Friday, August 28, 2026
ইরান-ন্যাটো নিয়ে আলোচনা করতেই রাশিয়া সফরে গিয়েছিলেন সিআইএ প্রধান
ইরান-ন্যাটো নিয়ে আলোচনা করতেই রাশিয়া সফরে গিয়েছিলেন সিআইএ প্রধান
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন গোয়েন্দা মূল্যায়নে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে রাশিয়া কয়েক সপ্তাহের মধ্যেই ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে সীমিত পরিসরে সামরিক পদক্ষেপ নিতে পারে। জোটের প্রতিক্রিয়া ও ঐক্য পরীক্ষা করতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধে রণক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি না হওয়ায় পুতিন উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারেন বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। সম্ভাব্য পদক্ষেপ হিসেবে বাল্টিক অঞ্চলের কোনো একটি দেশে সীমিত স্থল অভিযান অথবা পূর্ব ইউরোপজুড়ে বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে রাশিয়া।
মঙ্গলবার প্রায় আট ঘণ্টা মস্কোতে অবস্থান করেন র্যাটক্লিফ। সূত্রগুলো জানিয়েছে, ন্যাটোর বিরুদ্ধে বিশেষ করে বাল্টিক দেশগুলোর ক্ষেত্রে কোনো ধরনের উত্তেজনা বা সামরিক পদক্ষেপ না নিতে রাশিয়াকে সতর্ক করাই ছিল সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের প্রতি রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সহায়তা কমানোর বিষয়েও মস্কোর সঙ্গে আলোচনা করেছেন র্যাটক্লিফ।
ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার এবং বেসামরিক মানুষের প্রাণহানি অব্যাহত থাকার মধ্যেই সিআইএ প্রধান এই গোপন সফর করলেন।
হোয়াইট হাউস সফরটি নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে বুধবার ক্রেমলিন নিশ্চিত করেছে, র্যাটক্লিফ রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার কোনো বৈঠক হয়নি। সফরটির গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি র্যাটক্লিফের মস্কো সফরকে আংশিকভাবে নিয়মিত সফর হিসেবে বর্ণনা করেছেন।
এর আগে সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে কোনো সিআইএ পরিচালক মস্কো সফর করেছিলেন। সে সময় সংস্থাটির তৎকালীন পরিচালক উইলিয়াম বার্নস রাশিয়াকে কিয়েভে হামলা চালানোর বিষয়ে সতর্ক করেছিলেন। এর কয়েক সপ্তাহ পরই পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন।
চলতি মাসের শুরুতে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয়, চলতি শরৎকাল থেকে ২০২৯ সালের মধ্যে যেকোনো সময় ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া সামরিক পদক্ষেপ নিতে পারে। এর আগে মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, ইউক্রেনে রুশ সেনাবাহিনী ব্যস্ত থাকায় মস্কো ন্যাটোর বিরুদ্ধে সরাসরি হামলা চালাবে না।
ন্যাটোর কোনো একটি সদস্যদেশের ওপর সশস্ত্র হামলা হলে জোটের পঞ্চম অনুচ্ছেদ কার্যকর হতে পারে। এই অনুচ্ছেদ অনুযায়ী, একজন সদস্যের ওপর সশস্ত্র হামলাকে পুরো জোটের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে ন্যাটোর প্রতিক্রিয়া পরীক্ষা করতে রাশিয়া দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের পরোক্ষ ও সাইবার হুমকির মাধ্যমে জোটের সীমারেখা যাচাই করে আসছে বলে পশ্চিমা কর্মকর্তারা মনে করেন।
চলতি মাসের শুরুতে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে গিয়ে পড়ে। একই সময়ে ন্যাটো ও ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্র জার্মানির লাইপজিগ বিমানবন্দরে তিনটি বিস্ফোরক বহনকারী ড্রোন পাওয়া যায়।
বুধবার ফ্রান্সের শীর্ষ অভ্যন্তরীণ গোয়েন্দা কর্মকর্তা দেশটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও অবকাঠামোতে হামলার সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে বলে জানান।
ফ্রান্সের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার পরিচালক সেলিন বের্তোঁ বলেন, লাইপজিগে এমন একটি বিস্ফোরক ড্রোন পাওয়া গেছে, যা দৃশ্যত ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য সহায়তাকারী একটি উড়োজাহাজকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। এটি ফ্রান্সের ভূখণ্ডে আরও সরাসরি ও সহিংস কর্মকাণ্ডের সম্ভাবনা বিবেচনায় নেওয়ার জন্য একটি সতর্কসংকেত।
তবে লাইপজিগের ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
গত মাসে ইউরোপীয় ও মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে আরও জানানো হয়েছিল, পোল্যান্ডের ভূখণ্ডে সশস্ত্র উসকানি, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা কিংবা ইউক্রেনকে দায়ী করার জন্য সাজানো হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার তৎপরতার তথ্য পাওয়া গেছে।
সূত্র : দ্য টেলিগ্রাফ
![]() |
| যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান জন র্যাটক্লিফ। ছবি : বিবিসি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(1767)
-
▼
August
(314)
-
▼
Aug 28
(6)
- পুরুষের প্রোস্টেট স্ফীত হওয়ার সমস্যা by ডা. কাজী জ...
- নেপালে বিপর্যয়: ‘নিমেষেই চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে...
- ইরান-ন্যাটো নিয়ে আলোচনা করতেই রাশিয়া সফরে গিয়েছিলে...
- ‘বসনিয়ার কসাই’ সার্ব জেনারেল মারা গেছেন
- বিশ্বসেরা দেশের সঙ্গে পাল্লা দিচ্ছে ইরানের পারমাণব...
- শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, সেটে ফিরবেন না নায়িকা
-
▼
Aug 28
(6)
-
▼
August
(314)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment