Wednesday, November 18, 2026
টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর বাতাসে পোড়া গন্ধ
টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর বাতাসে পোড়া গন্ধ
যেভাবে সংঘর্ষের সূত্রপাত
মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা পরিষদ চত্বরের আশপাশে অভিযান চালায়। এ সময় একটি দোকানে ক্যারম খেলছিলেন কয়েকজন শিক্ষার্থী। পুলিশ তাদের আটক করে এবং কয়েকটি মোটরসাইকেল নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা পুলিশের সঙ্গে কথা বলে তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও পুলিশ তাতে সাড়া দেয়নি। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেট এলাকায় তল্লাশি চালায় পুলিশ।
শিক্ষার্থীদের আটকের খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয়। টুঙ্গিপাড়া-পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সমবেত হন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়, আটক নেতাকর্মীদের ছেড়ে দেওয়া হলে কোনো ধরনের বিক্ষোভ করা হবে না।
এর মধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাসের শেল, পরে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। মুহুর্মুহু গুলির শব্দে টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকা কেঁপে ওঠে। এতে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।
সন্ধ্যা সাতটার দিকে বিক্ষোভকারীদের একটি দল মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানার দিকে অগ্রসর হয়। সেখানে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে এক দফা ঘোষণা দিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেওয়া হয়। পরে কয়েক হাজার মানুষ পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা থানায় হামলা চালান।
থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।
থানা চত্বরে পুলিশের ছয়টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ভেতরে আসবাব, কম্পিউটার ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। থানা ভবনের বিভিন্ন কক্ষেও তাণ্ডব চালানো হয়।
খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। তবে পথে নীলফা বাজার এলাকায় তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় বিজিবির একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ও একটি জিপসহ চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সংসদ সদস্যের বাড়িসহ একাধিক বাড়িতে আগুন
থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে হামলা-অগ্নিসংযোগের পর রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ব্যক্তিরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেন। একই সময়ে তার আত্মীয়স্বজনের আরও আটটি বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
এদিকে রাত পৌনে ৯টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় হামলার শিকার হন একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি। দুর্বৃত্তদের মারধরে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় দৈনিক কালবেলার টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসানসহ আরও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
সব মিলিয়ে থানা, বিজিবির গাড়িবহর ও অন্যান্য স্থানে মোট ১০টি গাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
বুধবার সকালে থানার ভেতরের চিত্র
বুধবার সকালে টুঙ্গিপাড়া থানায় গিয়ে দেখা যায়, ভবনের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া গাড়ি, আসবাব, কম্পিউটার ও বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ। থানার ফটক দিয়ে ঢুকতেই বাঁ পাশে একটি পুলিশের গাড়ি চোখে পড়ে। গাড়িটির পোড়া অংশ থেকে তখনো ধোঁয়া বের হচ্ছিল। পাশে পড়ে ছিল আরেকটি ভ্যানের সামনের অংশ। থানা ভবনের পাশে পড়ে ছিল আরও একটি গাড়ির ধ্বংসাবশেষ। গ্যারেজে রাখা দুটি গাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
থানার ভেতরে আগুনে পুড়ে নষ্ট হয়েছে আসবাব ও বিভিন্ন সরঞ্জাম। মেঝেতে ছড়িয়ে রয়েছে ছাই ও পলেস্তারা। ডিউটি অফিসারের কক্ষে টেবিলের ওপর পড়ে আছে কাচের টুকরা। পাশে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে একটি ডেস্কটপ কম্পিউটার। হাজতখানার দুটি কক্ষের তালা ভাঙা, দরজাও খোলা। ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষের পাশের উপপরিদর্শকদের কক্ষেও ব্যাপক ভাঙচুরের চিহ্ন দেখা গেছে।
নীলফা বাজার এলাকায় গোপালগঞ্জ-পাটগাতী সড়কের ওপর পড়ে আছে বিজিবির পুড়ে যাওয়া তিনটি গাড়ির ধ্বংসাবশেষ। সড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে পোড়া অংশ। আগুনে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষের পাশাপাশি পুরো এলাকায় তখনো বিরাজ করছিল সংঘর্ষের রেশ।
সড়কে গাছের গুঁড়ি, যোগাযোগ বন্ধ
সংঘর্ষের পর গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। বুধবার সকালে গোপালগঞ্জ জেলা সদর থেকে টুঙ্গিপাড়ার পথে ঘোনাপাড়া মোড় পার হওয়ার পর সড়কের ওপর আড়াআড়িভাবে গাছের গুঁড়ি ফেলে রাখতে দেখা যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য এলাকার সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কিমাডাঙ্গা মোড়ে অন্তত ৫০০ মিটার সড়কজুড়ে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না।
স্থানীয় কয়েকজন বাসিন্দা কালবেলাকে বলেন, টুঙ্গিপাড়ায় মঙ্গলবার যা ঘটেছে, তা যুদ্ধের পরিস্থিতির সঙ্গে তুলনা করা যায়। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে এ ধরনের হামলার ঘটনা আগে তারা দেখেননি। সংঘর্ষের পর পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে তারা শঙ্কিত। নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের হস্তক্ষেপ চান স্থানীয় বাসিন্দারা।
নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি
থানায় হামলা, অগ্নিসংযোগ এবং সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনার পর গোপালগঞ্জ জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে নজরদারি করা হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে এসব ঘটনা নিয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
এখনও টুঙ্গিপাড়ার পরিস্থিতি থমথমে। তবে, নতুন করে কোনো সংঘর্ষ বা সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। গতকাল থেকে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকে আগুন নেভাতে দেখা যায়নি। থানায় কয়েকজন পুলিশ সদস্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান টহলও চোখে পড়েনি। মোতায়েন করা এপিবিএন সদস্যরাও এলাকা থেকে সরে গেছে।
![]() |
| পুড়িয়ে দেওয়া হয়েছে টুঙ্গিপাড়া থানা ও পুলিশের গাড়ি। ছবি: কালবেলা |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2648)
-
▼
November
(234)
-
▼
Nov 18
(8)
- ফিলিস্তিনিদের বাড়িঘর ও পানির কূপ গুঁড়িয়ে দিল ইসরায়েল
- ফিলিস্তিনিদের যৌন নির্যাতনে ইউরোপে প্রশিক্ষিত কুকু...
- ইসরাইলের স্পিকার হলেন নেতানিয়াহুর বিরোধী শিবিরের ক...
- হুথিদের দখলে সৌদি ভূখণ্ডের একাংশ, দাবি টাকার কার্ল...
- টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পর বাতাসে পোড়া গন্ধ
- কুয়েতে ড্রোন হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্...
- নিজেকে কেন রানি ভাবেন সাদিয়া আয়মান
- সবাই যা ভাবছে, তা নয়...
-
▼
Nov 18
(8)
-
▼
November
(234)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment