Tuesday, November 24, 2026
ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট
ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট
এক সংবাদ সম্মেলনে আইজেনকোট বলেন, ‘ইরানের হুমকি ইসরায়েল রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুতর হুমকি। তবে এই মুহূর্তে এমন কোনো সরাসরি ও তাৎক্ষণিক হুমকি দেখছি না, যার জন্য নতুন সরকার গঠনের আগেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
ইরানের পরমাণু কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ইরানের কাছ থেকে সবচেয়ে গুরুতর হুমকি হলো দেশটির কাছে থাকা ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যা এখনো ধ্বংস করা হয়নি বা সরিয়ে নেওয়া হয়নি। আমাদের এ বিষয়টির ওপরই গুরুত্ব দিতে হবে।’
এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাবে, ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম ছিল, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছিল। পরমাণু অস্ত্র তৈরির জন্য সাধারণত ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। তবে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে আরও উচ্চমাত্রায় পৌঁছানো তুলনামূলক সহজ।
এদিকে ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দলগুলোর সঙ্গে আইজেনকোটের নেতৃত্বাধীন পক্ষের ঐক্যের সরকার গঠনের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুই পক্ষের মধ্যে এ আলোচনা হয়।
গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা ১৩ আসন পিছিয়ে রয়েছে।
নতুন সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। প্রয়োজনে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। তবে নেতানিয়াহুর পক্ষের সঙ্গে সমঝোতা না হওয়ায় সরকার গঠনের প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে।
সূত্র : আল জাজিরা
![]() |
| তেল আবিবে নিজ দলের সদর দপ্তরে ইসরায়েলি পতাকা হাতে গাদি আইজেনকোট। ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2715)
-
▼
November
(301)
-
▼
Nov 24
(7)
- ‘ইয়াকিন’ কীভাবে অর্জন করা যায়
- বিশ্বে সবচেয়ে বেশি গরুর মাংস খায় আর্জেন্টিনার মানু...
- গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হলে রাষ্ট্রকে দায়ী করবে আ...
- কিয়ারার অনুরোধ
- লেবাননের পরিস্থিতি নিয়ে রাশিয়ার উদ্বেগ, সিরিয়ায় জা...
- যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দ...
- ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট
-
▼
Nov 24
(7)
-
▼
November
(301)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment