Tuesday, October 6, 2026
একটি সূত্রই বদলে দিয়েছিল স্টিভ জবসের পুরো কর্মজীবন, কী সেটা by কাজী আকাশ
একটি সূত্রই বদলে দিয়েছিল স্টিভ জবসের পুরো কর্মজীবন, কী সেটা by কাজী আকাশ
সিগন্যাল ও নয়েজ কী
কেভিন ও’লিয়ারি খুব সহজভাবে বিষয়টা ব্যাখ্যা করেছেন। সিগন্যাল হলো সেই ৩-৫টি কাজ, যেগুলো আগামী ১৮ ঘণ্টার মধ্যে অবশ্যই করতে হবে। এসব এমন কাজ, যা না করলেই নয়। এসবই আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নেবে। আর নয়েজ হলো বাকি সবকিছু। যেমন অপ্রয়োজনীয় মিটিং, সময় নষ্ট করে ই–মেইল করা কিংবা নানান ধরনের বিভ্রান্তি।
জবস তাঁর জীবনে এই নিয়ম খুব ভালোভাবে মেনেছেন। তিনি ৮০: ২০ অনুযায়ী কাজ করতেন। জবস চাইতেন, তাঁর সময় আর শক্তির ৮০ শতাংশ যাবে সিগন্যালে। আর নয়েজে সর্বোচ্চ ২০ শতাংশ। কিন্তু সাধারণ মানুষ কী করে? তারা ৫০ শতাংশ সময় সিগন্যালে আর ৫০ শতাংশ নয়েজে দেয়। কেউ কেউ তো আরও খারাপ অবস্থায় থাকে। বেশির ভাগ সময় মিটিং ও মেইল চালাচালি করে ভাবে, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে না কেন!
ও’লিয়ারির মতে, সফল উদ্যোক্তা এবং অন্যদের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য। বিজয়ীরা হয়তো সব সময় সবচেয়ে বুদ্ধিমান বা ভদ্র মানুষ হন না, কিন্তু তাঁরা সিগন্যাল চিনতে ভুল করেন না।
নির্মমতার শক্তি
জবস কাজের অগ্রাধিকার ঠিক করতেন একদম নির্মমভাবে। তাঁর কাছে যা কিছু লক্ষ্যের জন্য অপ্রয়োজনীয়, তা-ই নয়েজ। এর মধ্যে পড়ে আরাম, সামাজিক ভদ্রতা, প্রশংসা, এমনকি আবেগও।
কেভিন ও’লিয়ারি বলেন, ‘জবস ভদ্রতাকে দুর্বলতা মনে করতেন, যখন সেটা কাজে বাধা হয়ে দাঁড়াত। কোনো আলাপ যদি প্রোডাক্ট তৈরি নিয়ে না হতো, তাহলে তাঁর কাছে সেই আলাপের কোনো দাম ছিল না। কেউ যদি যথেষ্ট দ্রুত কাজ না করত, তাকে ছাঁটাই করা হতো। জবস এটা কঠোর হওয়ার জন্য করতেন না, লক্ষ্য অর্জনের জন্য করতেন। তিনি মনে করতেন, দ্রুত কাজ না করাটা মাঝারি মানের নয়েজ। এটাও নয়েজকে প্রশ্রয় দেওয়া।’
এই কঠোরতা জবসকে অনেকের কাছে অসহ্য করে তুলেছিল। কিন্তু এটাই তাঁকে সফল করেছে। তাঁর এই অবিচল মনোযোগ চারপাশের মানুষকে বাধ্য করত নিজেদের সেরাটা দিতে, নয়তো সরে যেতে হতো।
আবেগের নিয়ন্ত্রণও কাজের অংশ
বেশির ভাগ মানুষ ভাবে, উৎপাদনশীলতা মানে শুধু কাজ আর সময়ের ব্যাপার। কিন্তু জবস বুঝেছিলেন, আপনার মানসিক অবস্থাও এখানে বড় ভূমিকা পালন করে। ও’লিয়ারি বিষয়টি পরিষ্কারভাবে বলেছেন। তিনি বলছেন, কোনো খবর চরম বিপর্যয়ের হোক বা চরম আনন্দের—কোনোটিই যেন আপনাকে পথভ্রষ্ট না করে।
কেন? কারণ, আবেগ যখন নিয়ন্ত্রণ করা যায় না, তখন সেটা নয়েজে পরিণত হয়। খারাপ খবরের আতঙ্ক হোক বা জয়ের উদ্যাপন, আসল বিপদটা একই—আপনি সিগন্যাল থেকে দূরে সরে যাবেন।
জবস নিজেকে এমনভাবে গড়ে তুলেছিলেন, যেন যেকোনো পরিস্থিতিতে তিনি স্থির থাকতে পারেন। তাঁর মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকত দুটি প্রশ্ন—এখনো কী কাজ বাকি এবং সিগন্যাল বা মূল লক্ষ্য কী? পরিস্থিতি যা-ই হোক, কাজ শেষ করাই হলো মূল কথা। ও’লিয়ারির মতে, এই আবেগীয় শৃঙ্খলাই সফল নেতাদের অন্যদের থেকে আলাদা করে।
স্টিভ জবস ও ইলন মাস্ক: আলাদা মানুষ, একই শক্তি
স্টিভ জবস ও ইলন মাস্কের ইনটেন্স বা কাজের প্রতি গভীর মনোযোগের ব্যাপারটা প্রায় একই। তবে শুধু গভীর মনোযোগ তাঁদের সফল করেনি, আসল ব্যাপার হলো, তাঁরা কোন বিষয়ে মনোযোগী।
ও’লিয়ারির মতে, দুজনের মধ্যে একটি জায়গায় মিল আছে। তাঁরা মূল লক্ষ্যের ওপর শতভাগ মনোযোগ দেন। জবস কখনো মানুষের মনোযোগ বা অ্যাটেনশন খোঁজেননি, তিনি খুঁজেছেন ফলাফল। অন্যদিকে মাস্ককে মানুষ পছন্দ করল কি না, তা না ভেবে পরিকল্পনা বাস্তবায়নের পেছনে ছুটেছেন।
ও’লিয়ারি উল্লেখ করেছেন, এই তীব্র মনোযোগের কারণে এই নেতাদের সঙ্গে কাজ করা বা তাঁদের আশপাশে থাকাটা কঠিন হতে পারে। কিন্তু এ কারণেই তাঁরা সফল। এই একই কারণে তাঁরা এমন সব জিনিস তৈরি করেন, যা নিয়ে অন্যরা শুধু আলোচনাই করে যায়। তাঁরা কখনো নয়েজ বা অগুরুত্বপূর্ণ কাজে ফোকাস করেননি।
আমাদের কী শিক্ষা নেওয়া উচিত
আপনি যদি না জানেন আপনার সিগন্যাল বা মূল লক্ষ্য কী, তাহলে সারা দিন কেটে যাবে নয়েজের পেছনে ছুটতে ছুটতে। নিজের লক্ষ্য ঠিক করতে না পারলে সারা দিন মিটিং, মেসেজ আর ছোটখাটো সিদ্ধান্তের ভিড়ে আপনি হারিয়ে যাবেন। শুনতে সহজ মনে হলেও কাজটা করা মোটেও সহজ নয়। এ কারণেই বেশির ভাগ মানুষ বিষয়টি এড়িয়ে যায়। আর যারা এড়িয়ে যায় না, তারাই কাজ শেষ করে, এগিয়ে যায় এবং নেতৃত্ব দেয়।
তাই নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো কী কী? কোন পাঁচটি কাজ আগামী ১৮ ঘণ্টার মধ্যে অবশ্যই করতে হবে? একই সঙ্গে এটাও ভাবুন, কোন কোন বিষয় আপনাকে এই পাঁচটি কাজ করতে বিভ্রান্ত করছে। সেসব ঝেঁটিয়ে বিদায় করে দিন।
মোদ্দাকথা হলো, আপনাকে গুরুত্বপূর্ণ আর অগুরুত্বপূর্ণ কাজের মধ্যে পার্থক্য বুঝতে হবে। এ কাজটা করতে পারলেই বাকিটা সহজ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কাজটা গুরুত্বসহকারে করুন, তবে অন্যটা কাছে ঘেঁষতে দেবেন না। তাহলে আপনিও হবেন সফল।
সূত্র: মিডিয়াম
![]() |
| স্টিভ জবস কাজের অগ্রাধিকার ঠিক করতেন একদম নির্মমভাবে। ছবি: উইকিমিডিয়া কমনস |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2140)
-
▼
October
(68)
-
▼
Oct 06
(9)
- সিইসির পদত্যাগ দাবি: কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্...
- আইরিশ কোচের দিকে ইসরায়েলি ফুটবলারের ‘থুতু দেওয়ার’ ...
- ফ্লাইদুবাইয়ের কো-পাইলট থেকে যেসব তথ্য পেল তদন্তকারীরা
- একটি সূত্রই বদলে দিয়েছিল স্টিভ জবসের পুরো কর্মজীবন...
- যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার...
- সরকারি টাকায় নিজের বিজ্ঞাপন বন্ধ করলেন ট্রাম্প
- পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্ত...
- ভারতে নারী বিক্ষোভকারীদের হেনস্থা, আবারো নতুন কর্ম...
- এক ভাই গুগল, আরেক ভাই মেটায় by ওমর কায়সার
-
▼
Oct 06
(9)
-
▼
October
(68)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment