Saturday, April 11, 2026
রাতে নিয়মিত ৮টার পর খাবার খেলে শরীরে যা ঘটে
রাতে নিয়মিত ৮টার পর খাবার খেলে শরীরে যা ঘটে
এতে বলা হয়, এই অভ্যাস ছয় মাস ধরে চললে এর প্রভাব জমতে থাকে এবং ধীরে ধীরে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। ফিটনেস ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ আশলেশা জোশি জানান, রাতে দেরিতে খেলে শরীরের স্বাভাবিক মেটাবলিক রিদম নষ্ট হয়। সূর্যাস্তের পর হজমক্ষমতা ধীরে ধীরে কমে আসে এবং গ্লুকোজ টলারেন্সও কমে যায়। ফলে কেউ যদি কয়েক মাস ধরে রাত ৮টার পর খাবার খান, তাহলে সেই খাবারের শক্তির বড় অংশ শরীরে চর্বি হিসেবে জমে যায়, ক্ষয় হয় না। তিনি আরও বলেন, এই অভ্যাস দীর্ঘদিন চললে ওজন বৃদ্ধি, রক্তে শর্করার ওঠানামা, খারাপ কোলেস্টেরল (এলডিএল) বৃদ্ধি, গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ইত্যাদি দেখা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে দেহঘড়ির ভারসাম্যও নষ্ট হয়, যা মেটাবলিক স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। জোশির মতে, হ্যাঁ, রাতে দেরিতে খাওয়ার ফলে শরীরে উল্লেখযোগ্য হরমোনগত পরিবর্তন ঘটে। রাতের বেলায় ইনসুলিন সেনসিটিভিটি কমে যায়, ফলে শরীর তখন রক্তে শর্করা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। পাশাপাশি লেপটিন, যা তৃপ্তির সংকেত দেয়, সেটির কার্যকারিতাও কমে যায়। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে। অন্যদিকে কর্টিসল (স্ট্রেস হরমোন)-এর মাত্রা তখনও উঁচু থাকে, যা চর্বি জমাতে, ক্ষুধা বাড়াতে এবং মেটাবলিক সমস্যা তৈরি করতে ভূমিকা রাখে। এই হরমোনীয় ভারসাম্যহীনতা কয়েক মাস ধরে চললে একটি চক্র তৈরি হয়- অতিরিক্ত ক্ষুধা, খারাপ ঘুম এবং ওজন কমার পরিবর্তে বাড়তে থাকা।
যদি কাজের বা জীবনযাত্রার কারণে দেরিতে খাওয়া এড়ানো না যায়, তবে কিছু কৌশল মেনে চললে এর ক্ষতি কমানো সম্ভব। হালকা ও পুষ্টিকর খাবার বেছে নিন- যেমন চর্বিহীন প্রোটিন, সবজি ও আঁশযুক্ত খাবার। তেল, মাখন, চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেট কম রাখুন খাবার তালিকায়। কারণ এগুলো রাতে হজম হতে সময় লাগে। খাওয়া ও ঘুমের মধ্যে কমপক্ষে দুই ঘণ্টার বিরতি রাখুন, যাতে হজম সম্পূর্ণ হয়। খাবারের সময় নিয়মিত করুন। যদিও দেরি হয়, প্রতিদিন একই সময়ে খেলে দেহঘড়ি কিছুটা মানিয়ে নেয়। দিনের বেলায় পর্যাপ্ত পানি পান, ক্যাফেইন নিয়ন্ত্রণ এবং পরদিন সকালে সুষম ব্রেকফাস্টের অভ্যাস গড়ে তুলুন। এসব অভ্যাস হরমোন ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। জোশি বলেন, দেরিতে খাওয়া একান্তই প্রয়োজন হলে, খাবারের গুণগত মান ও সময়ের ব্যবধানের দিকে নজর দিন। এতে শরীরের হরমোন নিয়ন্ত্রণ, ঘুমের মান এবং শক্তির ভারসাম্য অনেক ভালো থাকবে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ▼ 2026 (1402)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment