Sunday, November 30, 2025
কর্নাটকে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কি দুই নেতার বিরোধ মেটাতে পারবে কংগ্রেস
কর্নাটকে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কি দুই নেতার বিরোধ মেটাতে পারবে কংগ্রেস
কর্নাটকে কংগ্রেস ক্ষমতায় আসে ২০২৩ সালে বিধানসভা ভোটে বিজেপিকে হারিয়ে। সেই থেকে মুখ্যমন্ত্রী রয়েছেন ৭৭ বছর বয়সী সিদ্দারামাইয়া। ৬৩ বছরের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের অনুগামীদের দাবি, তখনই ঠিক হয়েছিল আড়াই বছর পর মুখ্যমন্ত্রিত্বের বদল হবে। দায়িত্ব নেবেন শিবকুমার। সেই প্রতিশ্রুতি মানা হোক।
এই দাবিতে শিবকুমারের অনুসারীরা কয়েক দিন ধরে দিল্লিতে দরবার করছেন। পাশাপাশি সিদ্দারামাইয়া জানিয়েছেন, রাজ্যের জনতা তাঁকে দায়িত্ব দিয়েছে পুরো পাঁচ বছরের জন্য।
দুই প্রভাবশালী নেতার এই দাবির মুখে কংগ্রেস হাইকমান্ড জানিয়েছিল, বিবাদ দুই নেতাকেই মেটাতে হবে। তাঁরা আলোচনা করে ঠিক করুন, বিবাদের মীমাংসা কীভাবে হবে। সেই অনুযায়ী আজ সকালে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রাতরাশের আমন্ত্রণ জানিয়েছিলেন শিবকুমারকে।
ঘণ্টা দেড়েকের সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী ‘এক্স’ হ্যান্ডেলে প্রাতরাশের ছবি দিয়ে লেখেন, ‘শিবকুমারের সঙ্গে নাশতা খেলাম।’
শিবকুমারও নাশতা খাওয়ার কথা জানিয়ে বাড়তি লেখেন, ‘মাসখানেক ধরে কিছু বিভ্রান্তি চলছিল। এখন তা কেটে গেছে।’
এরপর গণমাধ্যমকে দুজনেই বলেন, তাঁদের মধ্যে অনেক কিছু নিয়েই কথা হয়েছে। তাঁদের প্রথম লক্ষ্য পুরসভা ও পঞ্চায়েত ভোটে জেতা। পরের লক্ষ্য ২০২৮ সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করা। এই লক্ষ্যেই তাঁরা এগোচ্ছেন। দুজনেই বলেছেন, তাঁদের মধ্যে কোনো বিরোধ নেই। ভবিষ্যতেও কোনো বিবাদ দেখা দেবে না।
বার্তা সংস্থা এএনআইকে সিদ্দারামাইয়া বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ আছি। এই একতা অটুট থাকবে। আমাদের মধ্যে কোনো বিরোধ বা বিবাদ নেই।’
আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ২০২৩ সালে নির্বাচনে জয়ের পর ঠিক হয়েছিল প্রথম আড়াই বছর মুখ্যমন্ত্রী হবেন সিদ্দারামাইয়া। পরের আড়াই বছর দায়িত্ব নেবেন শিবকুমার। ২০ নভেম্বর সিদ্দারামাইয়ার আড়াই বছরের মেয়াদ পূর্ণ হওয়া মাত্র শিবকুমারের অনুগামীরা দিল্লিতে দরবার শুরু করেন।
সরাসরি দাবি না জানালেও শিবকুমার ‘এক্স’ মারফত জানিয়েছিলেন, কথা দিয়ে কথা রাখাই আসল শক্তি। পাল্টা ‘এক্স’ বার্তায় সিদ্দারামাইয়া লেখেন, জনতার রায় পাঁচ বছরের। দায়িত্বও পাঁচ বছরের। তা রক্ষা করাই আসল শক্তি। এই পরিস্থিতিতে হাইকমান্ড জানায়, দুই নেতা আগে নিজেদের মধ্যে কথা বলুন। তারপর হাইকমান্ড সিদ্ধান্ত নেবে।
সোনিয়া ও রাহুল গান্ধীর কাছে এটাই এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। বিহার বিপর্যয়ের পর এমন কিছু করা ঠিক হবে না, যাতে কর্নাটকের সরকার টলে যায়। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছেও এটা বড় চ্যালেঞ্জ। তিনি কর্নাটকেরই ভূমিপুত্র। তাঁর সময়েই রাজ্য জয়। দেশের মাত্র তিন রাজ্যে কংগ্রেস নিজের জোরে ক্ষমতায় রয়েছে। কর্নাটক ও তেলেঙ্গানা ছাড়া তৃতীয় রাজ্য উত্তর ভারতের হিমাচল প্রদেশ।
সর্বভারতীয় স্তরে দলের অবস্থা যে ভালো নয়, বিবদমান দুই নেতাও তা জানেন। বিহার জয়ের পর বিজেপি যে আরও দুর্নিবার, সে কথাও জানা। ৮ ডিসেম্বর থেকে কর্নাটক বিধানসভার অধিবেশন শুরু। বিরোধী বিজেপি ও জেডি (এস) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে।
সিদ্দারামাইয়া ও শিবকুমারকে এই প্রাথমিক সংকট কাটিয়ে উঠতে হবে। তারপর বিবেচিত হবে ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন। যদিও বিধানসভায় বিজেপির আসন ৬০, জিডি (এস)–এর ১৮। কংগ্রেসের আসন ১৪০।
কংগ্রেস সূত্রের খবর, বিধানসভার পরবর্তী নির্বাচনের আগেই শিবকুমার মুখ্যমন্ত্রী হবেন। তবে তা করা হবে স্বাভাবিক প্রক্রিয়ায়, যাতে প্রবীন সিদ্দারামাইয়াকে অসম্মানিত হতে না হয়।
সিদ্দারামাইয়ার পক্ষে এটা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় রাস্তাও নেই। আগামী বছর তিনি ৭৮ বছরে পা দেবেন। এই বয়সে নতুন দল গঠন তাঁর পক্ষে সম্ভব নয়। গত নির্বাচনী প্রচারেই তিনি বলেছিলেন, এটাই তাঁর শেষ ভোট। আর দাঁড়াবেন না। লোক দল, জনতা দল ও জনতা দল (এস) ঘুরে তিনি কংগ্রেসে এসেছিলেন ২০০৬ সালে।
রাজ্যে দ্বিতীয় শক্তি বিজেপি, যেখানে যাওয়া সিদ্দারামাইয়ার পক্ষে সম্ভবপর নয়। তৃতীয় দল জেডি (এস)। সেই দলের দরজাও তাঁর জন্য বন্ধ। অথচ অনগ্রসর কুড়ুবা শ্রেণির প্রতিনিধি হিসেবে সিদ্দারামাইয়ার ভাবমূর্তি ও জনপ্রিয়তা প্রবল। রাজ্যের দলিত ও মুসলিম সম্প্রদায়ের সমর্থনও রয়েছে তাঁর দিকে। কংগ্রেস নেতৃত্ব স্বাভাবিকভাবেই চাইবে না তাঁকে রুষ্ট করে ক্ষমতা হস্তান্তর করতে।
অন্যদিকে শিবকুমার প্রভাবশালী ভোক্কালিগা সম্প্রদায়ের নেতা। দক্ষিণ কর্নাটকে এই সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ছিল জেডি (এস) প্রধান সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার। তাঁর মোকাবিলা করে শিবকুমার ভোক্কালিগা সম্প্রদায়ের এক বড় অংশের সমর্থন কংগ্রেসে টেনেছেন। তাঁর সাংগঠনিক শক্তিও প্রশ্নাতীত। কংগ্রেসের কাছে তিনিও অপরিহার্য। গান্ধী পরিবারের প্রতি শিবকুমারের আনুগত্যও প্রবল। পরিবারের কথার অন্যথা তিনি কখনো করেননি।
আজ বৈঠকের পর দুই নেতাই বলেছেন, হাইকমান্ডের নির্দেশ তাঁরা মেনে চলছেন। চলবেনও। তাঁদের নজরে রয়েছে ২০২৮ সালের বিধানসভা ভোট। কংগ্রেস সূত্রের খবর, আগামী বছর ক্ষমতা হস্তান্তর হওয়া পর্যন্ত উপমুখ্যমন্ত্রী শিবকুমারই থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিধানসভার অধিবেশনের পর মন্ত্রিসভা রদবদলে শিবকুমারের কয়েকজন অনুগামীকে জায়গা দেওয়া হবে।
![]() |
| কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে বৈঠকে ডি কে শিবকুমার। ২৯ নভেম্বর ২০২৫, বেঙ্গালুরু। ছবি: এএনআই |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
November
(209)
-
▼
Nov 30
(6)
- গাজায় ইসরায়েলের জাতিহত্যামূলক যুদ্ধের প্রতিবাদে ইউ...
- রাজনীতিটা এখন ব্যবসায়িক জায়গায় পরিণত হয়েছে: বদিউল ...
- দ্য উইকে শেখ হাসিনার নিবন্ধ, অস্বীকারের রাজনীতি ও ...
- কর্নাটকে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কি দুই নেতার বিরোধ ম...
- ভেনেজুয়েলার আকাশসীমা ‘পুরোপুরিই বন্ধ’ বিবেচনা করা...
- রাশিয়ার দেওয়া নথিকে অনুসরণ করে যুদ্ধ বন্ধের পরিকল্...
-
▼
Nov 30
(6)
-
▼
November
(209)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment