Thursday, January 1, 2026
চীন কি আসবে ভেনেজুয়েলাকে বাঁচাতে by ইয়াং শিয়াওটং
চীন কি আসবে ভেনেজুয়েলাকে বাঁচাতে by ইয়াং শিয়াওটং
১৭ ডিসেম্বর ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের সঙ্গে টেলিফোনে আলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্রের ‘একতরফা শক্তিপ্রয়োগের’ বিরোধিতা করেন। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার ‘সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার অধিকারের’ প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। কথার খেলার বাইরে ভেনেজুয়েলাকে বাস্তব কোনো সহায়তা দিতে ব্যর্থ হয়েছে বেইজিং। ভূরাজনৈতিক ফাঁদে পা দেওয়ার বিষয়ে চীনের সতর্কতা অত্যন্ত স্পষ্ট। এ নিষ্ক্রিয়তায় লাতিন আমেরিকায় চীনের প্রভাবের সীমাবদ্ধতাও তুলে ধরছে।
দুই দশকের বেশি সময় ধরে চীন লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিস্তার করে চলেছে। চীন আজ দক্ষিণ আমেরিকার শীর্ষ বাণিজ্যিক অংশীদার। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একটি মেক্সিকোও চীনের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।
যুক্তরাষ্ট্র ঐতিহ্যগতভাবে লাতিন আমেরিকাকে তার প্রভাববলয়ের দেশ বলে মনে করে। খুব স্বাভাবিকভাবেই লাতিন আমেরিকায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রতি যুক্তরাষ্ট্র সন্দিহান ও শত্রুভাবাপন্ন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একজন প্রকাশ্য চীনবিরোধী। এর আগে তিনি চীনা কমিউনিস্ট পার্টিকে ‘দুষ্ট, গণহত্যা চালানো শাসনব্যবস্থা’ হিসেবে আখ্যায়িত করেছেন। লাতিন আমেরিকার বিভিন্ন দেশে চীনবিরোধী কূটনৈতিক অভিযান চালান। চীনের সঙ্গে সম্পর্ক সীমিত করার চেষ্টা করান রুবিও।
যদিও লাতিন আমেরিকার দেশগুলোর সামনে যুক্তরাষ্ট্র কোনো বিকল্প অর্থনৈতিক সহযোগিতার মডেল দিতে পারেনি; বরং শুল্কের মাধ্যমে চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছে। এর মাধ্যমে প্রভাবের লড়াইয়ে ওয়াশিংটন মূলত প্রাধান্য ধরে রেখেছে।
প্রভাব বিস্তারের লড়াইয়ে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র একটি বড় জয় অর্জন করেছে। ট্রাম্প–সমর্থিত রক্ষণশীল নাস্রি আসফুরা হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এবং তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
গত এক বছরে ট্রাম্প প্রশাসনের অধীন কয়েকটি লাতিন আমেরিকান দেশ মার্কিন চাপের কাছে নতি স্বীকার করেছে। চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। ফেব্রুয়ারিতে পানামা আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ থেকে সরে আসে। এরপর মার্চে পানামা খাল পরিচালনার দায়িত্বে থাকা হংকংভিত্তিক কোম্পানি ঘোষণা করে যে তারা তাদের অংশের বেশির ভাগ বিক্রি করে দেবে মার্কিন একটি সংস্থার কাছে। ডিসেম্বর মাসে মেক্সিকো ঘোষণা করে যে ১ জানুয়ারি থেকে তারা চীনা পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক ধার্য করবে।
ভেনেজুয়েলার ওপর মার্কিন চাপ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে নয়; বরং এর সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি জড়িত। রুবিও তাঁর দীর্ঘদিনের লালিত রাজনৈতিক এজেন্ডা পূরণ করতে চাইছেন। এর লক্ষ্য হচ্ছে ভেনেজুয়েলা ও কিউবা থেকে আসা মার্কিন ভোটারদের সন্তুষ্ট করা।
কারাকাসে বর্তমান শাসনব্যবস্থার যেকোনো পরিবর্তন নিঃসন্দেহে চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। যদিও চীন ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল নয় (ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের শীর্ষ ১০ সরবরাহকারী দেশের মধ্যে চীন অন্তর্ভুক্ত নয়), তবু যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার তেল ট্যাংকার আটক করার ঘটনা চীনের জ্বালানি কৌশলকে দুর্বল করে।
ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির বিষয়টিকে চীন কেবল অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছে না, ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছে। যুক্তরাষ্ট্র কীভাবে বৈশ্বিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই বৃহত্তর পটভূমি থেকে এটা গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলার সীমিত অর্থনৈতিক মূল্য ও ভূরাজনৈতিক দূরত্ব বিবেচনা করে চীন সরকার লাতিন আমেরিকার দেশটিকে রক্ষা করার জন্য কোনো সম্পদ ব্যয় করবে না।
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আক্রমণ করলে চীন সম্ভবত সেটিকে ব্যবহার করবে নিজের বহুমেরুকেন্দ্রিক বিশ্বের দৃষ্টিভঙ্গি প্রচারের কাজে। চীন নিজেকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের রক্ষক হিসেবে উপস্থাপন করবে। যদিও দীর্ঘস্থায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়াকে চীন ইতিবাচক বিবেচনা করতে পারে। কিন্তু এটা প্রায় নিশ্চিত যে চীন ভেনেজুয়েলাকে সাহায্য করতে এগিয়ে আসবে না।
যাহোক যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় সরকার উৎখাত করে, তবে সেটি লাতিন আমেরিকায় চীনের ক্ষমতার সীমাবদ্ধতা উদ্ঘাটন করবে। এমন পরিস্থিতি লাতিন আমেরিকার অনেক দেশকে এটা পুনর্বিবেচনা করতে উৎসাহিত করবে যে একটি আগ্রাসী যুক্তরাষ্ট্রের এত কাছাকাছি অবস্থান করে চীনের সঙ্গে জোট বাঁধা কতটা ভালো সিদ্ধান্ত।
* ইয়াং শিয়াওটং, সিঙ্গাপুরভিত্তিক হরাইজন ইনসাইটস সেন্টারের গবেষক
- আল–জাজিরা থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্তাকারে অনূদিত
![]() |
| ভেনেজুয়েলায় সম্ভাব্য হামলার প্রস্তুতির অংশ হিসেবে ক্যারিবীয় সাগরে মার্কিন রণতরি। ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1399)
-
▼
January
(307)
-
▼
Jan 01
(12)
- অপ্রকাশযোগ্য শোকের মৃত্যুগুলোর জন্য মেকি শোক by রা...
- খালেদা জিয়ার অভিভাবকত্ব এ মুহূর্তে সবচেয়ে জরুরি ছি...
- নিউইয়র্কের পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে পবিত্র কোরআন ছ...
- পাকিস্তান আবার বিশ্বের দৃষ্টি আকর্ষণ করল
- ভারতে হিন্দুত্ববাদীরা যেভাবে খ্রিষ্টানদের কোণঠাসা ...
- চীন কি আসবে ভেনেজুয়েলাকে বাঁচাতে by ইয়াং শিয়াওটং
- ইয়েমেনের বন্দরে বোমা হামলার ব্যাখ্যা দিল সৌদি আরব
- লুটপাটকে ন্যায্যতা দেওয়ার কী ভয়ংকর চেষ্টা by মহিউদ...
- শোকের জনসমুদ্র, খালেদা জিয়ার জানাজা
- ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে জাপানের প্রতি আহ...
- সোমালিল্যান্ডে যে কোনো ইসরাইলি উপস্থিতিই হবে লক্ষ্...
- ভারতে বাড়ছে গণপিটুনি, পদক্ষেপ নিতে হবে এখনই
-
▼
Jan 01
(12)
-
▼
January
(307)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment