Sunday, April 26, 2015
খালেদার কান্না, নীরব প্রতিশোধের আহবান- খালেদা জিয়ার পুরো বক্তব্য
খালেদার কান্না, নীরব প্রতিশোধের আহবান- খালেদা জিয়ার পুরো বক্তব্য
ঢাকা
উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত
প্রার্থীদের পক্ষে ভোট বিপ্লবের আহবান জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া। ভোটের মাধ্যমে অন্যায়-অবিচারের বিরুদ্ধে নীরব প্রতিশোধ নিতেও
বলেছেন তিনি। ২৮শে এপ্রিলের নির্বাচনকে প্রতিবাদের ভোট হিসেবে অভিহিত করে
তিনি বলেছেন, ভয়-ভীতি উপেক্ষা করে সবাইকে ভোট দিতে হবে। ভোট গণনা শেষ না
হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে কেন্দ্র। দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ
সম্মেলনে খালেদা জিয়া এ আহবান জানান। এ সময় ২০ দলীয় জোট ও আদর্শ ঢাকা
আন্দোলনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এক ঘন্টার বক্তব্যে তিনি দেশের
সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। সংলাপ ও সমঝোতার আহবান জানান,
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। ক্ষমতা ত্যাগ করলেও প্রধানমন্ত্রীর প্রতি
কোন ধরনের প্রতিশোধ নেয়া হবে না বলেও জানান তিনি। সিটি নির্বাচনে বিচারিক
ক্ষমতাসহ সেনা মোতায়েনের জন্য আবারও দাবি জানান বেগম খালেদা জিয়া। সংবাদ
সম্মেলনের এক পর্যায়ে প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর কথা স্মরণ করতে গিয়ে
আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। এই সময় তাকে চোখ মুছতেও দেখা
যায়। বেগম জিয়া বলেন, সন্ত্রাস নির্ভর নষ্ট রাজনীতির ধারক আওয়ামী লীগ। যে
সরকার ও প্রশাসন সামাজিক উৎসবে নারীদের নিরাপত্তা দিতে জানে না, নারীদের
সম্মান জানাতে পারে না তাদের ক্ষমা চাওয়া ও ক্ষমতা থেকে সরে যাওয়া উচিৎ।
বেগম জিয়া বলেন, দেশের পরিস্থিতি এমন যে ক্ষমতাসীন ছাড়া কারও কোন সুবিধা
পাওয়ার অধিকার নেই। তার ওপর সাম্প্রতিক হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,
আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। গাড়িবহরে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী
যেভাবে নাটক বলেছেন ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন তাতে
আমি মর্মাহত। হতাশা প্রকাশ করে খালেদা জিয়া বলেন, জানি এ হামলার বিচার হবে
না। এ হামলায় ছাত্রলীগ অংশ নিয়েছে এবং এতে সহযোগিতা করেছে পুলিশ। এ হামলার
ঘটনায় পক্ষপাতদূষ্ট নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নেয়নি বলেও তিনি উল্লেখ
করেন। তিনি বলেন, সেনা মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত
প্রতারণামূলক। নির্বাচনী এলাকায় আবারও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান
তিনি। খালেদা বলেন, জনগণের প্রতি আস্থা থাকার কারনেই বিএনপি এ নির্বাচনে
অংশ নিচ্ছে। বিএনপি সর্মথিত প্রার্থীদের হয়রানী করারও অভিযোগ আনেন বেগম
জিয়া।
খালেদা জিয়ার পুরো বক্তব্য
উপস্থিতি
প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা, আস্সালামু আলাইকুম। প্রলয়ঙ্করী ভূমিকম্পে
প্রতিবেশী নেপাল ও ভারতে বহু মানুষের প্রাণহানি এবং আমাদের দেশের আহত ও
নিহতের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। বেদনার্ত মন নিয়ে অনেক দিন পর সরাসরি
আপনাদের মুখোমুখি হয়েছি। আপনাদের স্বাগত: জানাচ্ছি। আমি কেমন ছিলাম এবং
এখনো কেমন আছি, আপনারা ভালো জানেন। দীর্ঘদিন আপনারা আমার সঙ্গে কষ্ট
করেছেন। এখনো করছেন। এরজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সাংবাদিকতা হচ্ছে সত্য অনুসন্ধান এবং তা মানুষের সামনে তুলে ধরার এক কষ্টকর
মহান পেশা। এই পেশায় যারা সততা ও নিষ্ঠার সঙ্গে নিয়োজিত, আমরা তাদেরকে
বরাবর সম্মান করি। আমি আশা করি, দেশ-জাতির বর্তমান ক্রান্তিলগ্নে সত্যের
প্রতি এই অবিচল নিষ্ঠা আপনারা সাহসের সঙ্গে অব্যাহত রাখবেন। কারণ, দেশের
মানুষ আপনাদের ওপর অনেক বেশি ভরসা করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজ আমি
আপনাদের মাধ্যমে দেশবাসীর সামনে চলমান পরিস্থিতির কিছু গুরুত্বপূর্ণ দিক
তুলে ধরবো। বিশেষ করে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের তিনটি সিটি
কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে আমাদের বক্তব্য রাখবো। শুরুতেই আমি গত পয়লা
বৈশাখ বাংলা নববর্ষবরণ উৎসবে যোগ দিতে গিয়ে রাজধানীতে দেশের ঐতিহ্যবাহী
সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়, জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ে ও দেশের বিভিন্ন স্থানে আমাদের যে বোনেরা ও মেয়েরা
ন্যক্কারজনকভাবে নির্যাতিত ও সম্মানহানির শিকার হয়েছেন, তাদের প্রতি গভীর
সহানুভূতি জানাচ্ছি। এসব ঘৃণ্য অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির
দাবি করছি। যাদের দায়িত্বপালনে শৈথিল্য ও কর্তব্যে অবহেলার কারণে কিংবা
প্রত্যক্ষ-পরোক্ষ প্রশ্রয়ে এ ধরণের জঘণ্য ঘটনা ঘটেছে, তাদেরও কঠিন শাস্তি
হওয়া উচিত। যে-সরকার ও প্রশাসন কোনো সামাজিক উৎসবে মানুষের নিরাপত্তা দিতে
পারেনা, মেয়েদের সম্মান রক্ষা করতে পারেনা এবং এমন ঘৃণ্য ঘটনার প্রতিকার
করতে পারেনা, তাদের লজ্জিত হওয়া উচিৎ। ক্ষমা চেয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো
উচিৎ। বিএনপি’র অন্যতম যুগ্ম-মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন
আহমেদ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক আনিসুর রহমান
খোকনকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গিয়েছে। এক মাসেরও বেশি সময়
হয়ে গেলো। এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা। সালাহউদ্দিনকে নিয়ে
প্রধানমন্ত্রী নিষ্ঠুর বিদ্রুপ করেছেন। আমরা উৎকণ্ঠিত। আমরা তাদের সন্ধান
চাই। তাদেরকে অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক। প্রকৃতপক্ষে দেশে
এখন কোনো মানুষের সামান্যতম নিরাপত্তাও নেই। যে-ভাবেই ক্ষমতা কব্জা করে
থাকুক না কেন, দেশে তো একটা সরকার আছে। কিন্তু মানুষের নিরাপত্তা ও নারীর
সম্ভ্রম রক্ষায় তাদের কোনো ভাবনা কিংবা দায়-দায়িত্ব আছে বলে মনে হয়না।
কেননা তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। কাজেই জনগণের প্রতি তাদের কোনো
দায়িত্ব ও কর্তব্যবোধ নেই। তাদের ভাবনা কেবল ক্ষমতাকে কিভাবে পাকাপোক্ত
রাখা যায়। এ লক্ষ্যেই তারা বিরোধীদল ও ভিন্নমত দমন এবং জনগণের গণতান্ত্রিক
আন্দোলন ও ন্যায়সঙ্গত প্রতিবাদ-বিক্ষোভ স্তব্ধ করার একমাত্র কাজে আইন
প্রয়োগকারী সংস্থাগুলোকে নিয়োজিত করে রেখেছে। যার ফলে তারা অন্যায় কাজে
উৎসাহিত হচ্ছে। ক্ষমতাসীন দলের লোকদেরকে তারা আইনের উর্ধ্বে রেখেছে। ফলে
দেশে কোনো শান্তি-শৃঙ্খলা নেই। সৃষ্টি হয়েছে নৈরাজ্যকর পরিস্থিতি। ঢাকার
কাছে আশুলিয়ায় দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির সময় ৮ জন নিহত হবার ঘটনা এই
পরিস্থিতির সাম্প্রতিকতম উদাহরণ। সাংবাদিক বন্ধুরা, দেশে কোনো অপরাধের
সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নেই। সবকিছু পরিচালিত হচ্ছে দলীয় স্বার্থে ও
রাজনৈতিক দৃষ্টিভঙ্গীতে। আপনারা নিজেরাও সেটা ভালো জানেন। সাংবাদিক দম্পতি
সাগর-রুনীর নিষ্ঠুর ও পৈশাচিক হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে আপনারা
দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। কিন্তু তার সবই অরণ্যে রোদন হয়েছে। দেশে এমন
সংস্কৃতি চালু করা হয়েছে যে, ক্ষমতাসীন ছাড়া আর কারো যেনো সুবিচার পাওয়ার
কোনো অধিকার নেই। সিভিল শাসন ও রাজনীতির একটা শোভন-সুন্দর কালচার থাকে।
রাজনীতির ভাষা এবং প্রতিদ্বন্দ্বী পক্ষের সঙ্গে আচরণ সেই কালচারেরই অংশ।
বর্তমান ক্ষমতাসীনেরা সেই কালচার শেখেনি। কাউকেই তারা সম্মান করতে জানেনা।
ফলে তাদেরকেও কেউ সম্মান করেনা। তাদের আচরণ ও ভাষা পরিবেশকে কলুষিত ও
পরিস্থিতিকে কেবল উত্তপ্তই করতে পারে। রাজনীতিতে কৌশল থাকে। কিন্তু
নি¤œরুচির মানুষেরা অপকৌশলকে কৌশল ভেবে আত্মতৃপ্তি লাভ করে। জনগণের সমর্থন
নয়, সন্ত্রাস ও রাষ্ট্রীয় সন্ত্রাস এবং অপপ্রচারকেই তারা জেতার পথ বলে ধরে
নিয়েছে। যুক্তি, সংযম, সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপের পথ তারা
এড়িয়ে চলতে চায়। দেশে সকল সংকটের সূত্র সেখানেই। এখান থেকে বেরিয়ে মতামতের
বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সুস্থ
রাজনীতির ধারায় ফিরতে না পারলে আমাদের সমাজ ক্রমাগত পিছিয়ে পড়বে।
বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রিয়। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম
আকাঙ্খা ছিল একটি গণতান্ত্রিক স্বদেশের। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের
মানুষকে বার বার রক্ত দিয়ে সংগ্রামে জয়ী হতে হয়েছে। সেই গণতন্ত্রকে আজ আবার
হত্যা করা হয়েছে। বাংলাদেশকে আজ সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এই
সন্ত্রাসী রাষ্ট্রকে আবার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে। আসুন, সবাই
মিলে সেই পথে অগ্রসর হই। দেশ ও জনগণকে বাঁচাই। প্রিয় সাংবাদিকবৃন্দ,
সকলেই জানেন যে, ক্ষমতাসীন ছাড়া দেশের প্রায় সকল রাজনৈতিক দল এবং বেশিরভাগ
মানুষের দাবি হচ্ছে, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য একটি সরকারের অধীনে
অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন। আলোচনার মাধ্যমে সেই সমঝোতা প্রতিষ্ঠা হয়নি
বলেই ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটসহ অধিকাংশ দল
সেই নির্বাচন বর্জন করে। ফলে নির্বাচনের নামে যে-প্রহসন হয়েছে তা কোনো
গ্রহণযোগ্যতা পায়নি। কথা ছিল, এরপর আলোচনার মাধ্যমে একটা সমঝোতার ভিত্তিতে
সংসদ ভেঙ্গে নতুন নির্বাচন হবে। সেই আলোচনার জন্য আমরা এক বছর অপেক্ষা
করেছি। এরপর প্রহসনের নির্বাচনের বার্ষিকী উপলক্ষে আমরা ঢাকায় সমাবেশের
কর্মসূচি দিলে ক্ষমতাসীনেরা কী ধরণের সন্ত্রাসী পথ বেছে নেয়, তা সকলেরই
জানা।এর প্রতিবাদে এবং সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে
আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করলে তারা আরো বেশি সন্ত্রাসী হয়ে উঠে।
বেছে নেয় নাশকতা ও অন্তর্ঘাতের পথ। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি
মোকাবিলায় ক্ষমতাসীনেরা ঘৃণ্য অপকৌশল অবলম্বন করেছে। আমাকে অবরুদ্ধ করে
রাখে। আমাদের দল-জোটের সিনিয়র নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে
নিক্ষেপ করে। কোনো নেতা বিএনপি’র পক্ষ থেকে কথা বললেই তাকে আটক অথবা গুম
করে ফেলে। আমাদেরকে সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। রাজপথে নামার চেষ্টা করলেই
গুলি চালিয়েছে কিংবা ধরে নিয়ে গিয়ে দৈহিক নির্যাতন করেছে। দলীয় সশস্ত্র
সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। একই সঙ্গে আমাদের কর্মসূচি ভঙ্গ করতে
পুলিশ-র্যাব-বিজিপির পাহারায় রাজপথে ও মহাসড়কে জোর করে যানবাহন নামিয়েছে।
সে-সব যানবাহনে রহস্যজনক বোমা হামলায় অনেক নিরাপরাধ মানুষ নিহত ও দগ্ধ
হয়েছে। সশস্ত্র প্রহরায় চলাচলরত যানবাহনে কিভাবে এমন হামলা হয়েছে এবং
ঘটনাস্থল থেকে কেন অপরাধীরা ধরা পড়েনি তা আজও রহস্যে ঢাকা। তবে প্রতিটি
ঘটনায় মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের তাদের বাড়ি-ঘর থেকে ধরে
নিয়ে যাওয়া হয়েছে। অনেককে বিনাবিচারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নৃশংস
নির্যাতন চালিয়ে পঙ্গু করা হয়েছে অনেক তরুণকে। বিরোধী দলের কর্মীদের ধরে
পুলিশে দিয়ে মিথ্যা মামলা সাজানোর সুযোগ করে দিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের
আর্থিক পুরস্কারও দেয়া হয়েছে। অথচ অস্ত্র, গুলি, বোমাসহ ক্ষমতাসীন দলের
অনেকে ঘটনাস্থল থেকে ধরা পড়ার পর উপরের নির্দেশে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।
আর আমাদেরকে কথা বলার সুযোগ না দিয়ে বিরোধী দলের বিরুদ্ধে চালানো হয়েছে
একতরফা অসত্য প্রচারণা। সাংবাদিক ভাই-বোনেরা, আমরা বোমা হামলায় নিহত ও
আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। এ ধরণের হত্যার তীব্র নিন্দা করেছি।
বোমা হামলায় এবং বিনা বিচারে প্রায় সমান সংখ্যক মানুষকে হত্যার ঘটনার
ব্যাপারে আমরা আন্তর্জাতিক তদন্ত দাবি করেছি। আমি আজ আবার তার পুনরুল্লেখ
করে বলছি, হত্যা, নাশকতা, সন্ত্রাস ও লাশের রাজনীতি আমরা করিনা।
সন্ত্রাস-নির্ভর নষ্ট রাজনীতির চ্যাম্পিয়ন হচ্ছে আওয়ামী লীগ। অতীত ও নিকট
ইতিহাস তার সাক্ষ্য বহন করে। এবারেও তারা জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে ভীত
হয়ে দু’ধারা ছুরির মতো অপকৌশল নিয়েছিল। আমাদের কর্মসূচি ভ-ুল করতে
নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে সশস্ত্র প্রহরায় একদিকে পথে যানবাহন নামিয়েছে।
অপরদিকে সেই যানবাহনে বোমা হামলায় মানুষ হত্যা করে তার দায় বিরোধী দলের উপর
চাপিয়ে হত্যা, নির্যাতন, গুম, গণগ্রেফতার ও একতরফা অপপ্রচারের পথ উন্মুক্ত
করেছে। সৌভাগ্যের বিষয় এই অপরাজনীতি এবং একতরফা অপপ্রচার দেশের বেশির ভাগ
মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। কারণ, তারা জানে এবং দেখে আসছে যে,
সন্ত্রাস-নির্ভর নষ্ট রাজনীতি ও অপপ্রচারে আওয়ামী লীগ কতোটা পারদর্শী। এ
প্রসঙ্গে আমি আওয়ামী লীগের সাবেক একজন নেতা, বর্তমানে কৃষক-শ্রমিক জনতা
লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তমের একটি উক্তির কথা উল্লেখ করতে
চাই। তিনি আওয়ামী লীগ সভানেত্রীর সাম্প্রতিক কার্যকলাপ সম্পর্কে মন্তব্য
করেছেন: ‘শেখ হাসিনা মেরেও জিতেছেন, কেঁদেও জিতেছেন।’
মুক্তিযোদ্ধা-রাজনীতিক জনাব সিদ্দিকীর সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করতে
চাই। মানুষ মারায় যদি জেতার প্রশ্ন আসে শেখ হাসিনা তাতে অবশ্যই জিতেছেন।
তবে কেঁদে তিনি জিততে পারেননি। শেখ হাসিনার পরিকল্পিত নৃশংসতার শিকার হয়ে
যারা জীবন দিয়েছেন, তাদের জন্য তার কান্নাকে এদেশের বেশির ভাগ মানুষ
‘কান্নার অভিনয়’ হিসেবেই মনে করেন। তাই তিনি যত কাঁদেন এবং যত অপপ্রচার
করেন, মানুষ ততো বেশি মুখ ফিরিয়ে নেয় তার দিক থেকে। আমরা মানুষের জন্য
রাজনীতি করি। মানুষের মনের অব্যক্ত ভাষা পাঠ করতে পারি। দেশের মানুষ কী চায়
তা আমরা জানি ও বুঝি। মানুষ যে সীমাহীন অপপ্রচারে বিভ্রান্ত হয়নি তার
প্রমাণ আমরা পাচ্ছি, আপনারাও দেখছেন। সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে
আমাদের সমর্থিত প্রার্থীর পক্ষে এই নগরীতে ক’দিন জনসংযোগে নেমে জনগণের যে
আবেগ ও উচ্ছ্বাস দেখেছি, তাতে আমি অভিভূত। মানুষ উদ্বেলিত। পরিবর্তন কামনায়
অধীর। আমি যে-দিকেই গিয়েছি, বাঁধভাঙ্গা ¯্রােতের মতো মানুষ নেমে এসেছে
উচ্ছ্বসিত হয়ে, ভয়ভীতি উপেক্ষা করে। এই গণজোয়ার দেখে আওয়ামী লীগ দিশেহারা
হয়ে পড়েছে। তাদের সব হিসাব-নিকাশ পাল্টে গেছে। আমার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা
নেই। কামান-বন্দুক নেই। পুলিশ, র্যাব, বিজিপি, আনসার নেই। কোনো বাহিনী
নেই। সশস্ত্র সন্ত্রাসী নেই। আমার আছে শুধু আল্লাহ্র ওপর ভরসা আর দেশবাসীর
সমর্থন ও দোয়া। এর উপর নির্ভর করেই আমি রাজপথে নেমেছি। জনগণের কাছে যাচ্ছি।
এতে এতো ভয় পাবার কী আছে? কিন্তু তারা ভয় পেয়েছে। এতোদিন তারা প্রচার করতো
যে, আমি নাকি জনবিচ্ছিন্ন হয়ে গেছি। বিএনপি ও ২০ দলীয় জোটের কোনো জনসমর্থন
নেই। কিন্তু আমি জনসংযোগে নামতেই যে-দৃশ্যের অবতারণা হয়েছে, তাতে তাদের
এতো দিনকার সব প্রচারণা মিথ্যে হয়ে গেছে। তাই প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা
প্রকাশ্যে আমার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন। তাদের নেতা-কর্মী,
সমর্থক ও সশস্ত্র সন্ত্রাসীদের আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। তারা
প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে এবং সাংবাদিকদের উপস্থিতিতে উত্তরা,
কারওয়ান বাজার, ফকিরেরপুলের কাছে ও বাংলামোটরে আমার গাড়িবহরে পরপর চারদিন
হামলা করেছে। বাংলামোটরে আমাকে বহনকারী গাড়ির উপর সশস্ত্র হামলা চালানো হয়।
গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহরের অন্যান্য যানবাহনও ভাঙচুর করা
হয়। হামলায় আমার অন্যতম উপদেষ্টা, প্রাক্তণ সচিব ও পুলিশের সাবেক আইজি
আব্দুল কাইয়ুম আহত হন। মারাত্মক জখম করা হয় আমার দুজন নিরাপত্তা রক্ষীসহ
বেশ কয়েকজন সাংবাদিক ও নেতা-কর্মীকে। হামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা
অংশ নেয় এবং হামলাকারীদের পুলিশ পুরোপুরি সহযোগিতা করে। সবচেয়ে মারাত্মক
হামলার ঘটনা ঘটেছে কারওয়ানবাজারে। সেখানে আগ্নেয়াস্ত্র ও দেশী অস্ত্রশস্ত্র
নিয়ে সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়। বহরের অনেকগুলো গাড়ি ভেঙ্গে
ফেলে। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ কয়েকজন নিরাপত্তা রক্ষী,
কর্তব্যরত সাংবাদিক ও নেতা-কর্মী আহত হন। পুলিশ ছিল নীরব দর্শক। সশস্ত্র
সন্ত্রাসীরা আমাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আমি তখন সবেমাত্র গাড়িতে উঠে
বসেছি। আমি যে-পাশে বসা ছিলাম, সেই পাশেই গাড়ির জানালার কাঁচে গুলি লাগে।
এতে গ্লাস ভেদ না করলেও তা ফেটে যায়। আল্লাহর রহ্মতে অল্পের জন্য আমার জীবন
রক্ষা পায়। কতটা মারাত্মক আগ্নেয়াস্ত্র থেকে গুলি করলে বুলেটপ্রুফ গাড়ির
কাঁচ ফেটে যায়, তা সবাই বোঝে। এটা যে আমাকে হত্যা করার উদ্দেশ্যে পরিচালিত
সুপরিকল্পিত হামলা ছিল, তাতে কোনো সন্দেহ নেই। প্রতিটি হামলার ঘটনাই
প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সরাসরি উস্কানির ফল এবং সুপরিকল্পিত। এসব
হামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের সশস্ত্র সন্ত্রাসীরা
অংশ নেয়। সংবাদপত্রে ও টেলিভিশনের সচিত্র প্রতিবেদনে হামলাকারীদের অনেকের
চেহারা স্পষ্ট। অনেকের নামধাম ও সাংগঠনিক পরিচয় আপনাদের রিপোর্টেই তুলে ধরা
হয়েছে। টিভি ফুটেজেও হামলাকারীদের স্পষ্ট চেনা গেছে। সন্ত্রাসীরা কেউ কেউ
সাংবাদিকদের কাছে হামলায় অংশ নেয়ার কথা প্রকাশ্যে স্বীকারও করেছে।
ফকিরেরপুলের কাছে আমার গাড়ি বহরে হামলার সময় ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ
সমর্থিত মেয়র প্রার্থী নিজে উপস্থিত ছিলেন। সে ছবি সংবাদপত্রে এসেছে।
কারওয়ানবাজারে আমার প্রাণনাশের উদ্দেশ্যে পরিচালিত সশস্ত্র হামলায়
অংশগ্রহণকারীদের কয়েকজনকে ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পাশে
থেকে তার পক্ষে প্রচার চালাতে দেখা গেছে। এই হামলাকারীদের কাউকে কাউকে
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের
পাশে ছবিতে দেখা গেছে। কাজেই এইসব পরিকল্পিত হামলার উৎস ও যোগসূত্র বুঝতে
কারো কষ্ট হয় না। আমাকে হত্যার উদ্দেশ্যে বারবার হামলা চালানো সত্বেও একজন
সন্ত্রাসীকেও এখন পর্যন্ত ধরা হয়নি। বরং যারা আক্রান্ত ও আহত হয়েছে তাদের
বিরুদ্ধেই মামলা নেয়া হয়েছে। আর গ্রেফতার করা হচ্ছে আমাদের সমর্থিত
কাউন্সিলর প্রার্থীদের। আটক করা এবং হুমকি দেয়া হচ্ছে বিএনপি’র নেতা-কর্মী,
সমর্থক ও ভোটারদের। আমার প্রাণনাশের লক্ষ্যে দলীয় সন্ত্রাসীদের হামলার পর
প্রধানমন্ত্রী এ ঘটনাকে যেভাবে ‘নাটক’ আখ্যা দিয়েছেন এবং স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, তাতে আমি গভীরভাবে মর্মাহত। আমি
বুঝতে পারছি, এর কোনো বিচার হবে না। সন্ত্রাসীরা ক্ষমতার খুঁটির জোরে ও
আস্কারা পেয়ে একের পর এক নির্বিঘেœ হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু এতে আমি
ভয় পাইনা। জীবন-মৃত্যুর মালিক আল্লাহ্ রাব্বুল আলামীন। তিনি রক্ষা করলে
আমাকে কেউ হত্যা করতে পারবেনা। আমি এ কথাও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আল্লাহ্
একদিন এই অন্যায়-অবিচার, এই সন্ত্রাস, এই মিথ্যাচার এবং এই হত্যাচেষ্টার
ন্যায্যবিচার করবেন। আমি আমার প্রিয় দেশবাসী, বিশেষ করে ঢাকাবাসীকে বলবো,
আপনারা দেখছেন, ক্ষমতার দম্ভে আমার সঙ্গে কী ধরণের আচরণ করা হচ্ছে! আমার
স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে ভালোবেসে এবং জনগণের কল্যাণে
কাজ করতে গিয়ে জীবন দিয়েছেন। অল্প কিছুদিন আগে আমি আমার আদরের ছোট ছেলেটিকে
চিরকালের জন্য হারিয়েছি। আমার একমাত্র জীবিত সন্তানটি অমানবিক নির্যাতনের
শিকার হয়ে দীর্ঘদিন ধরে দূরদেশে চিকিৎসাধীন রয়েছে। জীবনের এই প্রান্তে এসে
প্রিয় মাতৃভূমিতে স্বজনহীন পরিবেশে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে
এখনো আমি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সাধ্যমতো সংগ্রাম করে যাচ্ছি। এখন
আপনারাই আমার স্বজন, আপনারাই আমার আত্মীয়। আমার সকল তৎপরতা আপনাদেরকেই
ঘিরে। তাই সব অন্যায়-অত্যাচারের প্রতিকার ও উপযুক্ত জবাব দেয়ার ভার আজ আমি
আপনাদের উপরেই অর্পণ করলাম। আমার প্রাণনাশের জন্য উপর্যুপরি হামলার ঘটনায়
দেশবাসী ও বিদেশী বন্ধুরা যারা উদ্বেগ, উৎকণ্ঠা ও সহমর্মিতা প্রকাশ করেছেন
আমি তাদের সকলের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু
ধারাবাহিক এসব হামলা ও নির্বাচনী প্রচার কাজে বাধা দেয়ার বিরুদ্ধে
পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়া দূরে থাকুক; টু-শব্দটি
পর্যন্ত করেনি। উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন, গণতান্ত্রিক,
সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হরণের প্রতিবাদে আমাদের আন্দোলন চলাকালে
আকস্মিকভাবে ঢাকা ও চট্টগ্রামে তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচনের ঘোষণা
দেয়া হয়। নির্বাচনটি নির্দলীয় ভিত্তিতে হবার কথা থাকলেও প্রধানমন্ত্রী ও
আওয়ামী লীগ সভানেত্রী ৩টি সিটিতে তার মনোনীত মেয়র প্রার্থী ঘোষণা করেন।
তারা হয়তো ভেবেছিলেন, তাদের সর্বব্যাপী আক্রমণে পর্যুদস্ত বিএনপি সিটি
নির্বাচন থেকে দূরে থাকবে। কিন্তু আমরা সিনিয়র সিটিজেন ও পেশাজীবীদের
মনোনীত প্রার্থীদেরকে ৩টি সিটি কর্পোরেশনে সমর্থন দিয়ে এই নির্বাচনে যুক্ত
হবার সিদ্ধান্ত নিই। এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই সরকারের অধীনে, যারা
ভোটারবিহীন নির্বাচনী প্রহসনে রাষ্ট্রক্ষমতা কব্জা করেছে। এই নির্বাচন
হচ্ছে, চরম পক্ষপাতদুষ্ট ঠুঁটো জগন্নাথ নির্বাচন কমিশনের পরিচালনায়।
নির্বাচনী দায়িত্ব পালনে রয়েছে চরমভাবে দলীয়করণ করা প্রশাসন ও আইন-শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী। কাজেই এ নির্বাচন কতটা সুষ্ঠু হবে সে-সন্দেহ দেশবাসীর
মতো আমাদেরও ছিল এবং আছে। তা সত্বেও আমরা কয়েকটি কারণে এ নির্বাচনে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিই। ১. আমরা শুধু
জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠানের দাবি
করেছি। স্থানীয় নির্বাচনের ব্যাপারে আমাদের ওই দাবি নেই। ২. দেশের
অন্যান্য সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা নির্বাচনে বিএনপির নেতৃত্বে ২০
দলীয় জোট অংশ নিয়েছে। সবগুলো সিটিতে আমরা বিপুল ভোটে জিতেছি। উপজেলা ও
পৌরসভা নির্বাচনগুলোতে প্রথম পর্বেও আমাদের সমর্থিত প্রার্থীরা বিপুলভাবে
জয়লাভ করে। এই পরিস্থিতি দেখে আওয়ামী লীগ কেন্দ্র দখল, সন্ত্রাস, ভোট
ডাকাতি ও কারচুপি করে অনেক জায়গায় আমাদের বিজয় ছিনিয়ে নেয়। তবে জনগণের
বিপুল সমর্থন যে বিএনপি ও ২০ দলীয় জোটের প্রতি রয়েছে, তা সবগুলো নির্বাচনেই
স্পষ্ট হয়ে ওঠে। ৩. সভা-সমাবেশসহ সকল গণতান্ত্রিক অধিকার ও জনগণের কাছে
যাবার সুযোগ আমাদের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল। সিটি নির্বাচনে অংশগ্রহণের
মাধ্যমে সীমিত আকারে হলেও সে সুযোগ আমরা নিতে চেয়েছি। ৪. একটি গণতান্ত্রিক
দল হিসাবে সকল পর্যায়ে জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থায় আমরা বিশ্বাস করি।
তাই আমরা নির্বাচনমুখী একটি দল হিসাবে প্রশাসনিক ও আমলাতান্ত্রিক
কর্তৃত্বের জায়গায় জনগণের প্রতিনিধি নির্বাচনের এ প্রক্রিয়ায় অংশগ্রহণকে
সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছি। ৫. একদলীয় শাসন থেকে শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে
বিজয়ের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আমরাই সংসদীয় পদ্ধতি প্রবর্তন
করি। জনগণের সরাসরি ভোটে সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচনের ব্যবস্থাও আমরাই
করি। যে গণতন্ত্র ও ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি, সেই প্রক্রিয়ার
সঙ্গে যুক্ত থাকাটাই বিএনপি যুক্তিসঙ্গত মনে করেছে। ৬. সর্বোপরি, জনগণের
ওপর আমাদের রয়েছে অটুট আস্থা। আমরা মনে করি, দেশের মানুষ সুযোগ পেলেই
আমাদেরকে সমর্থন করবে এবং আমাদের সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী
করবে। ৭. এই নির্বাচনকে আমরা সরকার, শাসক দল, নির্বাচন কমিশন, রাষ্ট্রীয়
প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য একটি টেস্ট কেস হিসাবেও নিয়েছি। এটি
স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতার কোনো পরিবর্তন
হবেনা। এমন একটি নির্বাচনেও যদি তারা যথাযথ আচরণ না করে, যদি সকল পক্ষের
জন্য সুযোগের সমতা সৃষ্টি না করে, যদি নিরাপদ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও
উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে না পারে এবং যদি সন্ত্রাস, ডাকাতি, কারচুপির
মাধ্যমে তারা জনগণের রায়কে বদলে ফেলে, তাহলে সকলের কাছে আবারো স্পষ্টভাবে
প্রমাণিত হবে যে, এদের অধীনে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চিন্তা
সম্পূর্ণ অবাস্তব ও অবান্তর। প্রিয় সাংবাদিকবৃন্দ, এ পর্যন্ত আপনারা যা
দেখছেন তাতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, এই টেস্ট কেসে সরকার, ক্ষমতাসীন দল,
নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী শোচনীয়ভাবে ফেইল করে চলেছে,
প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি পদক্ষেপে। এই পরিস্থিতিতে একটি সুষ্ঠু,
শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের নির্বিঘেœ ভোটদান নিশ্চিত
করতে আমরা নির্বাচনী এলাকায় বিচারিক ক্ষমতাসহ সশস্ত্র বাহিনীর পর্যাপ্ত
পরিমাণ সদস্য মোতায়েনের দাবি করেছিলাম। যাতে ভোট দেয়া, ভোট গণনা, ফল
প্রকাশ এবং নির্বাচন পরবর্তী সময়ের সম্ভাব্য সহিংসতাও রোধ করা যায়। কারণ,
জাতীয় প্রতিষ্ঠান হিসাবে সশস্ত্র বাহিনীর ওপর সকলের আস্থা রয়েছে। বিভিন্ন
দেশে নির্বাচনকালীন দায়িত্ব নিরপেক্ষভাবে সাহসিকতার সাথে পালনের ব্যাপারে
এই বাহিনী গৌরবোজ্জল ঐতিহ্য স্থাপন করেছে। নিজের দেশেও তারা সফলভাবে
নির্বাচনী দায়িত্ব পালন করেছেন এবং এখনও করতে পারবেন বলে আমরা মনে করি।
দুর্ভাগ্যের বিষয়, ক্ষমতাসীনদের ইংগীতে তাদের ভোট ডাকাতির পরিকল্পনার দোসর
হয়ে আজ্ঞাবহ নির্বাচন কমিশন সেনা মোতায়েনের কথা বলে এক ধূর্ত অপকৌশলের
আশ্রয় নিয়েছে। তারা প্রথমে বলেছিলো, স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনের
সময়ে ও আগে-পরে মোট চার দিন নির্বাচনী এলাকায় সেনা মোতায়েন থাকবে। পরে তারা
তাদের চিঠি বদল করে নতুন সংশোধিত চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছে, সশস্ত্র
বাহিনীর সদস্যরা সেনা ছাউনিতেই থাকবেন রির্জাভ ফোর্স হিসাবে। রিটার্নিং
অফিসার প্রয়োজনবোধে ডাকলেই কেবল তারা কোথাও যেতে পারবেন এবং ম্যাজিস্টেটের
নির্দেশে কাজ করবেন। এটা অর্থহীন এবং পুরোই প্রতারণামূলক। সশস্ত্রবাহিনীর
ওপর যে তাদের কোনো আস্থা নেই এতে তা আবার প্রমাণিত হলো। প্রমাণিত হলো যে,
আওয়ামী লীগ সন্ত্রাস, ভোট ডাকাতি ও কারসাজির মাধ্যমে নির্বাচনের ফলাফল
পাল্টে ফেলার এবং ভোটারদের ভয়-ভীতি দেখানোর যে পরিকল্পনা এঁটেছে তা
বাস্তবায়নের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে তারা বাধা বলে মনে করছে। আর
ক্ষমতাসীনদের সন্ত্রাস ও কারচুপির পরিকল্পনায় সহায়তা দিতেই নির্বাচন কমিশন এ
পদক্ষেপ নিয়েছে। আমরা বিচারিক ক্ষমতাসহ সশস্ত্রবাহিনীকে নির্বাচনী
এলাকাজুড়ে ভোটের দিন এবং আগে-পরে নির্দিষ্ট সময়ের জন্য মোতায়েন করতে আবারো
দাবি জানাচ্ছি। উপস্থিত সাংবাদিকবৃন্দ, ক্ষমতাসীনদের ভোটার ভীতি ও
পরাজয়ের আলামত সব দিক দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। তাই তারা আমাদের প্রচার কাজে
বাধা দিচ্ছে ও হামলা চালাচ্ছে। ভোটাররা যাতে ভয় পেয়ে ভোটকেন্দ্রে না যায়
তেমন ভীতিকর পরিবেশ সৃষ্টি করতেই তারা সর্বমুখী সন্ত্রাস চালাচ্ছে।
নজীরবিহীন ভাবে পুলিশ বাহিনীকে তারা আওয়ামী লীগের প্রার্থীদের অবস্থা
যাচাইয়ে সরেজমিনে জরিপের কাজে নামিয়েছে। বিরোধী প্রার্থী ও ভোটারদের
হয়রানির দায়িত্বও পুলিশকে দেয়া হয়েছে। পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা
বাড়ি বাড়ি গিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্টদেরকে হুমকি
দিচ্ছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারী ও
শিক্ষক-শিক্ষিকাদেরকে মন্ত্রী-এমপিরা সরকার সমর্থক প্রার্থীদের পক্ষে
প্রচারণায় নামতে বাধ্য করছেন। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা অবাধে টাকা
ছড়াচ্ছে। নি¤œবিত্ত ও বস্তি এলাকায় গরিব মানুষের ভোট কেনার অভিযোগও তাদের
বিরুদ্ধে পাওয়া যাচ্ছে। এই ধরনের চরম প্রতিকূল পরিস্থিতিতেও আমরা সন্ত্রাস ও
অপকৌশলের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে লড়ে যেতে চাই। কারণ, আমরা দৃঢ়ভাবে
বিশ্বাস করি, ঢাকা ও চট্টগ্রামের মানুষ একটুখানি সুযোগ পেলেই নীরব ভোট
বিপ্লব ঘটিয়ে এসব অপতৎপরতা ও অত্যাচারের বদলা নেবে, উপযুক্ত জবাব দেবে। আমি
তাই ঢাকা ও চট্টগ্রামবাসীর উদ্দেশে বলতে চাই: ক্স এই ক্ষমতাসীনেরা গত ৫
জানুয়ারি আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আপনারা ভোট কেন্দ্রে যাননি।
তবু শতকরা ৪০ ভাগ ভোট পড়েছে বলে মিথ্যা হিসাব দিয়ে আপনাদের অপমান করেছে।
- ভোট ছাড়াই এরা জনগণের ভুয়া প্রতিনিধি সেজেছে। এদের ভোট চাওয়ার কোনো
অধিকার নেই। - এরা শেয়ার বাজার লুট করে আপনাদের ফতুর করেছে। - কুইক
রেন্টালের নামে বিদ্যুৎখাত থেকে বেশুমার অর্থ লুটেছে। - পদ্মা সেতুর
টাকা চুরি করে বড় গলায় কথা বলছে। - এরা দফায় দফায় গ্যাস ও বিদ্যুতের
দাম বাড়িয়েছে। - এরা ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুটে
খেয়েছে। - মানুষের রক্ত শুষে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। -
এরা আপনার সন্তান ও ভাইদের গুম, খুন, অপহরণ করেছে। পথে ঘাটে লাশ ফেলে
রেখেছে। - এরা বহু মায়ের কোল খালি করেছে। অনেক বধুকে স্বামীহারা, অনেক
মাকে সন্তানহারা, অনেক বোনকে ভাইহারা করেছে। - রক্তপিপাসু এই শাসকদের
হত্যা-নির্যাতনে ঘরে ঘরে আজ কান্নার রোল। - ঢাকা নগরীকে এরা দ্বিখন্ডিত
করেছে কিন্তু সেবাখাতে সমন্বয়ের কোনো ব্যবস্থা করেনি। - নির্বাচন ছাড়াই
ঢাকার দুই সিটি কর্পোরেশনে এরা প্রশাসক বসিয়ে বছরের পর বছর আপনাদেরকে
শাসন, শোষণ ও দুর্নীতি করেছে। - জনগণের ভোটে নির্বাচিত মেয়র, উপজেলা
চেয়ারম্যান ও অন্যান্য প্রতিনিধিদের মিথ্যা মামলায় আটক এবং তাদেরকে
সাসপেন্ড করে এরা সারা দেশের ভোটারদের অপমান করেছে। - ঢাকা মহানগরীকে
এরা ময়লা, আবর্জনা, দুর্গন্ধ, মশা ও যানজটের শহর বানিয়েছে। রাস্তাঘাটের
অবস্থা বেহাল করে ফেলেছে। বসবাসের অনুপযোগী করে ফেলেছে এই রাজধানীকে। -
নাগরিক সেবার কোনো ব্যবস্থা না করে এরা বড় বড় প্রকল্পের নামে নিজেদের পকেট
ভারী করেছে কমিশনের টাকায়। - মাদকের ব্যাপক বিস্তার ঘটিয়ে তরুণ সমাজকে
এরা বিপথগামী করছে। - রানা প্লাজা বিপর্যয়ে এরা বহু শ্রমজীবী মানুষের
জীবন নিয়েছে। ক্ষতিপূরণের নামে টাকা সংগ্রহ করেও সে টাকা ক্ষতিগ্রস্ত
পরিবারগুলোকে এরা দেয়নি। - ন্যায়সঙ্গত আন্দোলনকারী অনেক গার্মেন্টস
শ্রমিককে এরা হত্যা ও নির্যাতন করেছে। - রাজধানী ঢাকায় হেফাজতের সমাবেশে
রাতের অন্ধকারে হামলা করে এরা এতিম ও আলেমদের রক্ত নিয়েছে। - এরা
হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন করেছে। তাদের মন্দিরের প্রতিমার
স্বর্ণালংকার ও অর্থ লুট করেছে। - পরিকল্পিত পন্থায় দাঙ্গা বাঁধিয়ে
রামুতে এরা বৌদ্ধ সম্প্রদায়ের মন্দির ধ্বংস করেছে। - আওয়ামী লীগ ছাড়া
সারা দেশের মানুষকে এরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। -
সম্মানিত নাগরিকদের এরা অপমান করেছে। - গ্রামীণ ব্যাংক দখল করে নিয়ে
গেছে ধ্বংসের দ্বারপ্রান্তে। - নিত্যপণ্যের দামের সীমাহীন ঊর্ধ্বগতিতে
জনজীবনকে এরা দুর্বিসহ করেছে। - জনগণকে দেয়া প্রতিটি ওয়াদা এরা ভঙ্গ
করেছে। - দখল, চাঁদাবাজী, সন্ত্রাস, জুলুম ও দলীয়করণে প্রতিটি স্তরের
মানুষকে এরা অতীষ্ঠ করে তুলেছে। - নারীর সম্ভ্রমহানী ও লাঞ্ছনায় এরা
অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। - সিটি কর্পোরেশনসহ সকল ঠিকাদারী কাজে
এরা টেন্ডার ডাকাতির সিন্ডিকেট গড়ে তুলেছে। - পিলখানা হত্যাকা-ে নিহত
সেনা কর্মকর্তাদের পরিবার সমূহকে এরা ন্যায়বিচার থেকে বঞ্চিত করেছে। আড়াল
করেছে প্রকৃত অপরাধীদের। - এদের মদতে নারায়ণগঞ্জে র্যাব কর্মকর্তারা ১১
খুনের পৈশাচিক ঘটনা ঘটিয়েছে। - বিদেশী অতিথিদের দেয়া স্বর্ণপদকের
সোনাও এরা চুরি করে সারা দুনিয়ায় বাংলাদেশকে কলংকিত করেছে। এরকম কত
অপকর্ম যে এরা করে চলেছে তার ইয়ত্ত্বা নেই। এতসব অপরাধের বিরুদ্ধে আমি ঢাকা
ও চট্টগ্রামবাসীকে আগামী ২৮ এপ্রিল মঙ্গলবার নীরব প্রতিশোধ নেয়ার আহ্বান
জানাচ্ছি। আপনাদের ভোট অন্যায়ের বিরুদ্ধে এক বিরাট শক্তি। ভোট হচ্ছে জনগণের
এক বিরাট ক্ষমতা। সঠিকভাবে সেই ক্ষমতা প্রয়োগ করুন। নীরব বিপ্লব ঘটান।
আপনারা কেউ ভয় পাবেন না। মা-বোন, মুরুব্বী, তরুণসহ সব বয়স ও শ্রেণী-পেশার
ভোটার সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। লাইন ধরে শান্তিপূর্ণভাবে ভোট দেবেন।
অনিয়ম ও কারচুপি দেখলে সবাই মিলে প্রতিবাদ করবেন। মনে রাখবেন, দেশের সম্পদ
লুটপাট করে এবং আপনাদের রক্ত শুষে এরা টাকার পাহাড় গড়েছে। কাজেই এরা যে
টাকা বিলাচ্ছে, সেটা আপনাদেরই টাকা। ওদের কাছ থেকে এ টাকা নিলেও ভোট বিক্রি
করবেন না। টাকা নেবেন কিন্তু বিবেক অনুযায়ী ভোট দেবেন। কারণ, ভোট বিক্রি
আর ঈমান বিক্রি একই কথা। বর্তমানে আওয়ামী লীগ ও তাদের দোসরেরা যেভাবে
উগ্র-সন্ত্রাসী ও দাম্ভিক হয়ে উঠেছে কোনোভাবে এই তিন সিটি করপোরেশনের
নির্বাচনের ফল কেড়ে নিতে পারলে তারা আপনাদেরকে আর মানুষ বলেই গণ্য করবে না।
জোর করে বিজয় ছিনিয়ে নিয়ে গেলে মা-বোনেরা নিরাপদে থাকতে পারবেন না।
ব্যবসায়ীরা ঠিক মতো ব্যবসা করতে পারবেন না। প্রবীণ ও সম্মানিত নাগরিকদের
সম্মান থাকবে না। তরুণদের ভবিষ্যত ধ্বংস হয়ে যাবে। তারা আরো বিপথগামী হবে।
শিক্ষাঙ্গণ আরো কলুষিত ও সন্ত্রাস কবলিত হবে। তাই এবার নিজেদের স্বার্থেই
বুঝে-শুনে ভোট দিতে হবে এবং ভোটের ফল বুঝে নিতে হবে। আমি নগরবাসীর প্রতি
আবেদন করছি, আপনরা দয়া করে ঢাকা দক্ষিণে আমাদের সমর্থিত প্রার্থী মীর্জা
আব্বাসকে মগ মার্কায়, ঢাকা উত্তরে তাবিদ আউয়ালকে বাস মার্কায় এবং
চট্টগ্রামে মনজুর আলমকে কমলালেবু মার্কায় ভোট দিন। কাউন্সিলর ও মহিলা
কাউন্সিলার পদেও আমাদের সমর্থিত প্রার্থীদের ভোট দিন। আপনার ভোট হোক
অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ভোট। আপনারা ভোট হোক বাসযোগ্য,
পরিচ্ছন্ন, উন্নত, আধুনিক, যানজটমুক্ত, পরিকল্পিত ও নিরাপদ নগরী গড়ার
পক্ষের ভোট। আমরা নবীন ও প্রবীণ এবং অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় করে
প্রার্থী বাছাই করেছি। আমরা মিথ্যা ও অসম্ভব প্রতিশ্রুতি দেয়ার পক্ষে নই।
শুধু বলবো, আপনি দয়া করে পরিবর্তনের পক্ষে, স্বস্তির পক্ষে, শান্তির পক্ষে
আপনার ভোটটি দিন। গুন্ডামী, সন্ত্রাস, অপমানের বিরুদ্ধে ভোট দিন।
মা-বোনের সম্ভ্রম রক্ষার জন্য ভোট দিন। ভোট শেষে বিকাল থেকে ভোট কেন্দ্রে
পাহারা বসাবার জন্য আমি নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। গণনা শেষে ফলাফল
বুঝে নিয়ে আপনারা কেন্দ্র ত্যাগ করবেন। যাতে আপনাদের দেয়া রায় ওরা বদলে
ফেলতে না পারে। ভোটের দিন এবং এর পরে কেনো উস্কানির ফাঁদে পা না দেয়ার এবং
কোনো গুজবে কান না দেয়ার জন্য আমি অনুরোধ করছি। সুষ্ঠু নির্বাচন হলে তার
ফলাফল মেনে নেয়ার জন্যও আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আর সন্ত্রাস ও
কারচুপি হলে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিটি কেন্দ্র ও এলাকা
থেকে। ভোট গ্রহণ, গণনা, ফল ঘোষণা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় যারা নির্বাচনী
দায়িত্বে থাকবেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ, সততা ও নিষ্ঠার সঙ্গে
অর্পিত পবিত্র দায়িত্ব পালন করবেন। কারও প্রতি পক্ষপাতিত্ব করবেন না। আমার
শেষ কথা শেখ হাসিনার উদ্দেশে। আপনি বিনা ভোটে রাজকীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে
ধরাকে সরা জ্ঞান করছেন। এই দম্ভ ত্যাগ করুন। মনে রাখবেন, সব দিন সমান যায়
না। এ পর্যন্ত যাই করেছেন, ৩টি সিটি নির্বাচন সুষ্ঠুভাবে হতে দিন। এতে
আপনার ক্ষমতা যাচ্ছে না। ক্ষমতায় বসতে এবং বসার পর আপনি অনেক
অপরাধ-অপকর্ম-অপকৌশল করেছেন। এখন রাষ্ট্রক্ষমতা আপনার কাছে বাঘের পিঠে
সওয়ার হওয়ার মতো বিপজ্জনক হয়ে উঠেছে। আপনি নামতে ভয় পাচ্ছেন। আপনি ভয় পাবেন
না। আমরা আপনার মতো প্রতিশোধপ্রবণ নই। আপনি নম্র, ভদ্র, সংযমী হোন। উগ্র
স্বভাব ও জিঘাংসার মনোবৃত্তি বদলান। গণতন্ত্র ও সংলাপের পথে আসুন। আমরা
আপনাকে সহি সালামতে নিরাপদে নামতে সাহায্য করবো এবং একই সমতলে দাঁড়িয়ে
নির্বাচন করবো। মানুষ যাকে খুশি বেছে নেবে। আসুন, সেই পথটা অন্তত খুলে
দেই। অনেক দিনের জমে থাকা কথা একটু দীর্ঘ হয়ে গেল। আজ এ পর্যন্তই। আগামীতে
আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমার কথা ধৈর্য্য ধরে শোনার জন্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ-জিন্দাবাদ।
About: Mids
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1388)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
-
▼
2015
(11541)
-
▼
April
(816)
-
▼
Apr 26
(34)
- মাহীর ওপর দুর্বৃত্তদের হামলা
- খালেদার কান্না, নীরব প্রতিশোধের আহবান- খালেদা জিয়া...
- ভারতীয়-ইউরেশীয় প্লেটের ফাটলে হিমালয় বিপর্যয়
- সেনা মোতায়েন নিয়ে টালবাহানায় শঙ্কা বাড়ছে
- রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ভোট চাই না আমি -আনিসুল হক
- ভোটের আগে হামলা ধরপাকড়
- পাকিস্তানে নারী মানবাধিকার কর্মীকে হত্যা
- নেপালের পাশে আছি
- নেপালে ভূমিকম্পের কবলে বাংলাদেশী তারকারা
- ভারতীয়-ইউরেশীয় প্লেটের ফাটলে হিমালয় বিপর্যয়
- ‘নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে’
- ভোটারের মন কে বুঝিতে পারে? by ফারুক ওয়াসিফ
- ‘ভোটের সাথে চাওয়া–পাওয়ার সম্পর্ক নাই’ by মশিউল আলম
- বর্তমান পরিস্থিতির জন্য সরকারই দায়ী -সাক্ষাৎকারে ন...
- জার্মান সুন্দরীর সঙ্গে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্...
- অসমাপ্ত এক সংলাপ by দ্বিজেন শর্মা
- চট্টগ্রামে খালেদার চিঠি দিনভর আলোচনা by কাজী সুমন ...
- ‘সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে জিতবো’ -মনজুর আলম ...
- কাঁদছে নেপাল
- কোটি কোটি টাকা আত্মসাতের জন্য নির্বাচন করছি না - আ...
- ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৫৩১, ধ্বংসস্তূপ নেপাল : একসঙ...
- মুখোমুখি হতে ভয় কেন? by বিশ্বজিৎ চৌধুরী
- তরুণেরাই পারে by সালমা খান
- বিজয়ের সুন্দর উদযাপন by আনিসুল হক
- চাঁপার খুনি ও দুর্বৃত্তদের রক্ষার চেষ্টা by মালেকা...
- শেষ মুহূর্তে মরিয়া ঢাকা উত্তর দক্ষিণের মেয়র প্রার্...
- নির্বাচন মনিটর করবেন খালেদা -আজ সংবাদ সম্মেলন
- দক্ষিণ যেন ঢাকা পড়ে না যায় উত্তরে! by খ. আলম
- আটে মাঠে চার by মারুফ কিবরিয়া
- কথার লড়াইয়ে মনজুর-নাছির
- আওয়ামী লীগ জোর করতে পারে, কেন্দ্র পাহারা দিন -অলি ...
- দায় অস্বীকারের সংস্কৃতি- নির্বাচন কমিশনের ঘুম ভাঙুক
- খাপড়া ওয়ার্ড- এমন মৃত্যু আগে দেখিনি by সত্যরঞ্জন ভ...
- চিলির আগ্নেয়গিরি এখনো ফুঁসছে
-
▼
Apr 26
(34)
-
▼
April
(816)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
শিশু
দুর্নীতি
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
মানবাধিকার
তরুণ প্রজন্ম
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আইন ও বিচার
আলী যাকের
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
মালয়েশিয়া
আসিফ নজরুল
নেপাল
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
স্বাস্থ্য
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
জ্যোতির্বিজ্ঞান
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
শিল্প ও সাহিত্য
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
সংবিধান ও রাষ্ট্র
ঢাকা
বগুড়া
মিয়ানমার
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
গবেষণা
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
জীবনযাপন
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
সৌম্য বন্দ্যোপাধ্যায়
মেহেদী হাসান
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মানসুরা হোসাইন
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
ইয়েমেন
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
Exclusive
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
উচ্চশিক্ষা
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
বিজ্ঞান
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
জনস্বাস্থ্য
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফরিদপুর
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
লাতিন আমেরিকা
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
মহাকাশচারী
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
জোহরান মামদানি
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
ইহুদি
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
স্পেন
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বিশ্বকাপ ফুটবল
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জাহিদ হোসাইন খান
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
লামিনে ইয়ামাল
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিকারাগুয়া
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হামিদ মীর
হুগজিল্ট

No comments:
Post a Comment