Tuesday, April 14, 2026
ঘটা করে অবসরে চার কুকুর
ঘটা করে অবসরে চার কুকুর
সম্প্রতি দেশটির সেনাবাহিনীতে থাকা চারটি কুকুরের বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে পিপলস আর্মড পুলিশের (পিএপি) সাংহাই ইউনিট। অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, সামরিক বাহিনী থেকে অবসর নিতে যাওয়া কুকুরগুলোকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। কুকুরগুলোর পরবর্তী গন্তব্য দত্তক পরিবারে।
এই চার কুকুরের মধ্যে অপরাধ দমনের কাজে ব্যবহৃত ম্যাট নামে একটি কুকুর রয়েছে। ১০ বছর বয়সী বেলজিয়ান মেলিনয় জাতের কুকুরটি বেশ শক্তিশালী ছিল, টহল দেওয়ার কাজ করত সে।
চীনের রাষ্ট্রীয় বেতার দ্য ভয়েস অব চায়নার খবর অনুযায়ী, ইউনিটে যোগ দেওয়ার সময় ম্যাট ছিল ভীষণ একগুঁয়ে। সে খেলাধুলা করতে খুব পছন্দ করত। প্রশিক্ষণের সময় প্রায়ই খেলার জন্য দৌড়ে পালিয়ে যেত।
তবে ধীরে ধীরে ম্যাট প্রশিক্ষণে মনোযোগী হয়ে উঠতে থাকে। নিখুঁতভাবে শিকারকে কামড়ের কৌশল রপ্ত করে সে এবং দ্রুত সব বাধা অতিক্রম করতে থাকে। ২০১৭ সালে পাঁচজন জুয়াড়িকে গ্রেপ্তারে সে পুলিশকে সহায়তা করে।
বিদায় অনুষ্ঠানে তার প্রশিক্ষক লাভিংলি তাকে শুভকামনা জানান। বলেন, ‘ভালো করে খাওয়াদাওয়া করো আর ঠিকমতো ঘুমিয়ো। আর তোমার নতুন বাড়ি নষ্ট করে ফেলো না।’
১০ বছর বয়সী আরেকটি কুকুরের নাম ক্যারি। স্প্রিংগার স্প্যানিয়েল জাতের এ কুকুর বিস্ফোরক শনাক্তে বেশ দক্ষ। প্রশিক্ষণের সময় কুকুরটির একটি পা ভেঙে গিয়েছিল। কিন্তু প্রশিক্ষকের পরম যত্নে সে আবার সেরে ওঠে।
অবসরে যাওয়া আরেকটি কুকুরের নাম মাজিংতিয়ান। এর অর্থ বিশ্বকে অবাক করে দেওয়া। এ কুকরের বয়সও ১০ বছর। বেলজিয়ান মেলিনয় জাতের কুকুরটি সামরিক কাজে দক্ষ। ২০১৯ সালে টাইফুনের কারণে আটকে পড়া তিন ব্যক্তিকে উদ্ধারে সহায়তা করেছিল সে।
অবসরে যাওয়া শেষ কুকুরটির নাম ইয়েলি। আট বছর বয়সী ল্যাব্রাডর রিট্রিভার প্রজাতির এই কুকুর বিস্ফোরক শনাক্তে দক্ষ ছিল। পাঁচ মাস বয়সে বাহিনীতে যোগ দিলেও প্রতিটি মূল্যায়ন ও মিশনে শীর্ষ স্থান লাভ করে। ভূগর্ভস্থ একটি গুদামে তিন বোতল মিথেন সন্দেহে একটি চালান শনাক্ত করেছিল সে।
| প্রতীকী ছবি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ▼ 2026 (1441)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment