Friday, November 20, 2026
ট্রাম্পের চাপে চীন ও রাশিয়ার সঙ্গে ইরান: ইরানের বড় তেল ক্রেতা চীন
ট্রাম্পের চাপে চীন ও রাশিয়ার সঙ্গে ইরান: ইরানের বড় তেল ক্রেতা চীন
শেনঝেনে ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন। ওয়াশিংটন ইরানের ওপর অবরোধ আরও কঠোর করতে চাইলেও চীন তেহরানের প্রধান তেল ক্রেতা হিসেবে সক্রিয় রয়েছে এবং রাশিয়া দিচ্ছে রাজনৈতিক ও রসদ সহায়তা। এই বৈঠকে ইরান সরাসরি উপস্থিত না থাকলেও তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের চাপ প্রয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হয়।
তেহরানের কাছে চীন ও রাশিয়ার সম্পর্ক ‘কৌশলগত’ হিসেবে পরিচিত হলেও বেইজিং ও মস্কোর দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি কিছুটা জটিল। ইরানকে একঘরে করার মার্কিন প্রচেষ্টার বিরোধিতা করে দেশ দুটি তেহরানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাদের বড় স্বার্থ জড়িত থাকায় ওয়াশিংটনের সঙ্গে দরকষাকষির সমীকরণ থেকেই তারা ইরান ইস্যুটিকে দেখছে।
বর্তমানে ইরানের তেলের সবচেয়ে বড় গন্তব্য চীন। ২০২৫ সালের বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, ইরানের সমুদ্রপথে রপ্তানি হওয়া অপরিশোধিত তেলের ৮০ শতাংশের বেশি কিনেছেন চীনা ক্রেতারা। নিষেধাজ্ঞার কারণে এসব তেলের বড় অংশ স্বাধীন শোধনাগারগুলোর মাধ্যমে কম দামে কেনা হয়েছে। এর বিপরীতে ইরানও চীনের তৈরি পণ্য, যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামালের ওপর ক্রমশ নির্ভরশীল হয়ে পড়েছে।
মার্কিন নিষেধাজ্ঞার কঠোর প্রয়োগ ও সমুদ্রপথে অবরোধের কারণে ইরানের অপরিশোধিত তেল রপ্তানিতে চাপ বেড়েছে। নভেম্বরে ওয়াশিংটন ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি উদ্যোগের ঘোষণা দেয়, যার লক্ষ্য ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে নিষিদ্ধ পণ্য, সামরিক সরঞ্জাম ও অর্থের চলাচল বন্ধ করা। তা সত্ত্বেও ইরাক, পাকিস্তান ও তুরস্কের বাণিজ্যিক ও নিরাপত্তা স্বার্থের কারণে কঠোর নজরদারির মধ্যেও এ অঞ্চলে পণ্য পরিবহন চলছে। তবে শিয়ান জিয়াওটং-লিভারপুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মহসেন সোলহদুস্তের মতে, শুধু চাহিদা থাকলেই ইরানের রপ্তানি টিকে থাকতে পারবে না; তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছানোরও পথ থাকতে হবে। তিনি বলেন, নতুন তেলবাহী ট্যাংকারগুলো যদি বাজারেই পৌঁছাতে না পারে, তবে চীনা ক্রেতারা কেবল কেনার আগ্রহ দেখিয়ে ইরানের রপ্তানি আয়ের প্রবাহ সচল রাখতে পারবে না।
![]() |
| ট্রাম্পের চাপে চীন ও রাশিয়ার সঙ্গে ইরান |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2668)
-
▼
November
(254)
-
▼
Nov 20
(10)
- ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রস্তাব ...
- গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রতিশ্রুত ১৮০০ কোটি ডলার...
- গাজায় ইসরাইলি হামলায় মার্কিন প্রতিনিধির চিকিৎসক বন...
- ক্যান্সার সৃষ্টিকারী জিনে আক্রান্ত দাতার শুক্রাণু ...
- ইরানে রহস্যময় শত শত বাঁধ নির্মাণ, গোপন অস্ত্রের সন...
- সৌদি আরবে নতুন খননকাজ, খুঁজে দেখা হচ্ছে প্রাচীন মু...
- পাল্টাপাল্টি আগুনে পুড়ছে নেতাদের বাড়ি-অফিস: বাড়ছে ...
- ‘নিষ্ক্রিয়’ নেতারাও গ্রেপ্তারের তালিকায়, কারও ছাড় ...
- ট্রাম্পের চাপে চীন ও রাশিয়ার সঙ্গে ইরান: ইরানের বড়...
- গ্রামে প্রেম করিনি...
-
▼
Nov 20
(10)
-
▼
November
(254)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment