Friday, March 13, 2026
সৌদিসহ মধ্যপ্রাচ্যের তিন দেশে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
সৌদিসহ মধ্যপ্রাচ্যের তিন দেশে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের তিন দেশে হামলা চালিয়েছে ইরান। এতে দেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হামলায় বিদেশি নাগরিকও নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে
বলা হয়েছে, ওমানের সোহর প্রদেশে ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। দেশটির
রাষ্ট্রীয় সংবাদ সংস্থার জানিয়েছে, শুক্রবার সকালে একটি ড্রোন আল-আওয়াহি
শিল্প এলাকায় আঘাত হানে। এতে দুইজন বিদেশি নাগরিক নিহত হন এবং আরও কয়েকজন
আহত হন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আরেকটি ড্রোন খোলা জায়গায় পড়ে গেলেও
সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে নিরাপত্তা
বাহিনী।
এর আগে বুধবার ওমানের সালালাহ বন্দরের জ্বালানি ট্যাংকে
ড্রোন হামলা হয়। তবে ওই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে
ইরান। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এই হামলার ফলে
তেল বা জ্বালানি সরবরাহে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। এদিকে বেসরকারি
সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, হামলার পর
সালালাহ বন্দরের দক্ষিণ অংশের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এদিকে
শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার লক্ষ্য করে
আসা একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এই এলাকায় বিভিন্ন
বিদেশি দূতাবাস রয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে
দেশের বিভিন্ন স্থানে আরও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়। এছাড়া কেন্দ্রীয় ও
পূর্বাঞ্চল, আল-খারজ গভর্নরেট এবং রিয়াদের পশ্চিমে আরও আটটি ড্রোন
প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
এর আগে কয়েকে ধাপে মোট ১৪টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে
বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের কেন্দ্রস্থলে একটি ভবনে
ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি
প্রতিহত করতে সক্ষম হয়েছে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, হামলায় কোনো
হতাহতের ঘটনা ঘটেনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার
ধারণ করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত
এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র
হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা
উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে।
![]() |
| ইরানের ক্ষেপণাস্ত্র প্রদর্শনী। ছবি: সংগৃহীত |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ▼ 2026 (1308)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment