Tuesday, October 6, 2026
যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাজ্যে কারা প্রবেশ করবে—এই সিদ্ধান্ত যতদিন মানবপাচারকারী ও অপরাধী চক্রগুলোর হাতে থাকবে, ততদিন আশ্রয়প্রার্থীদের বড় একটি অংশ যৌন নিপীড়নের ঝুঁকিতে থাকবেন।
সাবেক টোরি মন্ত্রী ররি স্টুয়ার্ট ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ঘনিষ্ঠ উপদেষ্টা অ্যালিস্টেয়ার ক্যাম্পবেলের সঙ্গে আলোচনায় মাহমুদ বলেন, সীমান্ত নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার বর্তমানে যে অবস্থায় রয়েছে, তা গ্রহণযোগ্য নয়। উত্তর ফ্রান্সে যারা নৌকায় ওঠার অপেক্ষায় থাকেন, তাদের মধ্য থেকে কারা যুক্তরাজ্যে যাবে, তা অনেক ক্ষেত্রে অপরাধী চক্রই নির্ধারণ করে। এসব চক্র মানবপাচারের সঙ্গেও জড়িত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর ফ্রান্সে অবস্থানরত প্রায় প্রতিটি নারীই যাত্রার কোনো না কোনো পর্যায়ে ধর্ষণের শিকার হয়ে থাকতে পারেন—এমনটা ধরে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। শুধু নারী নয়, কিছু পুরুষও যৌন নিপীড়নের শিকার হয়েছেন এবং তাদের ভয়ভীতি দেখানো হয়েছে বলে জানান তিনি।
মাহমুদের মতে, কোনো ব্যক্তিকে যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ দেওয়া, দেশটিকে আশ্রয়ের জন্য বেছে নেওয়া এবং পরবর্তী সময়ে সমাজের অংশ হয়ে ওঠার প্রক্রিয়া অপরাধী চক্রের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। তার ভাষায়, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থার মাধ্যমে এসব সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
সাক্ষাৎকারে যুক্তরাজ্যের উগ্র ডানপন্থিদের নিয়েও কথা বলেন মাহমুদ। মুখ ঢাকা বা চাদর পরা এসব বিক্ষোভকারী ক্ষমতায় গেলে তাকে হত্যা করতে পারে অথবা দেশ থেকে বের করে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। মাহমুদ বলেন, মুসলিম হওয়ার কারণে উগ্র ডানপন্থিদের একটি অংশ তাকে ‘প্রকৃত ব্রিটিশ’ বলে মনে করে না এবং তাকে ঘৃণা করে।
নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন তিনি। মাহমুদ জানান, তিনি নিজেকে ফিলিস্তিনপন্থি আন্দোলনের একজন অংশীদার হিসেবে মনে করেন। একই সঙ্গে ফিলিস্তিন অ্যাকশন সংগঠন নিষিদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভকারীদের গ্রেপ্তার নিয়েও নিজের অস্বস্তির কথা জানান।
তবে সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর এর পক্ষে কোনো সামগ্রী বহন বা পরার অভিযোগে পুলিশ যে ব্যবস্থা নিয়েছে, তার বিরোধিতা করেননি মাহমুদ। সোমবার লিভারপুলে লেবার পার্টির সম্মেলন চলাকালে নিষিদ্ধ সংগঠনটির সমর্থনে সামগ্রী বহনের সন্দেহে ৮২ জনকে গ্রেপ্তার করে মার্সিসাইড পুলিশ।
এদিকে রোববার অভিবাসীদের বহনকারী একটি ছোট নৌকা ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে যায়। ফরাসি কোস্টগার্ড ও উদ্ধারকারী জাহাজগুলো নৌকাটিকে অনুসরণ করছিল। ধারণা করা হচ্ছে, নৌকাটি নরম্যান্ডির ইউটাহ বিচ এলাকা থেকে যাত্রা শুরু করেছিল।
স্বরাষ্ট্রমন্ত্রীর যৌন সহিংসতার ব্যাপকতার স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন রিফিউজি কাউন্সিলের পরিচালক ইমরান হুসেইন। তবে একই সঙ্গে তিনি শরণার্থীদের জন্য নিরাপদ ও বৈধ পথ সীমিত করার সরকারি নীতির সমালোচনা করেন।
হুসেইন বলেন, যুদ্ধ ও নিপীড়ন থেকে পালানো নারী ও শিশুরা নিজেদের দেশেই যেমন যৌন সহিংসতার ঝুঁকিতে থাকেন, তেমনি নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাত্রাপথেও একই ধরনের ঝুঁকির মুখোমুখি হন। তাই নারীদের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপদ ও বৈধ পথ বাড়ানো প্রয়োজন, কমিয়ে দেওয়া নয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
![]() |
| ছবি: সংগৃহীত |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2140)
-
▼
October
(68)
-
▼
Oct 06
(9)
- সিইসির পদত্যাগ দাবি: কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্...
- আইরিশ কোচের দিকে ইসরায়েলি ফুটবলারের ‘থুতু দেওয়ার’ ...
- ফ্লাইদুবাইয়ের কো-পাইলট থেকে যেসব তথ্য পেল তদন্তকারীরা
- একটি সূত্রই বদলে দিয়েছিল স্টিভ জবসের পুরো কর্মজীবন...
- যুক্তরাজ্যে নৌপথে আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার...
- সরকারি টাকায় নিজের বিজ্ঞাপন বন্ধ করলেন ট্রাম্প
- পরিবারসহ ২৭ ইসরাইলি কূটনীতিককে বহিষ্কার করবে যুক্ত...
- ভারতে নারী বিক্ষোভকারীদের হেনস্থা, আবারো নতুন কর্ম...
- এক ভাই গুগল, আরেক ভাই মেটায় by ওমর কায়সার
-
▼
Oct 06
(9)
-
▼
October
(68)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment