Friday, October 16, 2026
অপারেশনের ২০ দিন পরে শুটিংয়ে জসীমকে ঘুষি আহমেদ শরীফের, কী হয়েছিল এফডিসিতে
অপারেশনের ২০ দিন পরে শুটিংয়ে জসীমকে ঘুষি আহমেদ শরীফের, কী হয়েছিল এফডিসিতে
সেই শুটিংয়ের শুরুটা ছিল মারপিটের দৃশ্য দিয়ে। এমনকি সিনেমার একটি ক্লাইমেক্স দৃশ্য জমিয়ে তুলতে হবে। সেই সময় পরিচালকসহ টিমের অন্যরাও জসীমকে তাড়াহুড়া না করে সময় নিয়ে শুটিং করতে বলেন। কিন্তু শিডিউল জটিলতা ও বসে থেকে একঘেয়েমি কাটানোর জন্য জসীম শুটিংকেই বেছে নেন।
সেই ঘটনা নিয়ে সম্প্রতি ‘ঠিকানা’ নামের একটি আয়োজনে আহমেদ শরীফ বলেন, ‘আমি তো জসীমের শুটিংয়ের কথা শুনে চমকে উঠেছিলাম। জসীমকেও বললাম সে কথা। সে বলল, তাঁর সমস্যা হবে না। পরে দেখি ক্লাইমেক্স দৃশ্যের সেট ফেলেছে। টানা চার দিন চলবে এই শুটিং। সবকিছু প্রস্তুত। জসীম আমাকে বলল, আপনি যেভাবে আমাকে ঘুষি দিতেন সেভাবেই দেবেন। আমি বললাম ঠিক আছে।’
শুরু থেকে জসীমের হার্টের অপারেশন নিয়ে ভয় পাচ্ছিলেন আহমেদ শরীফ। তিনিই ছিলেন সিনেমার প্রধান খলচরিত্রের অভিনেতা। তাঁর সঙ্গে সবচেয়ে বেশি দৃশ্য ছিল। শুটিং নিয়ে আহমেদ শরীফ জানান, ভয় লাগছিল যদি কোনোভাবে জসীম আঘাত পায় তাহলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। ‘এসব চিন্তায় স্বাভাবিকভাবেই আমি মন খুলে অভিনয় করতে পারছিলাম না। তবু মনে হলো চেষ্টা করি। শুরুতে আমাদের ফাইটিং। জসীমকে ঘুষি মারতে হবে। একটা দুইটা ঘুষির পরে মোটামুটি একটু হালকাভাবে জসীমের পেটে একটা ঘুষি দিই। ঘুষিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জসীম বলল, “এই কাট কাট।”’
এই শুটিংয়ের পরে কিছুটা ঘাবড়ে গেলেন আহমেদ শরীফ। ঘুষি জোরে লাগল কি না, জসীম অসুস্থ হলো কি না, এমনটাই ভাবছিলেন। এমন সময় কাছে এসে জসীম; আহমেদ শরীফকে চমকে দেয়। ৯০ দশকের সেই ঘটনা প্রসঙ্গে আহমেদ শরীফ বলেন, ‘“জসীম কাছে এসে আমাকে বলে, আজকে কি আপনার শুটিংয়ের মুড নাই। না থাকলে পেকআপ করে দিই।” জসীমের কথা শুনে ঘাবড়ে গেলাম। পরে সে জানাল, আমি যে ঘুষি দিয়েছি এটা এতটাই আস্তে ছিল যে জসীমের কাছে মনে হয়েছে গায়ে বাতাসও লাগে নাই। আমরা তো আসলে সিরিয়াস ফাইট করতাম। অনেক জোরে জোরে ঘুষি, লাথি গায়ে লাগত। পরে বললাম, কদিন আগে তোমার অপারেশন হলো। কি হয় না হয়, মারতে খারাপ লাগছে।’
কিন্তু সে–কথা কর্ণপাত করেননি জসীম। তাঁর একটাই কথা ছিল, শুটিংয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। তিনি যে অপারেশন করেছেন, সেটা আহমেদ শরীফকে ভুলে যেতে বললেন। এরপর খুব জোরে ঘুষ মারতে বলেন জসীম। আহমেদ শরীফ বলেন, ‘জসীম কখনো কাজে ছাড় দেয়নি। আমি আগের মতো ফাইটিং শুরু করলাম। আমাকে শ্বশুর বলে ডাকত। পরে সে বলল, “শ্বশুর এখন ঠিক আছে।” জোরে ঘুষি মারায় জসীম খুশি হলো। এতটা সিনেমার অন্তঃপ্রাণ মানুষ ছিলেন জসীম। আমাদের অনেক ভালো বোঝাপড়া ছিল। যে কারণে আমাদের জুটির প্রায় সব সিনেমাই দর্শক পছন্দ করে।’ সিনেমায় নায়ক হয়ে ঢালিউডে নাম লেখান আহমেদ শরীফ। পরে তিনি হয়ে যান খলনায়ক। অন্যদিকে খল অভিনেতা থেকে নায়ক হন জসীম। তাঁদের দুজনের জুটি সব সময়ই প্রশংসায় থাকত। ‘ঠিকানা’ অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ঢালিউড নায়ক জায়েদ খান।
![]() |
| আহমেদ শরীফ ও জসিম। ছবি: ফেসবুক থেকে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2236)
-
▼
October
(164)
-
▼
Oct 16
(10)
- ইসরায়েলের কড়া সমালোচনা করে ফিলিস্তিনের পক্ষ নিলেন ...
- মাদক সেবনের পর রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ
- সৌদিতে কীভাবে এত কার্যকর হামলা চালাচ্ছে হুথিরা
- ছয় সপ্তাহেই রাশিয়ার নতুন ড্রোন ঘাঁটি নির্মাণ, স্...
- ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর নেতাকে উপপ্রধানমন্ত্রী ক...
- ইয়েমেনের মারিবে সৌদি ড্রোন ভূপাতিতের দাবি হুতিদের
- ‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নি...
- অপারেশনের ২০ দিন পরে শুটিংয়ে জসীমকে ঘুষি আহমেদ শরী...
- গল্প- সিক্স-বি by মোহাম্মদ কামরুজ্জামান
- দেশেই সম্ভব গ্লুকোমার আধুনিক চিকিৎসা, বিস্তারিত জা...
-
▼
Oct 16
(10)
-
▼
October
(164)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment