Friday, November 13, 2026
ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক, রাজনৈতিক ঝুঁকিতে আইজেনকোট
ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক, রাজনৈতিক ঝুঁকিতে আইজেনকোট
সাবেক মার্কিন ও ইসরাইলি কূটনীতিক, আইনপ্রণেতা এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের আস্থা ফিরিয়ে আনতে আইজেনকোটকে শুধু নেতৃত্বে পরিবর্তন আনলেই চলবে না; ইসরাইলের নীতিতেও দৃশ্যমান পরিবর্তন আনতে হবে। বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে অবস্থান, পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ, গাজায় সামরিক অভিযান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ধরন পুনর্বিবেচনা করতে হবে। তবে এসব পদক্ষেপ ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিরোধ তৈরি করতে পারে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল দুই দেশের সম্পর্কের সংকটকে আরও স্পষ্ট করেছে। নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে দেওয়া বার্ষিক প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করার ঘোষণা দেন। ইসরাইলকে নিঃশর্ত সমর্থনের প্রচলিত মার্কিন রাজনৈতিক অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান শিবিরের একটি অংশও ইসরাইলের প্রতি ওয়াশিংটনের নীতি পুনর্বিবেচনার পক্ষে অবস্থান নিয়েছে।
এর পেছনে গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধ, ইরানের সঙ্গে সংঘাত এবং নেতানিয়াহু সরকারের নীতির ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইসরাইলকে নিয়ে যে দীর্ঘদিনের দ্বিদলীয় ঐকমত্য ছিল, সেটিও এখন চাপের মুখে।
শুধু নেতানিয়াহুর পরিবর্তনেই কি সম্পর্ক ঠিক হবে?
ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নেতানিয়াহুর বিকল্প হিসেবে উঠে এসেছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। ২০২৬ সালের ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে নতুন সরকার গঠনের প্রথম সুযোগ দেন। তবে এর অর্থ এই নয় যে তিনি নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী হচ্ছেন। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাকে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন আদায় করতে হবে।
সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর আইজেনকট বলেন, ইসরাইল তার ঘনিষ্ঠ বন্ধু ও কৌশলগত মিত্রদের আস্থা হারানোর ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। দেশকে এই অবস্থা থেকে বের করতে নতুন নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন।
তবে বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, শুধু নেতানিয়াহুকে সরিয়ে আইজেনকটকে ক্ষমতায় আনলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না। ইসরাইলের নীতিগত পরিবর্তন না হলে ওয়াশিংটনের অসন্তোষ থেকেই যাবে। বিশেষ করে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, ফিলিস্তিনিদের ওপর সহিংসতা, গাজার মানবিক পরিস্থিতি এবং ইরান যুদ্ধের মতো বিষয়গুলোতে নতুন সরকারের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতে কী করতে পারেন আইজেনকট?
সাবেক কূটনীতিক ও বিশ্লেষকদের আলোচনায় কয়েকটি বিষয় গুরুত্ব পাচ্ছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের সঙ্গে ইসরাইলের সম্পর্ক পুনর্গঠন করতে হবে। দীর্ঘদিন ধরে ইসরাইল যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের সমর্থন পেয়ে এসেছে। কিন্তু নেতানিয়াহুর শাসনামলে বিশেষ করে ডেমোক্র্যাটদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে।
নেতানিয়াহুর রিপাবলিকান ঘনিষ্ঠতা এবং ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরোধিতা করে কংগ্রেসে বক্তব্য দেওয়ার ঘটনাকে দুই দেশের ঐতিহ্যগত দ্বিদলীয় সম্পর্ক দুর্বল হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। আইজেনকটের জন্য তাই শুধু ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই যথেষ্ট হবে না। ডেমোক্র্যাট নেতৃত্ব ও আইনপ্রণেতাদের সঙ্গেও আস্থা পুনর্গঠন করতে হবে।
দ্বিতীয়ত, পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক মহলে ইসরাইলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে এসব ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা, উচ্ছেদ এবং নতুন বসতি নির্মাণের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের মধ্যেও উদ্বেগ রয়েছে।
তৃতীয়ত, গাজার যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত নীতি গ্রহণ করতে হবে। যুদ্ধবিরতি কার্যকর রাখা, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ বাড়ানো, পুনর্গঠন এবং ফিলিস্তিনিদের ভবিষ্যৎ প্রশাসন নিয়ে বাস্তবসম্মত অবস্থান নেওয়া জরুরি।
চতুর্থত, ইরানকে কেন্দ্র করে সামরিক সংঘাতের বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নতুন ভারসাম্য তৈরি করতে হবে। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিতর্ক তৈরি করেছে। ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক সংঘাতের অর্থনৈতিক ও রাজনৈতিক মূল্য নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
সহায়তা বন্ধের ঘোষণা, বদলে যাচ্ছে মার্কিন রাজনীতি
ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রচলিত অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ট্রাম্পের সহায়তা বন্ধের ঘোষণা এবং কংগ্রেসে ইসরাইলবিরোধী বিভিন্ন প্রস্তাবের পক্ষে সমর্থন বৃদ্ধির ঘটনা সেই পরিবর্তনের প্রতিফলন।
ওয়াশিংটনে ইসরাইলপন্থি অবস্থানের জন্য পরিচিত রাজনৈতিক পরিমণ্ডলেও এখন নীতিগত শর্ত আরোপের আলোচনা হচ্ছে। বিশেষ করে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইসরাইলকে এখন এমন একটি সম্পর্কের বাস্তবতা বিবেচনা করতে হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের সমর্থন আগের মতো স্বতঃসিদ্ধ নয়। সামরিক সহায়তা, অস্ত্র বিক্রি, গোয়েন্দা সহযোগিতা এবং কূটনৈতিক সমর্থন—সব ক্ষেত্রেই নতুন করে আলোচনা হতে পারে।
আইজেনকটের সামনে রাজনৈতিক ঝুঁকি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতের জন্য যেসব নীতিগত পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেগুলো বাস্তবায়ন করা আইজেনকটের জন্য সহজ হবে না। ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে ফিলিস্তিন ইস্যু, বসতি সম্প্রসারণ এবং নিরাপত্তা নীতি অত্যন্ত স্পর্শকাতর।
আইজেনকটকে সরকার গঠনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন প্রয়োজন। তার সম্ভাব্য জোটের অংশীদারদের মধ্যেও এসব বিষয়ে মতপার্থক্য রয়েছে। আবার আরব দলগুলোর সমর্থন নেওয়ার বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও তাঁর জোটের কিছু নেতা এ ধরনের সহযোগিতার বিরোধিতা করছেন।
আইজেনকট নিজেও হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণকে গাজায় নতুন বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন। ফলে তার নেতৃত্বে সরকার গঠিত হলেও গাজা ও ফিলিস্তিন ইস্যুতে নীতিগত পরিবর্তন কতটা হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
অন্যদিকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা এবং বৃহত্তর আঞ্চলিক সমঝোতা এগিয়ে নিতে ফিলিস্তিনিদের অধিকার ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে ইসরাইলকে কিছু পরিবর্তন আনতে হতে পারে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের সংকট এখন কেবল দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে গেছে সামরিক সহযোগিতা, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, ফিলিস্তিনের ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন।
আইজেনকট যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে তার সামনে থাকবে দুই ধরনের চ্যালেঞ্জ—একদিকে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য রক্ষা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন। তবে কেবল কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে এই সংকট কাটানো সম্ভব হবে না। সম্পর্কের স্থায়ী উন্নতির জন্য ইসরায়েলের নীতিতেও পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র: নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস
![]() |
| ইসরাইলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। ছবি: সংগৃহীত |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2585)
-
▼
November
(171)
-
▼
Nov 13
(8)
- নির্বাচনে ইহুদি সম্প্রদায়ের অর্ধেক ভোট পেয়েছেন এল-...
- ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক, রাজনৈতিক ...
- ভারতের উত্তর প্রদেশে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
- ইরানের বর্তমান সরকার টিকে থাকলে তা হবে আমার পরাজয়:...
- গাজায় শীতের সঙ্গে লড়ছে শিশুরা ‘বরফের মতো ঠান্ডা হয়...
- ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প
- সুপ্তির শখ by সঞ্জয় দেবনাথ
- ব্রহ্মপুত্রের বুকে এক প্রশান্ত বিকেল by সাইয়্যেদা ...
-
▼
Nov 13
(8)
-
▼
November
(171)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment