Friday, June 27, 2025
গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো দল নিষিদ্ধ করা সমাধান নয়
গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো দল নিষিদ্ধ করা সমাধান নয়
সত্যি কথা বলতে এক্ষেত্রে ড. ইউনূস এবং অন্তর্বর্তী সরকারকে কঠিন দায়িত্ব দেয়া হয়েছে। বছরের পর বছর ধরে চলা দুঃশাসনে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। দুর্নীতির বিস্তার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং সরকার বাহিনী বিরোধীদলগুলোকে দমনের হাতিয়ারে পরিণত হয়েছিল। এক সময়ের চমকপ্রদ প্রবৃদ্ধির পর বাংলাদেশ অর্থনীতির গতি হারাতে শুরু করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, দেশের প্রায় এক-পঞ্চমাংশ তরুণ বেকার হয়ে পড়ে। এ অবস্থায় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রবল বিদ্রোহ করে দেশের জনগণ । আগের তুলনায় নতুন সরকার কিছু অগ্রগতি অর্জন করেছে। তারা জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করবে তারা। অর্থনীতির গতি মন্থর হলেও স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণ দিতে শুরু করেছে।
তবে সরকারের অন্যান্য অনেক পদক্ষেপকে ঝুঁকিপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ এখন স্পষ্টভাবে চীনমুখী অবস্থানে। এর পেছনে রয়েছে বিনিয়োগ, বাণিজ্য ও সস্তায় অস্ত্রের আমদানি। এই কূটনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলছে।
উল্লেখ্য, বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র। এদিকে চীনের দিকে ঝোঁকার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোয় দিল্লিও ঢাকার ওপর নাখোশ। গত গ্রীষ্ম পর্যন্ত ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নতির পথে থাকলেও সম্প্রতি তা অবনতির দিকে যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে ভারত একটি গুরুত্বপূর্ণ ট্রান্স-শিপমেন্ট চুক্তি বাতিল করেছে, যা বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য লাভজনক ছিল। পাশাপাশি (কথিত) বাংলাদেশিদের জোরপূর্বক সীমান্তে ঠেলে দিতে শুরু করেছে দিল্লি। এছাড়া পানিবণ্টন চুক্তি পর্যালোচনার দাবিও জানিয়েছে প্রতিবেশী এই দেশ।
এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতিকে পুনর্গঠন করাই ড. ইউনূসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর অর্থ হচ্ছে বিতর্কে জড়িয়ে পড়া রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে এনে নির্বাচনের নতুন কলা-কানুনসহ মৌলিক সংস্কারগুলোতে ঐকমত্যে পৌঁছানো। তবে বাস্তবতা হচ্ছে রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে পড়ছে। সড়কে সড়কে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক বিরোধ। জুনের মাঝামাঝি সময়ে একদল উৎসুক জনতা সাবেক এক নির্বাচন কমিশনারের ওপর আক্রমণ করে। ২০১৮ সালের নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে সহায়তা করার অভিযোগে তার ওপর মবলিঞ্চিং করা হয়।
চলতি বছরের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত বড় ধরনের ভুল করেছে: তারা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। ফলত দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার শুরু করেছে আদালত। যা তারা সঠিকভাবেই করছেন। তবে এতদিন যে আশা ছিল- আওয়ামী লীগের কর্মীরা রাজনীতিতে সক্রিয় হয়ে নতুন করে ফিরে আসার আন্দলোন গড়ে তুলবে সে সুযোগ হারিয়েছে তারা।
সন্ত্রাসবিরোধী আইনের একটি সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, যা আইনগত দিক থেকে প্রশ্নবিদ্ধ। এতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত কূটনৈতিক কৌশল ও অস্থিরতার আভাস পাওয়া যায়। কেননা এর মাধ্যমেই বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানো হয়। এই পদক্ষেপ বাংলাদেশকে পুনরায় সেই প্রতিশোধ যুদ্ধে নিয়ে যেতে পারে, যেখানে ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা ব্যবহার করে বিরোধী দলগুলোকে নিষ্ক্রিয় করে দেয়।
বাংলাদেশের নেতাদের উচিত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার বিষয়টি আরো ব্যাপকভাবে বিশ্লেষণ করা। অনেকেই হয়তো এই ধারণার সঙ্গে এক মত হবেন না। তবে দেশের সবথেকে পুরনো এই দলের সবাই নৈতিকভাবে কলঙ্কিত নয়। আওয়ামী লীগ এখনও ব্যাপক সমর্থন পায়, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। দীর্ঘ বছর ধরে বিতর্কিত ও অবৈধ নির্বাচনের অভিজ্ঞতার পর, এই ভোটাররাও নিজের পছন্দের প্রার্থী বা দলকে ভোট দেয়ার অধিকার রাখে।
আওয়ামী লীগ স্বাধীনভাবে প্রচারণা চালালেও হয়তো জয়ী হবে না। তবে সংসদে তাদের উপস্থিতি বিরোধী শিবিরকে শক্তিশালী করতে পারে, যা বিজয়ীদের সতর্ক রাখবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রতিশোধ নয়, প্রয়োজন পুনর্মিলন।
- দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1399)
-
▼
2025
(3281)
-
▼
June
(301)
-
▼
Jun 27
(9)
- গোপনে ইরানে ঢুকে যেভাবে হামলা করেছিল ইসরায়েল
- গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো দল নিষিদ্ধ করা সমাধান নয়
- ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কী
- ইরানকে ৩০ বিলিয়ন ডলারের গোপন প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্র বানাতে গিয়ে যুক্তরাষ্ট...
- ইসরায়েল-ভারত যেভাবে পাকিস্তানের পারমাণবিক স্থাপনা ...
- হারেৎজ পত্রিকার বিশ্লেষণ: নাটকীয় যুদ্ধবিরতির ঘোষণা...
- ইসরায়েলি গুপ্তচরদের সঙ্গে আরও যাঁরা ইরানকে দুর্বল ...
- পাকিস্তানি অভিনেত্রীর কারণেই কি সিনেমা থেকে বাদ পড়...
-
▼
Jun 27
(9)
-
▼
June
(301)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment