সুরের সাধককে সশ্রদ্ধ বিদায়

হাড় কাঁপানো শীত, সঙ্গে কনকনে হাওয়া। সূর্য মুখ লুকিয়ে আছে ঘন কুয়াশার আড়ালে। সকাল না দুপুর, বোঝা ভার। ছুটির দিনে এমন আবহাওয়ায় ঘর ছেড়ে বের হওয়ার ইচ্ছা না হওয়াটাই স্বাভাবিক।