Sunday, May 18, 2025
গাজা দখলে ইসরাইলের ভয়াবহ অভিযান
গাজা দখলে ইসরাইলের ভয়াবহ অভিযান
ইসরাইল বলেছে, হামাস যতক্ষণ আর কোনো হুমকি হবে না এবং ইসরাইলের সব জিম্মি দেশে ফিরে না আসবে ততক্ষণ বন্ধ হবে না ‘অপারেশন গিডিওনস চ্যারিয়টস’। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত রিপোর্টে জানানো হয় ২৪ ঘণ্টায় গাজা উপত্যকা জুড়ে কমপক্ষে ১৫০টি স্থানকে টার্গেট করেছে ইসরাইল। আন্তর্জাতিক পর্যায় থেকে যুদ্ধবিরতির আলোচনা শুরু করা এবং অবরোধ তুলে নেয়ার ক্রমবর্ধমান আহ্বান থাকা সত্ত্বেও বোমা হামলা ও সীমান্তের দিকে সামরিক বাহিনীর উপস্থিতি তীব্র থেকে তীব্রতর করেছে ইসরাইল। টাইমস অব ইসরাইল বলেছে, অপারেশন গিডিওনস চ্যারিয়টস নামকরণ করা হয়েছে বাইবেলে উল্লিখিত একজন যোদ্ধার নাম থেকে। এই অভিযানে আইডিএফ গাজার ভূখণ্ড দখলে নিয়ে তার নিয়ন্ত্রণ নিতে চায়। এর ফলে সেখানকার বেসামরিক লোকজনকে তাড়িয়ে দেয়া হবে দক্ষিণে। হামলা চালানো হবে হামাসের ওপর। ত্রাণ সরবরাহকে নিয়ন্ত্রণ নিতে দেবে না হামাসকে। সামনের দিনগুলোতে এই অপারেশন আরও তীব্র হবে।
ধারণা করা হচ্ছে, এ সময়ে ইসরাইলের হাজার হাজার সেনা ও রিজাভিস্ট গাজায় প্রবেশ করবে। এরই মধ্যে গাজার উত্তর ও মধ্যাঞ্চলের বহু অংশের অধিবাসীকে তাদের বাড়িঘর অথবা আশ্রয়কেন্দ্র ছেড়ে যেতে বলেছে। ত্রাণবিষয়ক কর্মীরা বলছেন, ইসরাইলের এই নির্দেশ একেবারেই অসম্ভব। কারণ, যুদ্ধের কারণে বার বার বহু মানুষ গৃহহীন হয়েছেন। তারা এখনও আশাবাদী যে, কাতারে ইসরাইল ও হামাসের মধ্যে পরোক্ষ সংলাপে একটি নতুন যুদ্ধবিরতি হবে। এ মাসের শুরুর দিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার ভূখণ্ড দখল ও তা ধরে রাখার জন্য সেখানে প্রবেশের জন্য জোরালোভাবে প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সফর শেষ না হওয়া পর্যন্ত এই হামলা শুরু করবে না তার দেশ। এ অবস্থায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক সতর্ক করেছেন। বলেছেন, ইসরাইল সম্প্রতি যে উত্তেজনা সৃষ্টি করেছে তাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা যেতে পারে।
তিনি বলেন, এই ভয়াবহ বোমা হামলা, জনগণকে ভয়াবহ হামলার ভয় দেখিয়ে বাস্তচ্যুত করতে জোর প্রয়োগ, পুরো অঞ্চলকে ধ্বংস করে দেয়া, মানবিক সহায়তা পাঠানো প্রত্যাখ্যান করা এটাই জোরালোভাবে ফুটিয়ে তোলে যে, গাজায় জনসংখ্যাতত্ত্ব স্থায়ীভাবে পাল্টে যেতে পারে। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিনিধন হিসেবে পরিগণিত হতে পারে। এ পরিস্থিতিকে হতাশাজনক বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খান ইউনিসে নাসের হাসপাতালের সার্জন ভিক্টোরিয়া রোজ বলেছেন, আমার টিম নিঃশেষ হয়ে যাচ্ছে। সেখানে বাচ্চারা একেবারে পাতলা হয়ে গেছে। অসংখ্য শিশুকে পাচ্ছি তাদের দাঁত পড়ে গেছে। তাদের অনেকে মারাত্মকভাবে পুড়ে গেছে। বহু শিশু আছে অপুষ্টিতে ভুগছে। এতে তারা সহজেই সংক্রমিত হচ্ছে। সোমবার জাতিসংঘ সমর্থিত এক মূল্যায়নে বলা হয়েছে, গাজার জনগণ দুর্ভিক্ষের ভয়াবহ ঝুঁকিতে আছে। এ সব অভিযোগ বার বার প্রত্যাখ্যান করছে ইসরাইলি সরকার।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ▼ 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment