Saturday, July 26, 2025
'আমরা হয়তো মারা যাব, কিন্তু আমাদের খাবার জোগাড় করতেই হবে' -গাজার বাসিন্দা
'আমরা হয়তো মারা যাব, কিন্তু আমাদের খাবার জোগাড় করতেই হবে' -গাজার বাসিন্দা
মোহাম্মদ বলেন, ইসরাইল ও মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত নিকটবর্তী একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে পরিবারের জন্য খাবার আনতে যাওয়ার সময় তার হাতে ও পায়ে গুলি লাগে। বিবিসিতে কর্মরত একজন সাংবাদিককে তিনি বলেন, ‘আঘাত লাগার পর কেউ একজন আমাকে হাসপাতালে নিয়ে আসেন। মোহাম্মদের কথায়, জিএইচএফ সাইটে পৌঁছানোর চেষ্টা করে তিনি যে ঝুঁকি নিচ্ছেন তা তিনি জানেন, কিন্তু তার কাছে আর কোনো বিকল্প ছিল না।’ দুর্ভিক্ষ আমাদের সকলের বেঁচে থাকা দুর্বিসহ করে তুলেছে। আজ, আমি হাসপাতালে আছি । একবার সুস্থ হয়ে উঠলে, যাই হয়ে যাক না কেন, আমি এই কেন্দ্রগুলোতে আবার যাব। আমি পুরো পরিবারের একমাত্র উপার্জনকারী। বলছেন, গাজার এই হতভাগ্য বাসিন্দা।
জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্য অনুযায়ী, গত দুই মাসে খাদ্য সহায়তা পেতে গিয়ে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে কমপক্ষে ৭৬৬ জনকে জিএইচএফের চারটি বিতরণ কেন্দ্রের আশেপাশে হত্যা করা হয়েছে, যেগুলো মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারদের দ্বারা পরিচালিত এবং ইসরাইলি সামরিক অঞ্চলের অভ্যন্তরে অবস্থিত।
জাতিসংঘ এবং অন্যান্য ত্রাণ কনভয়ের কাছে আরও ২৮৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরাইল হামাসকে ত্রাণ কেন্দ্রের কাছে বিশৃঙ্খলা উস্কে দেয়ার জন্য অভিযুক্ত করেছে। তারা বলেছে যে, তাদের সৈন্যরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের গুলি করে না। বৃটিশ প্যারামেডিক স্যাম সিয়ার্স বলেন, উপকূলীয় আল-মাওয়াসির ইউকে-মেড হাসপাতালের জরুরি বিভাগে প্রতি মাসে প্রায় ২,০০০ রোগী ভর্তি হচ্ছেন, যাদের অনেকেই সাহায্য নিতে গিয়ে আহত হয়েছেন। প্রায় এক বছর ধরে হাসপাতালে কর্মরত ফিলিস্তিনি চিকিৎসক ডা. আসিল হোরাবিকে নিজেই এই মারাত্মক সাহায্য কেন্দ্রগুলোতে যেতে হয়েছে, তিনি এটিকে ‘মৃত্যুর পথ’ বলে উল্লেখ করেছেন।
হোরাবি বলছেন, 'আমার স্বামী একবার অথবা দুবার গিয়েছিলেন এবং তারপর গুলিবিদ্ধ হন। এটাই শেষ! যদি আমাদের ক্ষুধায় মারা যেতে হয়, তাহলে তাই শ্রেয়। আমি প্রচুর আহত মানুষকে হাসপাতালে আসতে দেখছি। মাঝে মাঝে আমরা প্রতিদিন ৫০ জন পর্যন্ত আহতকে চিকিৎসা দিচ্ছি। দিনের বেলায়, আমাদের চোখ বন্ধ করে বিশ্রাম নেয়ার, এমনকি এক কাপ চা পান করারও সময় থাকে না।
রাফায় তার বাড়ি ধ্বংস হওয়ার কারণে তার পরিবারের সাথে কাছের একটি তাঁবুতে বসবাসকারী হোরাবি বলেন, এমন অনেক দিন গেছে যেদিন কিছুই হয়তো খাননি। হোরাবির কথায়, আমি এক কেজি আলু কিনেছিলাম যার দাম ছিল ১২০ শেকেল (৩৬ ডলার )। দাম স্বাভাবিক নয়। জিনিসপত্র জোগাড় করা কঠিন। মাত্র এক বেলার খাবারের জন্য আপনি প্রতিদিন ১০০ ডলার কিভাবে জোগাড় করবেন? হাসপাতালে, বর্তমানে রোগীদের কোনও খাবার দেয়া হয় না। যদি খাবার থাকে, তবে রোগীদের অল্প পরিমাণে দেয়া হয়। আমাদের ক্ষুধার্ত রোগীদের সাথে মোকাবিলা করতে হয় এবং আমরাও ক্ষুধার্ত।
বুধবার ১০০টিরও বেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠী ইসরাইলের বিরুদ্ধে গাজায় ‘অবরোধ’ আরোপের অভিযোগ এনেছে, যার ফলে গাজায় পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক ডঃ টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস এ বিষয়ে বলেন, ‘গাজার জনসংখ্যার একটি বিশাল অংশ অনাহারে রয়েছে। এটা মানুষের তৈরি। আর এটা খুব স্পষ্ট। এর কারণ অবরোধ।’
তিনি আরও বলেন,১,০০০ এরও বেশি মানুষ নিজেদের খাবার জোগাড় করতে গিয়ে মারা গেছে। অনাহার মেটাতে তারা তাদের জীবনের ঝুঁকি নিচ্ছে। মার্চের শুরুতে ইসরাইল গাজায় ত্রাণ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় এবং দুই সপ্তাহ পর হামাসের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করে, যার ফলে দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যায়। যদিও প্রায় দুই মাস পর অবরোধ আংশিকভাবে শিথিল করা হয়েছিল, তবুও দুর্ভিক্ষের আশঙ্কার মধ্যে খাদ্য, ওষুধ এবং জ্বালানির ঘাটতি আরও তীব্র হয়ে উঠেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে, ২১ লাখ জনসংখ্যার এক-চতুর্থাংশ দুর্ভিক্ষের মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এবং প্রায় ১,০০,০০০ নারী ও শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। আজাদের হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে রবিবার থেকে অপুষ্টির কারণে কমপক্ষে ৪৫ জন মারা গেছে। বুধবার এক ব্রিফিংয়ে ইসরাইল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেন, ‘আজ গাজায় ইসরাইলের কারণে কোনও দুর্ভিক্ষ হয়নি। তবে, হামাসের তৈরি মানবসৃষ্ট ঘাটতি রয়েছে। দুর্ভোগের কারণ হল হামাস’।
মেনসার বলেন, গত দুই মাসে ৪,৪০০ টিরও বেশি লরি বোঝাই ত্রাণ গাজায় প্রবেশ করেছে, কিন্তু জাতিসংঘ এবং তার মানবিক অংশীদারদের ত্রাণ লুট করার জন্য দুটি ক্রসিং পয়েন্টে প্রায় ৭০০ লরি অপেক্ষা করছে। এটি গাজায় মানবিক সাহায্যের ধারাবাহিক প্রবাহ বজায় রাখার ক্ষেত্রে প্রধান বাধা। জাতিসংঘের সংস্থাগুলো বলেছে যে ইসরাইলি সেনাদের সাথে তাদের ত্রাণবাহী কনভয়গুলো নিরাপদে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। যার ফলে ফিলিস্তিনিরা দুর্ভিক্ষের মধ্যে পড়ছে এবং গাজার প্রতিটি পরিবারকে গ্রাস করছে অনাহার।
সূত্র : বিবিসি

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ▼ 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment