উত্তর আয়ারল্যান্ডে বিপণিবিতানের কাছে গাড়িবোমা বিস্ফোরণ

উত্তর আয়ারল্যান্ডে গতকাল মঙ্গলবার একটি বিপণিবিতানের কেন্দ্রের বাইরে গাড়িবোমা হামলা হয়েছে। এতে বিপণিবিতানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। পুলিশের ভাষ্য, উত্তর আয়ারল্যান্ডে সহিংসতা উসকে দেওয়ার জন্যই ওই হামলা চালানো হয়েছে।
হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, ব্রিটিশ শাসনের বিরোধী কোনো ভিন্নমতাবলম্বী সংগঠনের হামলার পেছনে মদদ থাকতে পারে।
পুলিশের একজন মুখপাত্র জানান, লন্ডনডেরি শহরের দ্য ভিঞ্চি বিপণিবিতান কেন্দ্রের কাছে মধ্যরাতে হামলাটি চালানো হয়।