Tuesday, May 27, 2025
রয়টার্সের প্রতিবেদন: চাপে ইউনূস সরকার, ক্রমাগত বিক্ষোভ-আন্দোলনে অস্থির দেশ
রয়টার্সের প্রতিবেদন: চাপে ইউনূস সরকার, ক্রমাগত বিক্ষোভ-আন্দোলনে অস্থির দেশ
রোববার সরকারের পক্ষ থেকে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। যেখানে দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই যেকোনো অসদাচরণের জন্য সরকারি কর্মকর্তাদের বরখাস্তু করতে পারবে বলে উল্লেখ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা আমলাতন্ত্র। সোমবার পর্যন্ত টানা তিন ধরে ওই অধ্যাদেশের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা। অধ্যাদেশটিকে ‘দমনমূলক’ আখ্যা দিয়ে সরকারকে অবিলম্বে ওমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তারা। আমলাতন্ত্রের ক্ষোভের মধ্যে সোমবার থেকে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষক। অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বর্জনের ডাক দিয়েছেন তারা। এছাড়া ইতিমধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের বিক্ষোভের মুখে সংস্থাটি ভেঙে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ স্থাপনের আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। যার ফলে ধর্মঘটে ইস্তফা দিয়েছে এনবিআর।
অন্যদিকে গত সপ্তাহে ছাত্র নেতাদের একজন বলেন, যদি রাজনৈতিক দলগুলো সরকারের সংস্কার পদক্ষেপ ও নির্বাচনী সময়ের সঙ্গে একমত না হয় তাহলে পদত্যাগ করতে পারেন ড. ইউনূস। যার ফলে দেশের রাজনীতি আরও অস্থির হয়ে ওঠে। যদিও ইউনূস সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। তিনি আরও বলেন, আমরা আমাদের দায়িত্ব শেষ না করে কোথাও যাব না। ড. ইউনূস বাধার কথা জানালেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
দ্রুত সময়ের মধ্যে সাধারণ নির্বাচন ও সংস্কারের দাবির মধ্যে আটকে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ড. ইউনূস বলেছেন, ২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ওপর জোর দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত সপ্তাহে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়ে সে চাপ আরও বাড়িয়ে দেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এমন পরিস্থিতির মধ্যে শনিবার উপদেষ্টা পরিষদের সঙ্গে একটি সভা আহ্বান করেন ড. ইউনূস। এছাড়া সপ্তাহান্তে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করেন তিনি। যার মধ্যে রয়েছে- বিএনপি, জামায়াতে ইসলামী এবং ছাত্র-নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 27
(23)
- পবিত্র আল–আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর উ...
- যুদ্ধবিরতিতে রাজি হামাস, প্রস্তাব প্রত্যাখ্যান করে...
- মঙ্গোলিয়ার রাজনীতি উত্তাল: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে...
- কেন ওবায়দুল কাদের রেগে গেলেন
- ফরাসি প্রেসিডেন্টের গালে স্ত্রীর ‘চড়’: বয়সে ২৪ বছর...
- গাজায় বর্বরতার জেরে কূটনৈতিক সংকটে ইসরায়েল
- যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে হামাসের সম্মতি, রাজি...
- নিহত মাদ্রাসা শিক্ষককে ‘সন্ত্রাসী’ বানাল ভারতীয় মি...
- গাজায় শিশুরা ক্ষুধায় মরছে, আমরা কী করছি by রিয়ানন ...
- গাজায় খাবারের খোঁজে ‘রাস্তায় রাস্তায় ঘুরছে’ ক্ষুধা...
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর: কুকুর লেজ নাড়ছে, নাকি ল...
- গাজায় ইসরায়েলি অবরোধে খাদ্যের অভাবে কঙ্কালসার শিশু...
- গাজা: বিবিসি সাংবাদিকের মর্মস্পর্শী বর্ণনা
- স্কুলে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি, ইসরাইলের হামলায়...
- আগামী মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্ট...
- ঋতুস্রাবের ছুটি চেয়ে হেনস্তার শিকার এক শিক্ষার্থী
- নারীর নেশাতেই পতন: যেভাবে দিনমজুর থেকে শীর্ষ সন্ত্...
- ৫ই আগস্ট বাথরুমে পাঁচ ঘণ্টা লুকিয়ে ছিলাম -ওবায়দুল ...
- অস্বস্তি কমলেও টানাপড়েন কাটেনি: গুরুত্বপূর্ণ অনেক ...
- রয়টার্সের প্রতিবেদন: চাপে ইউনূস সরকার, ক্রমাগত বিক...
- ভারতীয় মিডিয়ায় সীমান্তের গোলাগুলিতে নিহত ব্যক্তিকে...
- দুই ছিনতাইয়ের ভিডিও ভাইরাল: ভুক্তভোগী তরুণের মুখে ...
- পুতিন এখন পুরোপুরি পাগল: ট্রাম্প
-
▼
May 27
(23)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment