Friday, April 25, 2025
মধুচন্দ্রিমা থেকে ভয়ঙ্কর স্মৃতি নিয়ে ফিরলেন হিমাংশী
মধুচন্দ্রিমা থেকে ভয়ঙ্কর স্মৃতি নিয়ে ফিরলেন হিমাংশী
মাত্র সাতদিন আগে ১৬ই এপ্রিল বিয়ে হয়েছিল হিমাংশীর হরিয়ানার বাসিন্দা নৌ-সেনা অফিসার লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের সঙ্গে। কিন্তু এক সপ্তাহেই বদলে গিয়েছে জীবনটা।
দুজনে মিলে ঠিক করেছিলেন মধুচন্দ্রিমায় ইউরোপ যাবেন। বিয়ের জন্য বিনয় ৪০ দিনের লম্বা ছুটিও নিয়েছিলেন। কিন্তু ভিসা পাননি তারা। অগত্যা মিনি সুইজারল্যান্ড বলে পরিচিত নৈস্বর্গের দেশ কাশ্মীরের পহেলগাঁওকেই বেছে নিয়েছিলেন।
মধুচন্দ্রিমায় ভালোই কেটেছিল প্রথম দিনটি। তৃতীয় দিনেই ঘটে যায় বীভৎস ঘটনা। পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় মঙ্গলবারের সন্ত্রাসী হানার ঘটনায় অন্তত ২৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছেন বিনয় নরওয়ালও। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে হিমাংশী বলেন, “আমি স্বামীর সঙ্গে বসে ভেলপুরি খাচ্ছিলাম। একজন এসে আমার স্বামীকে বললো ও মুসলিম কিনা। আমার স্বামী বললো না। তার পরেই গুলি চালিয়ে দিলো।” সদ্য বিবাহিতার সামনে লুটিয়ে পড়ে স্বামীর দেহ। কান্না জড়ানো গলায় হিমাংশী সাংবাদিকদের বলেন, “আমরা কখনো ভাবিনি আমাদের এই সফরটা এমন ভাবে শেষ হয়ে যাবে।”
বৈসরণে জঙ্গি হামলার পরপরই একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায়, মৃত যুবকের দেহ আগলে বসে রয়েছেন এক তরুণী। পুরো ঘটনার আকস্মিকতায় তিনি হতবাক। পরে জানা যায়, পড়ে থাকা নিহত ওই যুবক নৌ-সেনা লেফটেন্যান্ট বিনয়।
আসলে কাশ্মীরে অনেক দম্পতিই মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। তাদের অনেকের জীবন যে হিমাংশীর মতো ছারখার হয়ে যাবে তা কেউ ভাবেনি। তবে মাস দুয়েক আগে বিয়ে হওয়া দম্পতি মিহির ও কোমল সোনির ভাগ্য ভালো। তারা ঘটনাস্থলে থেকেও বেঁচে গিয়েছেন। মৃত্যুকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শিউরে উঠছিলেন কোমল সোনি। বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য পহেলগাঁওকেই পছন্দের তালিকার প্রথমেই রেখেছিলেন নববিবাহিত দম্পতি। কিন্তু ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরলেন তারা। এখনো শিউরে উঠছেন। সারাজীবন তারা এই ঘটনার কথা ভুলতে পারবেন না। কোমল জানান, এখনো তার চোখের সামনে সেই দৃশ্য ভাসছে। আর্তচিৎকার, গুলির আওয়াজ, রক্তে ভেজা দেহ। পহেলগাঁও হামলা থেকে বেঁচে ফেরা এই দম্পতির মধুচন্দ্রিমা যে এমন বিভীষিকাময় হয়ে উঠবে তা তারা কল্পনা করতে পারেননি।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1338)
-
▼
2025
(3280)
-
▼
April
(427)
-
▼
Apr 25
(23)
- চুইংগাম চিবাতে ভালোবাসলে জেনে রাখুন কী ধরনের স্বাস...
- চিকিৎসাবিজ্ঞান: বুড়ো বয়সের ক্ষয়ে যাওয়া দাঁতও আবার ...
- ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা কি পাকিস্তানে...
- ইউরোপের নিজের পায়ে দাঁড়ানোর অর্থ কী by আঁদেরস ফগ র...
- জীবনে একবার হলেও যে নামাজ পড়তে বলেছেন নবীজি (সা.) ...
- আবেগের উচ্চতর পর্যায়ে ভারতীয়রা, পাকিস্তানে হামলার ...
- পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত-পাকিস্তান উত্তেজনা
- গার্ডিয়ানের বিশ্লেষণ: ভারত-পাকিস্তান নতুন সংঘাতে জ...
- যে কোনো সময় হামলা করতে পারে ভারত: আলজাজিরাকে পাকিস...
- ইতিহাসের সাক্ষী: ১৯৪৭ সালে কীভাবে দুই ভাগ হয়েছিল ...
- সিলেটের ২ কিশোরীকে কক্সবাজারে পাচার, অনৈতিক কাজ কর...
- হামাস যেভাবে ইসরায়েলের ‘অপরাজেয়তার মিথ’ ভেঙে দিল b...
- হামাস কেন আত্মসমর্পণ করবে না by ডেভিড হার্স্ট
- ‘ছোট্ট অতিথি’: গাজায় হারিয়ে যাওয়া শিশু মায়ার বন্ধন...
- পাক-ভারত পাল্টাপাল্টি
- কাশ্মীরে ভঙ্গুর শান্তি কি টিকিয়ে রাখা সম্ভব? পর্য...
- ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, বন্ধ ওয়া...
- কাশ্মীরে হত্যা মিশন: পাইন বন থেকে বেরিয়ে আসে রাইফে...
- ‘হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে? গাজা শেষ হয়েছে, ই...
- মধুচন্দ্রিমা থেকে ভয়ঙ্কর স্মৃতি নিয়ে ফিরলেন হিমাংশী
- ৩৪ বছর পর কক্সবাজারে, জাফর ইকবালকে কেন মনে পড়ছে রো...
- মুক্তি পেলেন খাগড়াছড়িতে অপহৃত চবি’র ৫ শিক্ষার্থী
- সহায়তা তহবিল হ্রাস শিশুদের টিকাদানকে মহামারীর মতো...
-
▼
Apr 25
(23)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment