Tuesday, May 27, 2025
পুতিন এখন পুরোপুরি পাগল: ট্রাম্প
পুতিন এখন পুরোপুরি পাগল: ট্রাম্প
ট্রাম্প আরও বলেন, আমি সবসময় বলেছি, পুতিন ইউক্রেনের একটা অংশ নয়, পুরোটা চায়। এখন হয়তো সেটাই সত্যি প্রমাণ হচ্ছে। কিন্তু যদি সে তা করে, তাহলে তা হবে রাশিয়ার পতনের সূচনা! পূর্বে পুতিনের প্রশংসা করলেও সম্প্রতি ট্রাম্প রাশিয়ার ক্রমাগত আক্রমণ ও যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
মরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, আমি জানি না তার কী হয়েছে। আমি পুতিনকে অনেক দিন ধরে চিনি, সবসময় তার সঙ্গে মিলেমিশেই চলেছি। কিন্তু তিনি এখন শহরে রকেট ছুড়ছেন, মানুষ মেরে ফেলছেন। আমি এটা একেবারেই পছন্দ করছি না।
তিনি একইসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও কড়া ভাষায় আক্রমণ করে বলেন, তিনি যেভাবে কথা বলেন, সেটা সমস্যার কারণ। আমি সেটা পছন্দ করি না, আর এটা বন্ধ হওয়া দরকার।
ট্রাম্প পুনরায় দাবি করেন যে, আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। এটা জেলেনস্কি, পুতিন ও বাইডেনের যুদ্ধ, ‘ট্রাম্পের’ নয়। আমি কেবল চেষ্টা করছি বড় বড় আগুন নিভাতে, যা তৈরি হয়েছে চরম অদক্ষতা ও ঘৃণা থেকে।
সম্প্রতি রাশিয়ার চালানো সর্ববৃহৎ আকাশ হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৮ ও ১২ বছর বয়সী দুটি শিশু এবং ১৭ বছরের এক কিশোর রয়েছে। হামলাটি হয় ইউক্রেনের ঝাইটোমির অঞ্চলে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক মাধ্যমে বলেন, রাশিয়ার নেতৃত্বের ওপর সত্যিকারের চাপ না দিলে এই বর্বরতা থামবে না। এই হামলার কয়েকদিন আগেই উভয় দেশ ১,০০০ করে বন্দি বিনিময় করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর এ সংখ্যা সর্ববৃহৎ।
ট্রাম্প সোমবার দুই ঘণ্টার ফোনালাপে পুতিনের সঙ্গে কথা বলেন। তিনি বলেন যে, মস্কো ও কিয়েভ যুদ্ধবিরতির আলোচনায় ‘তাৎক্ষণিকভাবে’ বসতে যাচ্ছে। তবে পুতিন কোনো যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দেননি। তিনি শুধু বলেন, একটি ‘সমঝোতা স্মারক’ তৈরির মাধ্যমে মস্কোর শান্তির দাবি তুলে ধরা হবে।
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১৪, যুক্তরাষ্ট্রের নীরবতাকে দায়ী করলেন জেলেনস্কি
ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দিবাগত রাতভর চালানো রাশিয়ার হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা কয়েক ডজন। যুদ্ধ শুরুর পর থেকে এক রাতে এবারই বহু সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালালো মস্কো। ২০২২ সালে হামলার পর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলার পরদিনই ওই হামলা চালানো হয়েছে। এদিকে রাশিয়ার ক্রমবর্ধমান হামলার জন্য যুক্তরাষ্ট্রের নীরবতা দায়ী বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, এখনও যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হননি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন রাশিয়াকে থামাতে পুতিনের ওপর শক্তিশালী চাপ দেয়া প্রয়োজন। জেলেনস্কি বলেছেন, শক্তিশালী চাপ ব্যাতীত রুশ নেতৃবৃন্দকে এমন নিষ্ঠুরতা থেকে নিবৃত করা যাবেনা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীরবতাকে দায়ী করেছেন তিনি। বলেছেন, আমেরিকার নীরবতা কেবল পুতিনকে উৎসাহিত করতে থাকবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করেছে রাশিয়া। এ সময়ের মধ্যে ইউক্রেনের ২০ শতাংশ ভূমি দখলে নিয়েছে মস্কো। যার মধ্যে ক্রিমিয়াও রয়েছে। এটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি উপদ্বীপ। যা ২০১৪ সালে নিজেদের সঙ্গে সংযুক্ত করে রাশিয়া।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1399)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 27
(23)
- পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর উ...
- যুদ্ধবিরতিতে রাজি হামাস, প্রস্তাব প্রত্যাখ্যান করে...
- মঙ্গোলিয়ার রাজনীতি উত্তাল: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে...
- কেন ওবায়দুল কাদের রেগে গেলেন
- ফরাসি প্রেসিডেন্টের গালে স্ত্রীর ‘চড়’: বয়সে ২৪ বছর...
- গাজায় বর্বরতার জেরে কূটনৈতিক সংকটে ইসরায়েল
- যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে হামাসের সম্মতি, রাজি...
- নিহত মাদ্রাসা শিক্ষককে ‘সন্ত্রাসী’ বানাল ভারতীয় মি...
- গাজায় শিশুরা ক্ষুধায় মরছে, আমরা কী করছি by রিয়ানন ...
- গাজায় খাবারের খোঁজে ‘রাস্তায় রাস্তায় ঘুরছে’ ক্ষুধা...
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কুকুর লেজ নাড়ছে, নাকি ল...
- গাজায় ইসরায়েলি অবরোধে খাদ্যের অভাবে কঙ্কালসার শিশু...
- গাজা: বিবিসি সাংবাদিকের মর্মস্পর্শী বর্ণনা
- স্কুলে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি, ইসরাইলের হামলায়...
- আগামী মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্ট...
- ঋতুস্রাবের ছুটি চেয়ে হেনস্তার শিকার এক শিক্ষার্থী
- নারীর নেশাতেই পতন: যেভাবে দিনমজুর থেকে শীর্ষ সন্ত্...
- ৫ই আগস্ট বাথরুমে পাঁচ ঘণ্টা লুকিয়ে ছিলাম -ওবায়দুল ...
- অস্বস্তি কমলেও টানাপড়েন কাটেনি: গুরুত্বপূর্ণ অনেক ...
- রয়টার্সের প্রতিবেদন: চাপে ইউনূস সরকার, ক্রমাগত বিক...
- ভারতীয় মিডিয়ায় সীমান্তের গোলাগুলিতে নিহত ব্যক্তিকে...
- দুই ছিনতাইয়ের ভিডিও ভাইরাল: ভুক্তভোগী তরুণের মুখে ...
- পুতিন এখন পুরোপুরি পাগল: ট্রাম্প
-
▼
May 27
(23)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment