ড্রিউ ব্যারিমোর কন্যাসন্তানের মা হলেন

ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন হলিউডের অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। সম্প্রতি এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বামী উইল কোপেলম্যান ও নিজের নামের সঙ্গে মিলিয়ে তিনি মেয়ের নাম রেখেছেন অলিভ ব্যারিমোর কোপেলম্যান।

মা হওয়ার খবর জানিয়ে ১লা  অক্টোবর সোমবার এক বিবৃতি  প্রকাশ করেছেন ব্যারিমোর। সেখানে তিনি জানিয়েছেন, গত ২৬শে সেপ্টেম্বর জন্ম নিয়েছে আমাদের  প্রথম সন্তান অলিভ ব্যারিমোর কোপেলম্যান। আমাদের এই নতুন অতিথি সুস্থ আছে। পরিবারের সবাই তার আগমনকে স্বাগত জানিয়েছে। আমরা সবাই অনেক খুশি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টায় আমাদের নিরুপদ্রবে থাকতে দেয়ার জন্য সবার  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এক বছর চুটিয়ে প্রেম করার পর চলতি বছরের জানুয়ারিতে শিল্পনির্দেশক উইল কোপেলম্যানের সঙ্গে বাগদানের ঘোষণা দেন ব্যারিমোর। পাঁচ মাস পর ক্যালিফোর্নিয়ায় কোপেলম্যানের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ৩৭ বছর বয়সী এ অভিনেত্রী।