Sunday, May 4, 2025
উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান
উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান
ট্রাম্পের হস্তক্ষেপ চায় পাকিস্তান
যেকোনো দুঃসাহস বা ভুলের কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তাই এই দুই দেশের উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ দাবি করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ। এ সময় তিনি ভারতের প্রতিক্রিয়াকে বিপজ্জনকভাবে অপরিপক্ব ও উস্কানিমূলক বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ একটি প্রতিবেশী চাই। ফক্স নিউজ ডিজিটালের কাছে রাষ্ট্রদূত এ অঞ্চলকে পারমাণবিক সংঘর্ষময় স্থান হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, পারমাণবিক অস্ত্রধর এই দু’টি দেশের মধ্যে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা সমাধানে ভূমিকা পালন করতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আরও বলেন, আংশিক নয় বরং মূল সমস্যা কাশ্মীর নিয়ে বিরোধের বিষয়ে তার সরকারের দৃষ্টি দেয়া খুবই গুরুত্বপূর্ণ। রিজওয়ান সাঈদ শেখ বলেন, হামলার কয়েক মিনিটের মধ্যে দায় পাকিস্তানের কাঁধে চাপানো শুরু করেছে ভারত। ঘটনা ঘটার মাত্র ১০ মিনিটের মধ্যে এর তদন্ত রিপোর্ট বের করে ফেলেছে তারা। অথচ ঘটনাস্থল দুর্গম। সেখানে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। রাষ্ট্রদূত আরও বলেন, এই অঞ্চলের ১৫০ কোটি মানুষকে আরও একবার ভারত সরকার ও মিডিয়া জিম্মি করে রেখেছে। তারা ঘটনার পর পরই যুদ্ধের দামামা বাজানো শুরু করেছে।
পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ করলো ভারত
পেহেলগাম সন্ত্রাসী হামলা নিয়ে উত্তেজনার মধ্যে এবার পাকিস্তান থেকে সকল আমদানি নিষিদ্ধ করলো ভারত। দেশটির সরকারের তরফ থেকে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আরও বলা হয়, পাকিস্তান থেকে ট্রানজিটে আসা সকল পণ্যের ক্ষেত্রে ওই সিদ্ধান্ত প্রযোজ্য। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নোটিশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পাকিস্তানে উৎপাদিত ও দেশটি থেকে আমদানি করা হয় এমন সকল পণ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমদানিতে নিষেধাজ্ঞা জারি থাকবে। এর ব্যতিক্রম করতে হলে সেক্ষেত্রে ভারত সরকারের পূর্ব অনুমোদন নিতে হবে। ২২শে এপ্রিল পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র বাণিজ্য পথ ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেয়া হয়। ওই হামলায় একজন নেপালি পর্যটকসহ নিহত হন ২৬ জন। এদিকে হামলার জন্য শুরু থেকে পাকিস্তানকে দায়ী করে এসেছে ভারত। তবে নয়া দিল্লির এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। এছাড়া হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে পাকিস্তান।
সফলভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পাকিস্তান
সফলভাবে ৪৫০ কিলোমিটার পাল্লার ‘আবদালি ক্ষেপণাস্ত্রের’ সফল পরীক্ষা করেছে পাকিস্তান। বলা হয়েছে, সেনাবাহিনীর চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা করা হয়েছে। এর মধ্যদিয়ে এই ক্ষেপণাস্ত্র অপারেশনে প্রস্তুত কিনা এবং প্রযুক্তিগত দিক দিয়ে সক্ষম কিনা তা মূল্যায়ন করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) নিশ্চিত করেছে যে ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৪৫০ কিলোমিটার। অপারেশনে প্রস্তুত কিনা এমন পরীক্ষা- যার নাম- ইনডুস, তার অধীনে এই পরীক্ষা চালানো হয়। সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড, স্ট্র্যাটেজিক প্লানস ডিভিশন এবং পাকিস্তানের কৌশলগত বিজ্ঞানী সম্প্রদায়ের সিনিয়র কর্মকর্তারা এই পরীক্ষা পর্যবেক্ষণ করেন। আইএসপিআরের মতে, সুনির্দিষ্ট টার্গেট এবং স্থিতিশীল ফ্লাইট পারফরম্যান্স প্রদর্শন করা হয়েছে এই অস্ত্র ব্যবস্থায়। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান, পাকিস্তান সেনাবাহিনীর প্রধানগণ এ কাজে জড়িতদের অভিনন্দন জানিয়েছেন। তারা দেশের প্রতিরোধ ক্ষমতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। এ প্রজেক্টে জড়িত সব প্রকৌশলী ও বিজ্ঞানীদের প্রশংসা করেছেন তারা।
আবারো শক্তির বার্তা দিয়েছে ভারতের নৌবাহিনী
আবারো শক্তির বার্তা দিয়েছে ভারতের নৌবাহিনী। তারা এক্সে একটি পোস্টে একটি যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন ও একটি হেলিকপ্টারের ছবি পোস্ট করেছে। এগুলোকে ‘নৌবাহিনীর শক্তির ত্রিশূল’ বলে আখ্যায়িত করেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, ২২শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর আগে বলা হয়েছিল, আরব সাগরে মহড়া চালিয়েছে ভারতের নৌবাহিনী। তারা টার্গেট করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর মহড়া দিয়েছে। এর মধ্যদিয়ে পাকিস্তানকে ভয় দেখানো হচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। শনিবার এক্সে পোস্ট করা ওই ছবিতে দেখা যাচ্ছে ডেস্ট্রয়ার আইএনএস কলকাতা, ধ্রুব এডভান্সড লাইট হেলিকপ্টার এবং একটি স্কোরপিনে সিরিজের সাবমেরিন। নৌবাহিনী তার ক্যাপশনে লিখেছে- নৌবাহিনীর শক্তির ত্রিশূল- উপরে, নিচে এবং ঢেউ বরাবর। এনডিটিভি লিখেছে, এই ছবি এখন ভাইরাল হয়েছে। তবে যেহেতু ধ্রুব হেলিকপ্টার বর্তমানে গ্রাউন্ডেড আছে ফলে এ ছবিটি আগের বলে মনে হচ্ছে।
নিরাপত্তা পরিষদে দেয়া প্রতিশ্রুতিতে সম্মান দেখায় না ভারত: পাকিস্তান
কাশ্মীর বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাচ্ছে না ভারত। বৃটেনে নিয়োজিত পাকিস্তানের হাই কমিশনার ড. মোহাম্মদ ফয়সাল বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশন অনুযায়ী বিরোধপূর্ণ এলাকায় (জম্মু-কাশ্মীর) গণভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। তারা সেই প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখায়নি। বিদেশি একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আসুন জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান করি। কাশ্মীর একটি বিরোধপূর্ণ ভূখণ্ড, এটা মেনে নেয়ার মধ্যেই আছে সমাধান। এ সমস্যার সমাধান করতে হবে দ্বিপক্ষীয় চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশনের অধীনে। তিনি আরও জোর দিয়ে বলেন, পেহেলগাম সম্পর্কে কোনো রকম তথ্যপ্রমাণ ছাড়া ভারত যে অভিযোগ করছে, তা ডাহা মিথ্যা। তিনি আরও বলেন, এরই মধ্যে পেহেলগাম হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে। কারা ওই হামলা চালিয়েছে তা বের করার জন্য যৌথভাবে তদন্ত করতে পারে পাকিস্তান। তিনি বলেন, যেকোনোরকম সন্ত্রাসের নিন্দা জানায় পাকিস্তান। এমনিতেই তার দেশকে সন্ত্রাসের কারণে অনেক মূল্য দিতে হয়েছে। রাষ্ট্রদূত বলেন, বর্তমানে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভারতীয় ৯ লাখ সেনা আছে। পাকিস্তানের প্রতি ভারত যুদ্ধংদেহী। আমরা উত্তেজনা চাই না। ভারত আমাদের প্রতিবেশী। প্রতিবেশীদের বদলে ফেলা যায় না। আমাদেরকে একসঙ্গে বসবাস করতে হবে। আলোচনার মাধ্যমে সব ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান।
‘অন্যায়ভাবে আটক পাকিস্তানিদের এনকাউন্টারে দিতে পারে ভারত’
অন্যায়ভাবে আটক পাকিস্তানি বন্দিদের ব্যবহার করে ভুয়া এনকাউন্টার চালানোর পরিকল্পনা করছে ভারত। নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, ভারতে বেশকিছু পাকিস্তানি নাগরিক আটক আছেন। তাদেরকে ব্যবহার করে ভারতের এমন পরিকল্পনায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে ওই সূত্রগুলো। তারা বলেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে যথাযথ প্রক্রিয়ার বাইরে বর্তমানে কমপক্ষে ৫৬ জন পাকিস্তানি বন্দি আছেন ভারতে। বিভিন্ন জেলে তাদেরকে রাখা হয়ে থাকতে পারে। তাদেরকে ভারতশাসিত জম্মু-কাশ্মীরে নিয়ে সেখানে হত্যা করা হতে পারে। সূত্র বলেছেন, এরপর তাদেরকে মিলিট্যান্ট হিসেবে দেখানোর চেষ্টা হতে পারে। বলা হতে পারে, সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করেছেন তারা। এর মধ্যদিয়ে তারা আন্তঃসীমান্ত আগ্রাসনের ধারণাকে যথার্থতা দিতে পারে। একইসঙ্গে পাকিস্তানবিরোধী বক্তব্যকে জোরালো করতে পারে। ওই নিরাপত্তা সূত্রগুলো বলেছেন, ভারতের মিডিয়াগুলো ওই হত্যাকাণ্ডের বা তার পরের ফুটেজ ও ছবি পেতে পারে। দেখানো হতে পারে নিহত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আটক ব্যক্তিদেরকে পাকিস্তানবিরোধী বিবৃতি দিতে অথবা মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হতে পারে।
সিন্ধু নদে বাঁধ দিলে হামলা চালাবে পাকিস্তান: খাজা আসিফ
সিন্ধু নদে বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করলে পাকিস্তান তাতে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুক্রবার জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। নয়া দিল্লি যথাযথ প্রমাণ ছাড়াই ওই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে। এর পরিপ্রেক্ষিতে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিল, পাকিস্তানিদের ভিসা বাতিল করা, ওয়াঘা-আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়ার মতো একাধিক সিদ্ধান্ত গ্রহণ করে ভারত।
এছাড়া ভারতের গৃহীত পদক্ষেপের জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নেয়। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার, শিখ তীর্থযাত্রী বাদে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিলের মতো সিদ্ধান্ত নেয় দেশটি। এদিকে ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে খাজা আসিফ আরও বলেন, ‘ভারত যদি কোনো বাঁধ বা এ জাতীয় স্থাপনা তৈরির চেষ্টা করে তাহলে ওই স্থাপনায় হামলা চালাবে পাকিস্তান।’ তিনি আরও বলেন, ‘সিন্ধু পানি বণ্টন চুক্তি লঙ্ঘন করে সিন্ধু নদের ওপর কোনো স্থাপনা তৈরি করা হলে তা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আগ্রাসন বলে বিবেচিত হবে।’
আসিফ বলেন, ‘কেবল কামান বা গুলি চালালেই আগ্রাসন হয়না। অনেকভাবেই আগ্রাসন চালানো যায়। সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করে দেয়া বা পানিপ্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে আসিফ বলেন, ‘রাজনৈতিক স্বার্থে তিনি পেহেলগাম হামলার নাটক মঞ্চস্থ করেছেন’। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের ওপর বিশ্বব্যাপী চাপ আগের থেকে অনেক বেশি বেড়েছে। দেশটি যে পরিমাণ বৈশ্বিক সমর্থন প্রত্যাশা করেছিলো তা পেতে ব্যর্থ হয়েছে।’ আসিফ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের বিরুদ্ধে মোদির অভিযোগ প্রত্যাখান করেছে।’
![]() |
| সফলভাবে ৪৫০ কিলোমিটার পাল্লার ‘আবদালি ক্ষেপণাস্ত্রের’ সফল পরীক্ষা করেছে পাকিস্তান। বলা হয়েছে, সেনাবাহিনীর চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা করা হয়েছে। এর মধ্যদিয়ে এই ক্ষেপণাস্ত্র অপারেশনে প্রস্তুত কিনা এবং প্রযুক্তিগত দিক দিয়ে সক্ষম কিনা তা মূল্যায়ন করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1399)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 04
(18)
- গাজায় ক্ষুধায় কাঁদছে মানুষ, মৃত্যু ৫৭
- কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার গোয়েন্দা তথ্য আগেই ছ...
- ‘পোপের’ বেশে নিজের ছবি প্রকাশ করলেন ট্রাম্প
- মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করে বিপদে জর্ডান by ডে...
- আপনিও বানাতে পারেন নতুন দল, সুবিধাও অনেক! by সালেহ...
- ১৮ বছর ধরে সাপের কামড় খেয়ে শরীরে তৈরি হয়েছে ‘তুলনা...
- নির্বাচনে টানা ১৪ বার জয় সিঙ্গাপুরের শাসক দলের
- গাজায় ইসরায়েলি হামলায় ১৮ মাসে দুই শতাধিক সাংবাদিক ...
- উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান
- বিকৃত যৌনাচার: ভয়ঙ্কর ফেমডম সেশন, মিস্ট্রেস অ্যান্...
- ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি
- ফিলিস্তিনি বংশোদ্ভুত ৬ বছরের শিশুকে হত্যা, মার্কিন...
- রাশিয়ার বিরুদ্ধে নতুন অবরোধ দেবে যুক্তরাষ্ট্র!
- বিয়ের প্রলোভনে ধর্ষণের পর গর্ভপাত: কৃষক দল নেতাসহ ...
- আবরার ফাহাদ হত্যা মামলা, উপস্থিত থেকেও উদ্ধার না ক...
- এত নতুন দল লক্ষ্য কী? by মো. আল-আমিন
- সিলেটের শাপলা: নেশায় বুঁদ তরুণীদের নিয়ে নানা ভাই’র...
- জুলাই গণ–অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ শিশু মুসা সাড়...
-
▼
May 04
(18)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment