Friday, June 27, 2025
পাকিস্তানি অভিনেত্রীর কারণেই কি সিনেমা থেকে বাদ পড়তে চলেছেন দিলজিৎ
পাকিস্তানি অভিনেত্রীর কারণেই কি সিনেমা থেকে বাদ পড়তে চলেছেন দিলজিৎ
পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের কারণে চরম বিতর্কের মুখে এই পাঞ্জাবি তারকা। আর এ বিবাদের পানি অনেক দূর পর্যন্ত গড়িয়ে চলেছে। এবার নাকি দিলজিৎ ‘বর্ডার ২’ ছবি থেকে বাদ পড়তে চলেছেন। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) ‘বর্ডার ২’ ছবির নির্মাতাদের চিঠি লিখে দিলজিতের কাস্টিং নিয়ে ভাবনাচিন্তা করার কথা জানিয়েছে।
এফডব্লিউআইসিইর অভিযোগ, ‘সরদারজি ৩’ ছবির নায়িকা হানিয়া আমির সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার ভারতবিরোধী পোস্ট করেছেন। ফেডারেশনের বক্তব্য যে পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর সারা দেশ পাকিস্তানের বিরুদ্ধে একজোট হয়েছে, আর এ সময়ে একজন ভারতীয় অভিনেতার পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে কাজ করা মানে রাষ্ট্রীয় চেতনার বিরুদ্ধাচরণ করা। আর তাই এফডব্লিউআইসিই ‘বর্ডার ২’ ছবির অভিনেতা ও প্রযোজক সানি দেওল, টিসিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারকে আলাদা আলাদা চিঠি লিখে দিলজিৎকে ছবি থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন।
চিত্রনির্মাতা ইমতিয়াজ আলী তাঁর আগামী ছবি দিলজিতের সঙ্গে করতে চলেছেন। ইমতিয়াজের এক প্রেমের ছবিতে তাঁর অভিনয় করার কথা। ফেডারেশন ইমতিয়াজকেও এক চিঠি লিখে দিলজিতের নির্বাচন নিয়ে পুনর্বিবেচনা করার কথা জানিয়েছে। এর আগে দিলজিৎকে ইমতিয়াজের ‘অমর সিং চমকিলা’ ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি দারুণ প্রশংসিত হয়েছিল।
এফডব্লিউআইসিই সানি দেওলকে চিঠি লিখে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে যে ‘বর্ডার ২’-এর মতো ছবি দেশভক্তি আর বলিদানের প্রতীক, আর তাই এ ছবিতে দিলজিতের উপস্থিতি দেশের মানুষের কাছে বিভ্রান্তিমূলক বার্তা দেবে। ফেডারেশন সানিকে অনুরোধ করেছে যে এ ছবিতে দিলজিতের সঙ্গে কাজ করা নিয়ে তাঁরা যেন পুনরায় চিন্তাভাবনা করেন। সানিকে ফেডারেশন আরও লিখেছে, যে আত্মবিশ্বাসের সঙ্গে অভিনেতা পর্দায় ও পর্দার বাইরে মূল্যবোধ তুলে ধরেন, দেশের মঙ্গলের কারণে এবারও সানি সত্যের পাশে দাঁড়াবেন বলে তারা আশাবাদী।
ফেডারেশন টিসিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারকে চিঠি লিখে ‘বর্ডার ২’ ছবিতে দিলজিতের কাস্টিং নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে। ‘বর্ডার’-এর এই সিকুয়েল ছবিটি আগামী বছর এপ্রিলে মুক্তি পাওয়ার কথা। তবে এফডব্লিউআইসিইর চিঠি নিয়ে দিলজিৎ ও চিত্রনির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি আসেনি।
![]() |
| ‘সরদারজি ৩’ সিনেমায় দিলজিৎ ও হানিয়া আমির। এক্স থেকে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1399)
-
▼
2025
(3281)
-
▼
June
(301)
-
▼
Jun 27
(9)
- গোপনে ইরানে ঢুকে যেভাবে হামলা করেছিল ইসরায়েল
- গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো দল নিষিদ্ধ করা সমাধান নয়
- ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ কী
- ইরানকে ৩০ বিলিয়ন ডলারের গোপন প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- ইসরায়েল নিজেই পরমাণু অস্ত্র বানাতে গিয়ে যুক্তরাষ্ট...
- ইসরায়েল-ভারত যেভাবে পাকিস্তানের পারমাণবিক স্থাপনা ...
- হারেৎজ পত্রিকার বিশ্লেষণ: নাটকীয় যুদ্ধবিরতির ঘোষণা...
- ইসরায়েলি গুপ্তচরদের সঙ্গে আরও যাঁরা ইরানকে দুর্বল ...
- পাকিস্তানি অভিনেত্রীর কারণেই কি সিনেমা থেকে বাদ পড়...
-
▼
Jun 27
(9)
-
▼
June
(301)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment