Tuesday, November 24, 2026
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় মুখোমুখি ইউরোপ-যুক্তরাষ্ট্র
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় মুখোমুখি ইউরোপ-যুক্তরাষ্ট্র
ইউরোপীয় নেতাদের মতে, ইউক্রেনে আগে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। এরপর ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হতে পারে। তাদের আশঙ্কা, যুদ্ধবিরতির আগে এ বিষয়ে আলোচনা শুরু হলে রাশিয়া নিজেদের স্বার্থে বিষয়টি ব্যবহার করতে পারে।
তবে কুশনারের অবস্থান ভিন্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা যুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তা কাঠামো থেকে আলাদা করে চূড়ান্ত করা সম্ভব নয়। দুটি বিষয় একসঙ্গে আলোচনায় আনতে হবে।
কুশনারের মতে, ইউক্রেনকে ভবিষ্যতে রাশিয়ার হামলা থেকে রক্ষায় ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের আদলে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন নিশ্চয়তায় সম্মতি দেবেন তখনই, যখন বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থা নতুন করে যুদ্ধের ঝুঁকি কমিয়ে আনবে।
অন্যদিকে ফন ডার লিয়েনের অবস্থান, রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়ে শান্তির বিষয়ে আন্তরিকতা দেখানোর পরই এ আলোচনা শুরু হওয়া উচিত। ইউরোপীয় কমিশনের মুখপাত্র পাওলা পিনহো জানিয়েছেন, এ বিষয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আলোচনায় ন্যাটো মিত্র ও ইইউ সদস্যদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসও একই অবস্থান তুলে ধরেছেন। তার ভাষায়, প্রথমে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, এরপর ইউরোপ ও আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে সমঝোতা হতে পারে।
এদিকে রাশিয়ার পুরোনো দাবির মধ্যে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ, ১৯৯৭ সালের সীমান্তে সেনা ফিরিয়ে নেওয়া এবং ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধের বিষয় রয়েছে। এসব দাবি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় দেশগুলো।
কুশনার জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিরাপত্তা কাঠামো নিয়ে একটি অভিন্ন সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া এখনো যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের সঙ্গে একযোগে বহুপক্ষীয় আলোচনায় বসতে রাজি হয়নি।
সূত্র: ইউরো নিউজ
![]() |
| উরসুলা ফন ডার লিয়েন ও জ্যারেড কুশনার। ছবি: এপি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2725)
-
▼
November
(311)
-
▼
Nov 24
(14)
- গাজায় ইসরাইলি হামলায় আরো ১০ ফিলিস্তিনি নিহত
- গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসর...
- ৫০টি জাহাজে সাইবার হামলা, ইরান ও রাশিয়াকে সন্দেহ য...
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় মুখোমুখি ইউর...
- সিরিয়ায় আবারও ফিরছে মার্কিন সেনারা, উদ্দেশ্য কী
- ইসরায়েলে ইরানি হামলার হুমকি নিয়ে নেতানিয়াহু-আইজেনক...
- ইরানে হামলার তাড়া নেই মোসাদের, উল্টো চাপ দিচ্ছেন গ...
- ‘ইয়াকিন’ কীভাবে অর্জন করা যায়
- বিশ্বে সবচেয়ে বেশি গরুর মাংস খায় আর্জেন্টিনার মানু...
- গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হলে রাষ্ট্রকে দায়ী করবে আ...
- কিয়ারার অনুরোধ
- লেবাননের পরিস্থিতি নিয়ে রাশিয়ার উদ্বেগ, সিরিয়ায় জা...
- যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দ...
- ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট
-
▼
Nov 24
(14)
-
▼
November
(311)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment