ভুয়া প্রেমের ফাঁদেঃ শ্রাবন্তী আর অঙ্কুশ

মানুষ কি প্রেমে পড়লে ইডিয়ট হয়ে যায়? নাকি ইডিয়ট বলেই সে প্রেমে পড়ে? একথার ভাল জবাব দিতে পারবেন কেবল নায়িকা শ্রাবন্তী। উত্তরটা অবশ্য পাওয়া যাবে বাংলা বাণিজ্যিক ছবির নবাগত নায়ক অঙ্কুশের কাছ থেকেও। কেননা, তাঁরাই এখন পরস্পরের প্রেমে বেমালুম ইডিয়ট বনে গিয়েছেন।
অবশ্য বাস্তবজীবনে নয়, রাজীব পরিচালিত নতুন ছবি `ইডিয়ট`-এর জন্য। ছবিটি প্রযোজনা করছেন অশোক ধানুকা এবং তাঁর এসকে মুভিজ।

এ ছবির গল্প নিয়ে শ্রাবন্তী বলেন, অসাধারণ রোমান্টিক একটি গল্প। গল্পের পাশাপাশি আমাদের কাজও অনেক ভালো হচ্ছে।আমার বিশ্বাস ছবিটি অনেক হিট করবে।

ছবিটির বর্তমানে কলকাতার বিভিন্ন লোকেশনে শ্যুটিং এর কাজ চলছে।ছবিটি নিয়ে পরিচালক রাজীবও দারুণ আশাবাদী।