মহারাষ্ট্রে বাস নদীতে ১৭ তীর্থযাত্রীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে তীর্থযাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নানগঙ্গা ব্রিজ থেকে নদীতে পড়ে গেলে ১৭ জনের মৃত্যু হয়।
মহারাষ্ট্রে বুলদানা জেলার তন্দুলদি গ্রামের কাছে গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও ২৮ তীর্থযাত্রী। বুলদানা জেলার পুলিশ জানিয়েছে, সিরিডি থেকে একদল তীর্থযাত্রী ফেরার পথে এই দুর্ঘটনায় পড়ে।