Sunday, September 7, 2025
ইউরোভিশন ২০২৬ : ইভেন্টে ইসরাইল অংশ নিলে প্রতিযোগিতা করবে না স্লোভেনিয়া
ইউরোভিশন ২০২৬ : ইভেন্টে ইসরাইল অংশ নিলে প্রতিযোগিতা করবে না স্লোভেনিয়া
স্লোভেনীয় সম্প্রচারক আরটিভিএসএলও এখন বলেছে যে, ইসরাইলকে নিষিদ্ধ করা হলে তবেই তারা আগামী বছর ইউরোভিশনে ফিরে আসবে। ঠিক যেমন ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়াকে প্রতিযোগিতায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়নি। আরটিভিএসএলও-এর যোগাযোগ বিভাগ একটি বিবৃতি জারি করে বলেছে যে, ‘ইউরোভিশনে অংশ গ্রহণের বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এই সময়ের মধ্যে, এটা স্পষ্ট হওয়া উচিত যে ইবিইউ ( European Broadcasting Union) ইসরাইলের অংশগ্রহণের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবে কিনা এবং ভোটদানের স্বচ্ছতা সম্পর্কে বেশ কয়েকটি ইবিইউ সদস্য রাষ্ট্রের মন্তব্য বিবেচনা করবে কিনা। সেইসাথে এটাও স্পষ্ট হবে যে আমরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো কিনা।’
জুলাইয়ের শুরুতে লন্ডনে অনুষ্ঠিত ইবিইউ সাধারণ পরিষদে, আরটিভি স্লোভেনিয়া তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছিল -গাজায় গণহত্যার পরও যদি ইসরাইল ইউরোভিশন গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাহলে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। ভবিষ্যতের প্রতিযোগিতায় ইসরাইলের সম্ভাব্য অংশগ্রহণ সম্পর্কে ইবিইউ বর্তমানে তার সদস্যদের সাথে আলোচনা করছে। ইউরোভিশন গানের প্রতিযোগিতার পরিচালক মার্টিন গ্রিন হাফপোস্ট ইউকে -তে বলেছেন, ‘আমরা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিষয়ে উদ্বেগ বুঝতে পারছি । গানের প্রতিযোগিতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা কীভাবে পরিচালনা করা যায় সে সম্পর্কে মতামত সংগ্রহ করার জন্য আমরা এখনও সমস্ত ইবিইউ সদস্যদের সাথে পরামর্শ করছি। সম্প্রচারকরা ডিসেম্বরের মাঝামাঝি নিশ্চিত করতে পারবেন যে তারা আগামী বছর ভিয়েনায় অনুষ্ঠেয় ইভেন্টে অংশ নিতে চান কিনা। প্রতিযোগিতায় অংশ নিতে চাওয়া প্রতিটি সদস্যের সিদ্ধান্তকে সম্মান করা হবে।’ অস্ট্রিয়ার বর্তমান চ্যাম্পিয়ন জেজে এবং গত বছরের বিজয়ী সুইজারল্যান্ডের নেমো হাফপোস্ট ইউকে-এর সাথে সাম্প্রতিক একান্ত সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে তাদের মতামত ভাগ করে নিয়েছিলেন - তারাও ইউরোভিশন থেকে ইসরাইলের বহিষ্কারের আহ্বান জানিয়েছেন।
সূত্র : হাফ পোস্ট
| ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনির মরদেহের পাশে স্বজনদের আহাজারি। ছবি: রয়টার্স প্রথম আলোঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। এ নিয়ে ২৩ মাস ধরে চলা হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছেন ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজারের বেশি। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। ৬২ জনের মধ্যে ৪১ জনই গাজা নগরীর বাসিন্দা। সকাল থেকে ইসরায়েলি সেনাদের অবিরাম হামলায় তাঁদের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল যদি গাজা নগরী দখলের অভিযান এগিয়ে নেয়, তাহলে ‘বিপর্যয়কর’ পরিস্থিতি দেখা দেবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের সতর্কতা উপেক্ষা করেই গাজা নগরী ছেড়ে বাসিন্দাদের চলে যেতে বলেছে ইসরায়েল। তাঁদের উপত্যকার দক্ষিণ দিকে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার পরপরই হামলা চালিয়ে গাজা নগরীর আরেকটি বহুতল ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই ভবনে বেশ কয়েকটি বেসামরিক ফিলিস্তিনি পরিবার আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। গত শুক্রবার গাজায় ইসরায়েলের আগ্রাসনের ৭০০তম দিন পূর্ণ হয়েছে। এদিন গাজার স্বাস্থ্য বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর উপত্যকাটিতে ইসরায়েলের নৃশংস হামলা শুরুর পর থেকে অন্তত ১৯ হাজার ৪২৪টি শিশু নিহত হয়েছে। অর্থাৎ প্রতি ৫২ মিনিটে একটি শিশু প্রাণ হারিয়েছে। নিহত শিশুদের মধ্যে নবজাতক ও এক বছরের কম বয়সীর সংখ্যা প্রায় ১ হাজার। |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
-
▼
2025
(3281)
-
▼
September
(221)
-
▼
Sep 07
(9)
- ইউরোভিশন ২০২৬ : ইভেন্টে ইসরাইল অংশ নিলে প্রতিযোগিত...
- ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলে আরও সমস্যা হবে...
- গাজার বর্বরতা নিয়ে হারেৎজ পত্রিকার মূল্যায়ন
- ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের অনড় অবস্থানের নেপথ্যে কী
- ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের নিরাপত্তা প্রস্তাব প্রত...
- যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ...
- ইউক্রেনে পশ্চিমা সেনারা হামলার ‘বৈধ নিশানা’ হবে: প...
- ইসরায়েলের হামলায় গুঁড়িয়ে গেল গাজা নগরীর বহুতল ভবন
- মোদি কোন বিশ্বাসে চীনের দিকে ঝুঁকলেন by সৌম্য বন্দ...
-
▼
Sep 07
(9)
-
▼
September
(221)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment