Friday, November 13, 2026
ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প
ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। একই সঙ্গে ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে।’
ট্রাম্পের এ ঘোষণায় ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কীভাবে শেষ করতে চান, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি কয়েকটি বিকল্প বিবেচনা করছেন। এর মধ্যে রয়েছে সামরিক হামলা আরো জোরদার করা, যুদ্ধ থেকে সরে এসে বিষয়টি আরব মিত্রদের ওপর ছেড়ে দেওয়া অথবা বর্তমান পরিস্থিতি বজায় রাখা।
এ ঘোষণার মধ্য দিয়ে ভ্যান্সকে দেওয়া আগের নির্দেশনা থেকেও সরে এলেন ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের জন্য প্রকাশ্যে ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন ভ্যান্স। যুদ্ধ নিয়ে সরকারের অবস্থান ও প্রচারকৌশলের সমালোচনাও করেছিলেন তিনি।
চলতি বছরের শুরুতে ইরানের সঙ্গে আলোচনার দায়িত্ব ভ্যান্সকে দিয়েছিলেন ট্রাম্প। যদিও ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর বিষয়ে ব্যক্তিগতভাবে আপত্তি ছিল ভ্যান্সের। এপ্রিলে তিনি পাকিস্তান সফর করেন। সেখানে ইরানি নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। তবে কোনো সমঝোতা ছাড়াই ওই আলোচনা শেষ হয়।
সম্প্রতি ইরানের একজন শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আবারও পূর্ণাঙ্গ শান্তি আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছিলেন ভ্যান্স। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব জেনারেল মোহসেন রেজায়িকে একটি চিঠি পাঠান তিনি। চিঠিতে শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের বৈঠকে বসার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষে নিজেই আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা জানান ভ্যান্স।
তবে বৃহস্পতিবার ট্রাম্প জানান, তিনি ওই উদ্যোগ বন্ধ করে দিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্রেটিক পার্টি শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক দুর্নীতি ও অপরাধ সংঘটিত হচ্ছে। এসব বিষয়ে সম্পূর্ণ ও সর্বোচ্চ মনোযোগ দিতে আমি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে নির্দেশ দিয়েছি।’
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে বর্তমানে বড় পরিসরে একটি জালিয়াতির তদন্ত চলছে। এ ঘটনায় অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের তথ্য-উপাত্তে এমন কোনো প্রমাণ নেই যে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্রেটিক পার্টি শাসিত এলাকায় জালিয়াতির ঘটনা বেশি ঘটে।
অন্যদিকে জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়া নিজের ৭০ জনের বেশি মিত্র, দাতা ও অন্য ব্যক্তিকে ক্ষমা করেছেন ট্রাম্প। এসব মামলার অনেকগুলোতেই বিপুল অঙ্কের অর্থ জালিয়াতির অভিযোগ ছিল।
ভ্যান্সের বিদেশ সফরও বাতিল
ইরানের সঙ্গে আলোচনা থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ট্রাম্পের নির্দেশ এমন এক সময়ে এল, যখন ভ্যান্সের কয়েকটি বিদেশ সফরের পরিকল্পনাও বাতিল করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আগামী থ্যাংকসগিভিং সপ্তাহে ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ সফরের পরিকল্পনা করেছিলেন ভ্যান্স। তবে এখন এসব সফর হচ্ছে না।
গত অক্টোবর থেকে সফরের প্রস্তুতি চলছিল। গত সপ্তাহে কর্মকর্তাদের ডোমিনিকান প্রজাতন্ত্র সফরের একটি কর্মসূচি বাতিল করতে বলা হয়। এরপর সোমবার কলম্বিয়া, আর্জেন্টিনা ও চিলিতে যাওয়ার বাকি কর্মসূচিও বাতিল করা হয়। দেশ তিনটিই ডানপন্থি সরকার দ্বারা পরিচালিত। এসব সরকার ট্রাম্প প্রশাসনের মিত্র হিসেবে পরিচিত।
ভ্যান্সের দপ্তর এক বিবৃতিতে বলেছে, প্রশাসনের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নে সহায়তার জন্য ভাইস প্রেসিডেন্টের দল নিয়মিত সম্ভাব্য বিদেশ সফরের পরিকল্পনা পর্যালোচনা করে।
বিবৃতিতে আরো বলা হয়, কোনো সফর বিবেচনার বিভিন্ন পর্যায়ে থাকতে পারে। তবে ভাইস প্রেসিডেন্টের দপ্তর আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো সফর চূড়ান্ত বলে বিবেচিত হয় না।
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের সমালোচনা
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর ইরান যুদ্ধকে সরাসরি দায়ী করেছিলেন ভ্যান্স। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমাদের হারের কারণ যুদ্ধ।’
তিনি আরো লেখেন, ‘আপনারা যদি মনে করেন, যুদ্ধটি সার্থক ছিল, আর এর জন্য আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোও সার্থক ছিল, তাহলে সে যুক্তি তুলে ধরতে পারেন।’
ভ্যান্সের ওই মন্তব্যে ট্রাম্প অসন্তুষ্ট কি না, তা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি ক্ষুব্ধ নন। ট্রাম্প বলেন, ‘অনেকেই তার মন্তব্য পছন্দ করেননি। কিন্তু আমি করিনি, তা নয়।’
হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থা
বৃহস্পতিবার ট্রাম্পের নতুন ঘোষণায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশ বড় ধরনের সামরিক সংঘাত এড়িয়ে চললেও ছোটখাটো সংঘর্ষ, নৌ অবরোধ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ অব্যাহত রয়েছে।
যুদ্ধ আবারও জোরদার করতে চাইলে কী ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে ট্রাম্পকে কয়েকটি বিকল্প দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। সাম্প্রতিক মাসগুলোতে এসব বিকল্প তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
তবে সম্প্রতি ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে তিনি আর উদ্বিগ্ন নন। অথচ এই সক্ষমতার অজুহাত দেখিয়েই তিনি যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে হরমুজ প্রণালি নিয়ে বিরোধ এখনো কাটেনি। তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার পর বন্ধ করে দেয় ইরান।
এর জবাবে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ আরোপ করেছে। এর ফলে ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো পাহারা ও টহলের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য দেশের পর্যাপ্ত তেল পরিবহন নিশ্চিত করার চেষ্টা করছে।
প্রায় দুই সপ্তাহ আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের দেওয়া কয়েকটি শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে তারা প্রস্তুত।
মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘মার্কিন ভোটাররা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এবার হোয়াইট হাউসের সিদ্ধান্ত নেওয়ার পালা।’
তিনি আরো লেখেন, ‘আমাদের দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে। সব শর্ত পূরণ করতে হবে, যার মধ্যে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করাও রয়েছে। তাহলে ফলাফল দেখতে পাবেন। অন্যথায় যুদ্ধ বেছে নিন, আর আমাদের সতর্ক ও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যোদ্ধাদের ভয়াবহ আক্রমণ দেখুন।’
![]() |
| মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2585)
-
▼
November
(171)
-
▼
Nov 13
(8)
- নির্বাচনে ইহুদি সম্প্রদায়ের অর্ধেক ভোট পেয়েছেন এল-...
- ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক, রাজনৈতিক ...
- ভারতের উত্তর প্রদেশে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
- ইরানের বর্তমান সরকার টিকে থাকলে তা হবে আমার পরাজয়:...
- গাজায় শীতের সঙ্গে লড়ছে শিশুরা ‘বরফের মতো ঠান্ডা হয়...
- ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প
- সুপ্তির শখ by সঞ্জয় দেবনাথ
- ব্রহ্মপুত্রের বুকে এক প্রশান্ত বিকেল by সাইয়্যেদা ...
-
▼
Nov 13
(8)
-
▼
November
(171)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment