Sunday, July 5, 2026
২৫২ কোটি রুপির মাদক–কাণ্ডে ওরি! আবার তোলপাড় বলিউডে
২৫২ কোটি রুপির মাদক–কাণ্ডে ওরি! আবার তোলপাড় বলিউডে
গত ২১ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার তাঁকে হাজির হতে বলা হয়েছিল; কিন্তু ওরি নিজে হাজির হননি। তাঁর হয়ে উপস্থিত হন আইনজীবী। তাঁর আইনজীবী তদন্ত কর্মকর্তাদের জানান, ‘ওরি বর্তমানে ব্যক্তিগত কারণে হাজির হতে পারছেন না।’ একই সঙ্গে জিজ্ঞাসাবাদের তারিখ ২৫ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। এখন এএনসির সিনিয়র কর্মকর্তারা সেই আবেদন বিবেচনা করছেন।
কীভাবে আলোচনায় এল ওরির নাম
এই হাইপ্রোফাইল মামলার মোড় ঘোরে মূল অভিযুক্ত মোহাম্মদ সেলিম মোহাম্মদ সুহেল শেখ, ওরফে ‘ল্যাভিশ’, তদন্তে নতুন তথ্য দেওয়ার পর। বিলাসী জীবনযাপনের কারণে পরিচিত ল্যাভিশ তদন্তে দাবি করেন, তিনি যে মাদক পার্টিগুলো আয়োজন করতেন, সেখানে মুম্বাইয়ের পরিচিত তারকা, ফ্যাশন দুনিয়ার ব্যক্তিত্ব, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের এক আত্মীয় নিয়মিত উপস্থিত থাকতেন। সেই তালিকায় ওরির নামও উঠে আসে।এই তথ্যের ভিত্তিতেই এএনসি তাঁকে সমন পাঠায়। যদিও এখনো তাঁর বিরুদ্ধে কোনো সরাসরি অভিযোগ আনা হয়নি।
কেন হাজির হলেন না ওরি
বৃহস্পতিবার এএনসির ঘাটকোপার ইউনিটে তাঁকে হাজির হতে বলা হয়েছিল; কিন্তু ওরি ব্যক্তিগত ব্যস্ততার কথা জানিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। তাঁর আইনজীবী জানান, ‘ওরি এই মুহূর্তে শহরের বাইরে বা ব্যক্তিগত কিছু কাজে ব্যস্ত, তাই তদন্তে হাজির হওয়া সম্ভব নয়।’ জিজ্ঞাসাবাদ পিছিয়ে দেওয়ার আবেদন করা হলেও তদন্ত কর্মকর্তারা এখনো সিদ্ধান্ত নেননি। তাঁরা ওরিকে যে কোনো সময় হাজির হতে বলতে পারেন।
কে এই ‘ল্যাভিশ’
মোহাম্মদ সেলিম শেখ, যাকে ‘ল্যাভিশ’ নামে চেনে সবাই, তাঁর জীবনযাপন ছিল সিনেমার কাহিনির মতো । কুখ্যাত গ্যাংস্টার সেলিম ডোলার ঘনিষ্ঠ এই ব্যক্তি মেফেড্রোন তৈরির একটি বড় নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। গত বছর মহারাষ্ট্রের সাংগলিতে একটি গোপন মাদক কারখানা থেকে ২৫২ কোটি রুপির মেফেড্রোন উদ্ধার হওয়ার ঘটনায় তাঁকে প্রথম গ্রেপ্তার করা হয়। পরে এএনসির ঘাটকোপার ইউনিট তাঁকে পুনরায় আটক করে। গত মাসে তাঁকে দুবাই থেকে ভারতে ফিরিয়ে আনা হয়। ল্যাভিশের দেওয়া তথ্যই এখন তদন্তের মূল সূত্র হয়ে দাঁড়িয়েছে।
মুম্বাইয়ের বিনোদনজগৎ ও মাদক কেলেঙ্কারি
মুম্বাইয়ের বিনোদনজগতের সঙ্গে মাদকযোগের অভিযোগ নতুন নয় । সময়–সময় বিভিন্ন তদন্তে উঠে এসেছে মাদক-রেভ পার্টি, সিন্ডিকেট ও পাচারকারীদের সঙ্গে কয়েকজন তারকার যোগাযোগের বিষয়।
২০১১ সালের ‘ওশিয়ানিয়া’ রেভ পার্টি থেকে শুরু করে ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক-তদন্ত পর্যন্ত প্রতিটি ঘটনাই বলিউডকে আলোচনায় এনেছে। এর আগেও একাধিক অভিনেতা, অভিনেত্রী, মডেল ও টিভিশিল্পী মাদক মামলায় ডেকে পাঠানো হয়েছিল। বিনোদন দুনিয়ার এই গ্ল্যামার, পার্টি, পরিচিতি—সবকিছু মিলিয়ে মুম্বাইকে বহুদিন ধরেই মাদক ব্যবসার বড় বাজার হিসেবে চিহ্নিত করে আসছে তদন্ত সংস্থাগুলো। এ কারণেই প্রতিটি বড় মামলাতেই কোনো না কোনো পরিচিত নাম উঠে আসে।
ওরি মূলত বলিউড তারকাদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই আলোচিত। বিভিন্ন পার্টি, ফ্যাশন ইভেন্ট ও তারকার সন্তানদের সঙ্গে তাঁর নিয়মিত উপস্থিতি তাঁকে আলোচনার কেন্দ্রে রাখে। তাই তাঁর নাম এই মামলায় আসতেই তা দ্রুতই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামনে কী অপেক্ষা করছে ওরির
এএনসি এখনো ওরির বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। তাঁকে কেবল জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে। তবে তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘আগামী জিজ্ঞাসাবাদে যদি নতুন তথ্য পাওয়া যায়, তাহলে ওরির জন্য পরিস্থিতি জটিল হতে পারে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিপুল জনপ্রিয়তা এবং বলিউড তারকাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা মিলিয়ে বিষয়টি এখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তদন্ত এগোলে আরও অনেক নাম সামনে আসতে পারে।
![]() |
| ওরহান অবাত্রামণি। ইনস্টাগ্রাম থেকে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ▼ 2026 (1403)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment