ্ছে।
এটা কে দেখবে? দুদক একবার রংপুর বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক, কর্মকর্তা নিয়োগ নিয়ে তদন্ত শুরু করেছিল। ওই তদন্তের বর্তমান কী হাল, আমরা জানি না। রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নতুন ওই বিশ্ববিদ্যালয়টিকে পারিবারিকীকরণ করেছিলেন। নিজের ভাই, ভাইয়ের স্ত্রী, সন্তানকে অবৈধভাবে সেখানে চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। রংপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যও ব্যক্তিগত কাজে ঢাকায় থেকে টিএ/ডিএ উত্তোলন করেছিলেন। এ-সংক্রান্ত খবর পত্রিকায় ছাপা হয়েছে। মেয়াদের শেষ সময়ে এসে তিনি বিজ্ঞাপিত পদের বিপরীতে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেন। এটা কোন পর্যায়ে আছে বলতে পারব না। প্রধানমন্ত্রীর দফতর সব বিষয়ে অনুসন্ধান করে কিনা, তাও আমার জানা নেই। কিন্তু একজন শিক্ষক হিসেবে আমি যা বুঝি তা হচ্ছে, ভালো শিক্ষক না হলে ভালো ছাত্র তৈরি হয় না। সিনিয়র শিক্ষকরা অবসরে যাওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘মেধার ঘাটতি’ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিবেচনায় উপাচার্য নিয়োগ দেয়া হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে, উপাচার্যরা দলীয় কোটায় শিক্ষক নিয়োগ দিতেই ব্যস্ত! প্রতিটি বিশ্ববিদ্যালয়েই পারিবারিকীকরণ হচ্ছে। নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার নিজ সন্তানকে ওই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিলেন। যিনি কোনোদিন মেধাবলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি, তিনি কিনা এখন পাবলিক বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক! শুধু পারিবারিক কিংবা দলীয় ‘কোটায়’ কেন, এখন শিক্ষক নিয়োগ হচ্ছে টাকার বিনিময়েও!
টিআইবি তদন্ত করেছিল, সুনির্দিষ্ট অভিযোগও এনেছিল। কিন্তু দুদক, শিক্ষা মন্ত্রণালয় কিংবা মঞ্জুরি কমিশন- কেউ তদন্ত করেনি। তাই সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এটাকে ‘মীজান ফর্মুলা’ বলেছেন। কিন্তু এই ‘ফর্মুলা’ তো সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন তার সন্তানকে শিক্ষক বানান, আমি তাতে অবাক হই না। কারণ তিনি একটি ‘ধারা’ অনুসরণ করেছেন মাত্র। গলদ তো সেখানেই! প্রভাবশালীদের সন্তানরা এখন শিক্ষক হচ্ছেন, কর্মকর্তা হচ্ছেন। সব বিশ্ববিদ্যালয়ের তথ্য আমার কাছে নেই। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি তথ্য সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে (মানবকণ্ঠ, ১৩ এপ্রিল)। সেখানে বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই শিক্ষক-কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, যারা সবাই প্রভাবশালীদের সন্তান। অপর একটি সংবাদ- পদ খালি নেই, তারপরও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। এটিও জাহাঙ্গীরনগরের (সমকাল, ২২ মার্চ)। আমার নিজের বিভাগেই শিক্ষক এখন ১৮ জন। সব পদের বিপরীতে মঞ্জুরি কমিশনের অনুমোদনও নেই। টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ-সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়েছিল (যায়যায়দিন, ২ এপ্রিল)। কিন্তু তারপরও এ ব্যাপারে মঞ্জুরি কমিশন কোনো উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই। কিন্তু আমার মনে আছে, টিআইবির রিপোর্টের প্রতিবাদ করেছিল মঞ্জুরি কমিশন। অতি সম্প্রতি মঞ্জুরি কমিশনের একটি বিজ্ঞপ্তি আমার চোখে পড়েছে। কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, গণবিশ্ববিদ্যালয়ে (সাভার) আন্তর্জাতিক সম্পর্ক, বিএড, পরিবেশ বিজ্ঞান বিভাগে ছাত্র ভর্তির কোনো অনুমোদন নেই। ছাত্ররা যেন ওইসব বিভাগে ভর্তি না হয়। এটি ভালো উদ্যোগ। কিন্তু এটাই কি শেষ? গণবিশ্ববিদ্যালয় যদি আইন ভঙ্গ করে থাকে, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হোক। আবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে, তার বিরুদ্ধে মঞ্জুরি কমিশন ব্যবস্থা নিচ্ছে না কেন?
তাহলে মঞ্জুরি কমিশন কি সত্যি সত্যিই কাগুজে প্রতিষ্ঠানে পরিণত হল! প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষার মানোন্নয়নের কথা। শিক্ষামন্ত্রী শিক্ষার মান বৃদ্ধির কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন। কিন্তু মান বৃদ্ধি হচ্ছে কই? এটা দেখবে কে? প্রধানমন্ত্রী এডুকেশন কাউন্সিল করার কথা বলেছেন। এই কাউন্সিলের কাজ কী হবে? শিক্ষার মানোন্নয়ন ঘটানো? তা যদি হয়, তাহলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব। শুধু অনুরোধ রাখব এই কাউন্সিলে যেন যোগ্য ও দলনিরপেক্ষ ব্যক্তিদের মনোনয়ন দেয়া হয়। না হলে মঞ্জুরি কমিশনের মতো এটাও একটি কাগুজে প্রতিষ্ঠানে পরিণত হবে। একজন অস্ত্রবাজ শিক্ষককে দিয়ে লেখাটা শুরু করেছিলাম। শেষ করতে চাই নয়াদিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কবিতা এ শর্মার একটি বক্তব্য উল্লেখ করে। ঢাকায় তিনি এসেছিলেন বেসরকারি সাউথইস্ট ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তনে। তিনি বলেছিলেন, ‘রাজনীতিকরণ উচ্চশিক্ষার মানের অবনতি ঘটাচ্ছে’ (সমকাল)। এটাই হচ্ছে মোদ্দা কথা। প্রধানমন্ত্রী চান শিক্ষার মানোন্নয়ন। কিন্তু রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ, বিজ্ঞাপিত পদের বিপরীতে প্রভাবশালী ব্যক্তিদের সন্তানদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া- এসব আর যাই হোক, উচ্চশিক্ষার মানোন্নয়ন ঘটাবে না।
ড. তারেক শামসুর রেহমান : অধ্যাপক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য
tsrahmanbd@yahoo.com
ড. তারেক শামসুর রেহমান : অধ্যাপক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য
tsrahmanbd@yahoo.com
About: ATM COX
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1356)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
-
▼
2017
(8870)
-
▼
May
(1579)
-
▼
May 06
(61)
- নয়াদিল্লীতে গ্যাস লিকের কারণে ৪০ শিক্ষার্থী অসুস্থ...
- দক্ষিণ এশীয় দেশগুলোর উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ও...
- কৃষ্ণ সাগরে ঢুকে পড়েছে মার্কিন ডেস্ট্রয়ার
- ভেনিজুয়েলায় বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৩৭
- ‘অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক চমৎকার’
- প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় সামরিক শক্তি বাড়াতে হবে
- এবার পশ্চিমবঙ্গে আত্রেয়ী বাঁচাও আন্দোলন
- স্বামীকে তিনবার গুলি করলেন স্ত্রী
- অস্ত্রসহ গ্রেপ্তার শ্রমিক নেতাকে ছিনিয়ে নিল সহযোগীরা
- শুরু হলো প্রথম আলো নাফিয়া গাজী বিতর্ক প্রতিযোগিতা
- বোয়িংয়ে চড়ে কক্সবাজারে প্রধানমন্ত্রী
- উত্তরাঞ্চলের ৩ জেলায় বোরো ধানে চিটা
- ভাষা নিয়ে দিনভর হইহই উৎসব
- মেয়েরা তো শাড়ি কম পরে, ব্যবসা চলবে কেমনে?
- ‘লাইক’ নিয়ে এত মাথাব্যথা কেন?
- ব্যাংকে সরকারি দপ্তরের জমা পৌনে ২ লাখ কোটি টাকা
- জনগণের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ
- বাজেট ঘোষণা পর্যন্ত আশা রাখছি
- হাওরের দুঃখ-কষ্ট এবং হার না-মানা মানুষ
- ধর্মতন্ত্র, নন্দনতত্ত্ব ও অবরোধবাসিনী
- ধর্মীয় অসহিষ্ণুতা : জাতিসঙ্ঘে ভারতের তীব্র সমালোচনা
- 'পাকিস্তানকে ভেঙে টুকরো' করতে মোদির পাশে শিবসেনা
- চীনের সাবমেরিন ‘কন্ট্রোল’ করতে ভারতের সাথে হাত মেল...
- কিমকে হত্যার পরিকল্পনা ফাঁস
- কালকিনিতে স্কুলছাত্রকে কুপিয়ে জখম : আটক-১
- হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা
- রাঙ্গাবালীতে আ’লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
- কটিয়াদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে প্রবাসীর স্ত্রী...
- বালিয়াকান্দিতে বিদ্যালয়ে চুরি
- রাণীনগরে ইট ভাটার নির্গত গ্যাসে জমিতে ধানের বদলে চিটা
- নড়াইলে জমির মালিকরা ছুটছেন শ্রমিকের পেছনে
- মিরসরাইয়ে ভারতীয় শাড়ি উদ্ধার
- মিরসরাইয়ের অনুদানের টাকায় পোড়া বাড়ীতে উঠছে পাকা ঘর
- বিশ্ব বাজারে ঘিওরের লেবু
- নির্বাচনে প্রস্তুত আওয়ামী লীগ
- কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক চার লেনের ঘোষণা প্রধানম...
- ঘোরা-খাওয়ার ফাঁকে স্বামীকে স্ত্রীর তিনবার গুলি
- টার্নবুলের ফোন কেটে দিয়ে এবার ভিন্নসুর ট্রাম্পের
- ফ্রান্সের নির্বাচনেও হ্যাকারদের হানা
- আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজ
- অভিযোগ মাথায় নিয়ে অবসরে বেরোবি ভিসি
- অভয়নগরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
- মেয়ের নাম ইভানকা রেখে তোপে সৌদি বাবা
- 'দক্ষিণ এশিয়া স্যাটেলাইটের' ১০টি তথ্য
- আ’লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জান...
- কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- পাবনায় কৃষককে শ্বাসরোধে হত্যা
- বিএনপিতে প্রার্থী হাফডজন আ’লীগের সাদেক চূড়ান্ত!
- সাউথ এশিয়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ
- ভোটযুদ্ধের জোর প্রস্তুতি
- জয়ের ফেসবুক পেজে ভাইরাল হল ছবিটি
- রামপালের ভারতীয় কোম্পানি নরওয়ের কালো তালিকায়
- মেরী স্টোপসের প্রতারণা
- ইন্টারনেটে যৌনতা, অশ্লীলতার ভয়াল বিস্তার by রুদ্র ...
- তলানিতে খাদ্য মজুদ!
- ডিবির সেই এসি আরও ভয়ঙ্কর
- ভোটযুদ্ধের জোর প্রস্তুতি
- আল্লামা শফীর সঙ্গে বিএনপি নেতা মীর নাছিরের বৈঠক
- দলীয় কলমে যোগদানপত্রে সই!
- ডায়াবেটিক রোগীর ভ্রমণকালীন সতর্কতা
- হৃদরোগ প্রতিরোধে যা করবেন
-
▼
May 06
(61)
-
▼
May
(1579)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
Exclusive
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
জোহরান মামদানি
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট
No comments:
Post a Comment