Sunday, November 30, 2025
রাশিয়ার দেওয়া নথিকে অনুসরণ করে যুদ্ধ বন্ধের পরিকল্পনা তৈরি করেছেন ট্রাম্প
রাশিয়ার দেওয়া নথিকে অনুসরণ করে যুদ্ধ বন্ধের পরিকল্পনা তৈরি করেছেন ট্রাম্প
গত অক্টোবরে ওয়াশিংটনের হাতে অনানুষ্ঠানিকভাবে তুলে দেওয়া ওই নথিগুলোয় যুদ্ধ বন্ধে মস্কোর বিভিন্ন শর্তের কথা উল্লেখ ছিল বলে জানিয়েছে সূত্র। যেমন একটি শর্ত হলো ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়া। এর ঠিক আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছিলেন ট্রাম্প।
এ বিষয়ে জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ওয়াশিংটনে রুশ ও ইউক্রেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে মন্তব্য পাওয়া যায়নি। যদিও এ পরিকল্পনা নিয়ে আশাবাদী ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, পরিকল্পনা নিয়ে তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এবং আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল ইউক্রেনীয়দের সঙ্গে দেখা করবেন।
তবে কী ভেবে রুশ নথির ওপর ভরসা করে ট্রাম্পের প্রশাসন নিজেদের শান্তি পরিকল্পনার খসড়া তৈরি করল, তা এখনো স্পষ্ট নয়। সূত্র জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ দেশটির জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা পরিকল্পনায় থাকা রাশিয়ার শর্তগুলো দেখার সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন, ইউক্রেনীয়রা হয়তো সব শর্ত মানবে না।
যুক্ত ছিলেন ট্রাম্পের জামাতাও
সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া নথিগুলো জমা দেওয়ার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে ফোন দিয়েছিলেন মার্কো রুবিও। সেখানে নথিপত্রগুলো নিয়ে আলোচনা করেছিলেন তাঁরা। চলতি সপ্তাহে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকেও অনানুষ্ঠানিকভাবে অনেক নথিপত্র পাওয়ার কথা সাংবাদিকদের বলেছিলেন মার্কো রুবিও।
আরেকটি বিষয় হলো রুশ নথি থেকে পুরো ২৮ দফা পরিকল্পনা বা এর কিছু অংশ তৈরির সময় ট্রাম্পের জামাতা জেরাড কুশনার, ট্রাম্পের দূত উইটকফ ও রাশিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তা কিরিল দমিত্রিয়েভ আলোচনা করছিলেন বলে জানিয়েছে সূত্র। এই আলোচনার বিষয়ে অবগত আছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের হাতে গোনা কয়েকজন কর্মকর্তাও।
ট্রাম্পের পরিকল্পনায় রুশ প্রভাবের বিষয়টি আরও স্পষ্ট হয় গত মঙ্গলবার সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদন থেকে। তাতে বলা হয়েছে, ট্রাম্প ও পুতিনের আলাপ নিয়ে ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভকে ফোন দিয়েছিলেন উইটকফ। ফোনকলের রেকর্ড অনুযায়ী, তখন উশাকভ ও উইটকফ সম্ভাব্য একটি ২০ দফা পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন। পরে দমিত্রিয়েভের সঙ্গে উইটকফ ও জেরাড কুশনারের আলোচনায় সময় এই পরিকল্পনা আরও বিস্তৃত করা হয়।
ক্ষোভের মুখে পরিকল্পনা সংশোধন
২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে মার্কিন প্রশাসনের অনেক কর্মকর্তার মতো অপ্রস্তুত হয়ে পড়ে ইউরোপে ইউক্রেনের মিত্রদেশগুলোও। এ নিয়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়। গত রোববার জেনেভায় শুরু হয় ওয়াশিংটন-কিয়েভ আলোচনা। এবিসি নিউজের খবর অনুযায়ী, ওই আলোচনার পর ২৮ দফা পরিকল্পনা থেকে ৯টি দফা বাদ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি—দুই দলের সিনেটরদের একটি দল জানিয়েছিল, ২৮ দফা পরিকল্পনা কোনো মার্কিন প্রস্তাব নয়, বরং রাশিয়ার ‘ইচ্ছাপূরণের তালিকা’ বলে তাদের কাছে উল্লেখ করেছিলেন রুবিও। যদিও হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর জোরালোভাবে অস্বীকার করেছে যে রুবিও এভাবে ওই কথা বলেননি।
পরে গতকাল মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা জানান, সবশেষ আলাপ-আলোচনার পর সংশোধিত যে পরিকল্পনা করা হয়েছে, তাকে শান্তিচুক্তির একটি কাঠামো হিসেবে সমর্থন করছেন তাঁরা। তবে এই চুক্তির সবচেয়ে সংবেদনশীল বিষয়—রাশিয়ার কাছে ইউক্রেনের ভূখণ্ড ছাড়ের দফাটি বিষয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাধ্যমে বোঝাপড়া করতে চান জেলেনস্কি।
‘পরিকল্পনার পর্যালোচনা প্রয়োজন’
জেনেভায় আলোচনার পর ট্রাম্পের পরিকল্পনার বর্তমান যে রূপ দাঁড়িয়েছে, তা ‘ব্যাপক হারে পর্যালোচনার প্রয়োজন বলে আজ বুধবার উল্লেখ করেছেন ক্রেমলিনের কর্মকর্তা উশাকভ। সংশোধিত এই পরিকল্পনা নিয়ে চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনা হয়নি বলেও জানান তিনি।
উশাকভের দেওয়া তথ্য অনুযায়ী, আবুধাবিতে রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে তাঁদের মধ্যে ‘খুবই সংবেদনশীল কিছু বিষয়’ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল বন্দিবিনিময় ইস্যু। আবুধাবিতে রুশ কর্মকর্তারা মার্কিন আর্মি সেক্রেটারি ড্রিসকলের সঙ্গেও সাক্ষাৎ করেন।
পরে রাশিয়ার টেলিভিশন সাংবাদিক পাভেল জারুবিনকে উশাকভ বলেন, সংশোধিত পরিকল্পনাটি রাশিয়ার কাছে পাঠানো হয়েছে। তবে এ নিয়ে এখনো আলোচনা হয়নি। এই পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা ও আলোচনা প্রয়োজন। পরিকল্পনার কিছু বিষয় ইতিবাচকভাবে নেওয়া হয়েছে। তবে অনেকগুলো নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হতে হবে।
![]() |
| মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
November
(209)
-
▼
Nov 30
(6)
- গাজায় ইসরায়েলের জাতিহত্যামূলক যুদ্ধের প্রতিবাদে ইউ...
- রাজনীতিটা এখন ব্যবসায়িক জায়গায় পরিণত হয়েছে: বদিউল ...
- দ্য উইকে শেখ হাসিনার নিবন্ধ, অস্বীকারের রাজনীতি ও ...
- কর্নাটকে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কি দুই নেতার বিরোধ ম...
- ভেনেজুয়েলার আকাশসীমা ‘পুরোপুরিই বন্ধ’ বিবেচনা করা...
- রাশিয়ার দেওয়া নথিকে অনুসরণ করে যুদ্ধ বন্ধের পরিকল্...
-
▼
Nov 30
(6)
-
▼
November
(209)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment