সিরাজগঞ্জে বিপন্ন খয়রা কাস্তেচরা পাখি উদ্ধার
গতকাল রোববার
সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা বাজার এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়।
সন্ধ্যার দিকে চান্দাইকোনা বাজার এলাকায় কয়েকজন কিশোর পাখিটিকে ধরে নিয়ে
যাচ্ছিল। এটা দেখে স্থানীয় পরিবেশকর্মী মো. ফেরদৌস হোসেন পাখিটি উদ্ধার করে
তাঁর ভাড়া বাসা বগুড়ার শেরপুর উপজেলার কালিয়াকৈর গ্রামে নিয়ে যান।
মো.
ফেরদৌস হোসেন আজ সোমবার সকালে বিষয়টি জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণ কাজে
স্বেচ্ছায় নিয়োজিত বেসরকারি সংগঠন ‘স্বাধীন জীবন’–এর নির্বাহী পরিচালক মো.
আব্দুর রাজ্জাককে মুঠোফোনে জানান। সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে পাখিটি
স্বাধীন জীবন–এর হেফাজতে নেন তিনি।
মো. আব্দুর রাজ্জাক প্রথম আলোকে
বলেন, শারীরিকভাবে পাখিটি অসুস্থ ও দুর্বল। কৃষিকাজে ছিটানো কীটনাশকযুক্ত
খাবার খেয়ে পাখিটির এমন অবস্থা হয়েছে বলে ধারণা করছেন তিনি। স্থানীয়
চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে উপজেলা প্রাণিসম্পদ
কর্মকর্তার কাছে নেওয়া হবে।
![]() |
| সিরাজগঞ্জের রায়গঞ্জে উদ্ধার করা বিপন্ন প্রজাতির খয়রা কাস্তেচরা পাখি। ছবি: প্রথম আলো |

No comments