Tuesday, November 24, 2026
গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হলে রাষ্ট্রকে দায়ী করবে আন্তর্জাতিক বিচার আদালত
গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হলে রাষ্ট্রকে দায়ী করবে আন্তর্জাতিক বিচার আদালত
বিশেষ করে ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ নিয়ে আইনি ও রাজনৈতিক চাপের মুখে থাকা যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশগুলোর জন্য এ রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
গত সপ্তাহে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের অভিযোগসংক্রান্ত মামলায় রায় দেন আইসিজে। ওই রায়ে সংখ্যাগরিষ্ঠ বিচারকরা গণহত্যা প্রতিরোধে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আদালতের আগের অবস্থান থেকে সরে আসেন। তারা স্পষ্ট করে বলেন, গণহত্যা সংঘটিত হয়েছে—এমন সিদ্ধান্তের ওপর প্রতিরোধের দায়িত্ব লঙ্ঘনের দায় নির্ভরশীল নয়।
আইন বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্তের ফলে কোনো দেশে গণহত্যা সংঘটিত হওয়ার আশঙ্কা থাকলে, আইনি সংজ্ঞা অনুযায়ী সেটি গণহত্যা কি না তা নিশ্চিত হওয়ার অপেক্ষায় না থেকে সরকারগুলোকে পদক্ষেপ নিতে হবে।
যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এরিক বিয়র্গে বলেন, এর আগে আইসিজের অবস্থান ছিল, কোনো রাষ্ট্র গণহত্যা প্রতিরোধের দায়িত্ব লঙ্ঘন করেছে বলে বিবেচিত হতে হলে বাস্তবে গণহত্যা সংঘটিত হতে হবে। তবে এ অবস্থান ব্যাপক সমালোচিত হয়েছিল।
নতুন রায়ে আদালত আগের অবস্থান থেকে সরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্যের মতো তৃতীয় কোনো রাষ্ট্র গণহত্যা প্রতিরোধের দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার আন্তর্জাতিক দায় নির্ধারণের জন্য আইসিজের পক্ষ থেকে আগে গণহত্যা সংঘটিত হওয়ার সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন নেই।
বিয়র্গে আশা প্রকাশ করেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বিষয়টি উপলব্ধি করে দ্রুত দেশটির নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনবেন।
রোববার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলিব্যান্ড বলেন, আদালতের আগে যুক্তরাজ্য কখনো কোনো বিষয়কে গণহত্যা হিসেবে চূড়ান্তভাবে নির্ধারণ করেনি। আইসিজের রায় নিয়ে সোমবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
গণহত্যা প্রতিরোধের দায়িত্ব পালনে যুক্তরাজ্যকে নিজস্ব আইনি মূল্যায়ন করতে হবে, নাকি আইসিজের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে—এ নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে আইনি বিতর্ক চলছে। নতুন রায়ের ফলে গণহত্যার গুরুতর ঝুঁকি থাকা সত্ত্বেও কোনো রাষ্ট্র ব্যবস্থা না নিলে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে পড়তে পারে। এতে নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারগুলোর ওপর চাপ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টম ড্যানেনবাম বলেন, নতুন রায়ে বিষয়টি স্পষ্ট হয়েছে যে গণহত্যা সংঘটিত হওয়ার সিদ্ধান্ত ছাড়াও কোনো রাষ্ট্রকে গণহত্যা প্রতিরোধের দায়িত্ব লঙ্ঘনের জন্য দায়ী করা যেতে পারে।
তার মতে, গণহত্যা প্রতিরোধের উদ্দেশ্য এবং দায়িত্ব লঙ্ঘনের দায় নির্ধারণের মধ্যে আগে যে অসংগতি ছিল, নতুন সিদ্ধান্তে তা দূর হয়েছে। এখন গণহত্যার গুরুতর ঝুঁকি থাকা সত্ত্বেও কোনো রাষ্ট্র ব্যবস্থা না নিলে, পরে বাস্তবে গণহত্যা সংঘটিত না হলেও তাকে দায়ী করা সম্ভব। একইভাবে, গণহত্যা সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত না দিয়েও আদালত প্রতিরোধে ব্যর্থতার দায় নির্ধারণ করতে পারবেন। ভবিষ্যতে এ দুই সম্ভাবনাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এ রায়ের সবচেয়ে সরাসরি প্রভাব পড়তে পারে জার্মানির ওপর। ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি অব্যাহত রাখার কারণে দেশটির বিরুদ্ধে নিকারাগুয়ার করা একটি মামলা আইসিজেতে বিচারাধীন। এ মামলায় জার্মানি আদালতের এখতিয়ার নিয়ে আপত্তি জানিয়েছে। এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত চলতি বছরের শেষ দিকে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
রোমা ত্রে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড্যানিয়েলা হুবার বলেন, নতুন রায়টি বার্লিনের জন্য বড় সতর্কবার্তা হওয়া উচিত। কারণ, গণহত্যা সনদের অধীনে নিজেদের দায়িত্ব লঙ্ঘনের অভিযোগে জার্মানি ইতিমধ্যে আইসিজের নজরদারিতে রয়েছে।
তিনি বলেন, গাজায় ইসরাইলের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ে কি না, জার্মানিকে গণহত্যা সনদের অধীনে দায়ী করা যাবে কি না, তা নির্ধারণের একমাত্র শর্ত আর থাকছে না। এ ছাড়া ইসরাইল মামলার পক্ষ নয়—বার্লিনের এমন যুক্তির ভিত্তিতে মামলাটি খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাও কমেছে।
তবে গণহত্যা প্রতিরোধে রাষ্ট্রের দায়িত্বের বিষয়ে আদালতের নতুন ব্যাখ্যা নিয়ে বিচারকদের মধ্যে মতভেদ ছিল। সংখ্যাগরিষ্ঠ বিচারকদের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে বিচারক পিটার তোমকা তার ভিন্নমতপূর্ণ বক্তব্যে এ সিদ্ধান্তকে ‘বিভ্রান্তিকর, এমনকি অদ্ভুত’ বলে মন্তব্য করেন।
তার আশঙ্কা, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক বিচার আদালতের বিচারিক অবস্থানে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং আদালতের কার্যক্রমকে রাজনীতিকরণের ঝুঁকি তৈরি করতে পারে। এর ফলে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে আইসিজেতে মামলা ও আদেশ চাওয়ার প্রবণতা বাড়াতে পারে।
তোমকা আরো বলেন, নতুন ব্যাখ্যার ফলে শক্তিশালী দেশগুলোর ওপর অন্য রাষ্ট্রের সম্ভাব্য গণহত্যা ঠেকাতে হস্তক্ষেপের চাপ বাড়তে পারে। কারণ, গণহত্যা সংঘটনের সঙ্গে জড়িত পক্ষকে নিবৃত্ত করার ক্ষেত্রে প্রভাব বিস্তারের সক্ষমতা বেশি থাকায় এসব দেশের ওপর তুলনামূলক বেশি দায়িত্ব বর্তাতে পারে।
সূত্র: দ্যা গার্ডিয়ান

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2715)
-
▼
November
(301)
-
▼
Nov 24
(7)
- ‘ইয়াকিন’ কীভাবে অর্জন করা যায়
- বিশ্বে সবচেয়ে বেশি গরুর মাংস খায় আর্জেন্টিনার মানু...
- গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হলে রাষ্ট্রকে দায়ী করবে আ...
- কিয়ারার অনুরোধ
- লেবাননের পরিস্থিতি নিয়ে রাশিয়ার উদ্বেগ, সিরিয়ায় জা...
- যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দ...
- ইরানকে নিয়ে তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না আইজেনকোট
-
▼
Nov 24
(7)
-
▼
November
(301)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment