Friday, April 25, 2025
ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, বন্ধ ওয়াগা সীমান্ত
ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, বন্ধ ওয়াগা সীমান্ত
অনলাইন ডন এর আগে জানায়, ভারতের সঙ্গে ওয়াগা সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ভারতের ‘আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে’ জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) কি ব্যবস্থা নেয়া যায় তা নির্ধারণ করতে বৈঠক আহ্বান করে। এতে সভাপতিত্ব করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৈঠকে যোগ দেন সামরিক ও বেসামরিক শীর্ষ পর্যায়ের নেতারা। তাতে পহেলগাঁও হামলার পর আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতি তুলে ধরে আলোচনা করা হয়। একই সঙ্গে ওয়াগা সীমান্ত বন্ধ করা সহ আরও কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার পহেলগাঁওয়ে অজ্ঞাত অস্ত্রধারীরা পর্যটকদের ওপর হামলা করে। এতে ২৬ জন নিহত হন। ২০০০ সালের পর এটাই সেখানে বেসামরিক জনগণের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা। ডন লিখেছে, ভারতের বেশ কিছু মিডিয়া আউটলেট হামলাকারীদেরকে ‘দ্য রেজিসট্যান্স ফ্রন্ট’ হিসেবে অভিহিত করেছে। তারা বলেছে, হামলার দায় স্বীকার করেছে। এর ফল হিসেবে একতরফা সিদ্ধান্তে ১৯৬০ সালের সিন্ধু ওয়াটার ট্রিটি বা চুক্তি স্থগিত করে ভারত। কিন্তু ওই চুক্তিতে মধ্যস্থতা করেছিল বিশ্বব্যাংক। এর ফলে কয়েক দশকের শত্রুতার অবসান হয়। ডন লিখেছে, বৃহস্পতিবারের এনএসসির বৈঠক হয় প্রধানমন্ত্রীর অফিসে। সেখানে অংশগ্রহণকারীরা জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে তারা পহেলগাঁও হামলার বিষয়ে নজর দিয়েছেন। এরপর এক বিবৃতিতে বলা হয়েছে, পর্যটকদের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২৩শে এপ্রিল ভারত যেসব পদক্ষেপ ঘোষণা করেছে তা পর্যালোচনা করে কমিটি। এরপর ভারতের ওই পদক্ষেপকে একতরফা, অন্যায়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মারাত্মক দায়িত্বহীন এবং আইনি যোগ্যতা বিবর্জিত বলে অভিহিত করা হয়েছে। এর ফলে পাকিস্তান সবচেয়ে জোরালো যে পদক্ষেপ নিয়েছে তা হলো ১৯৭২ সালের শিমলা চুক্তি স্থগিত। একই সঙ্গে ওয়াগা সীমান্ত বন্ধ করে দেয়ার কথা বলেছে তারা। জানানো হয়েছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। ভারত থেকে সব এই রুট দিয়ে সব ট্রানজিট স্থগিত থাকবে, ব্যতিক্রম ছাড়া। যারা বৈধ অনুমোদন নিয়ে ওই সীমান্ত অতিক্রম করেছেন তাদেরকে আগামী ৩০শে এপ্রিলের মধ্যে ফিরে যেতে ডেডলাইন বেধে দেয়া হয়েছে। সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত রাখার ভারতীয় ঘোষণাকে পাকিস্তান জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।
তারা উল্লেখ করেছে, এই চুক্তিতে আন্তর্জাতিক বাধ্যবাধকতা আছে। এটা একতরফাভাবে স্থগিত করার কোনো বিধান নেই। এনএসসি বলেছে, পানি হলো পাকিস্তানের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। এটা দেশের ২৪ কোটি মানুষের প্রাণ। যেকোনো মূল্যে এই অধিকার সুরক্ষিত রাখা হবে। এই নদীর পানি প্রবাহকে বন্ধ করার বা ভিন্ন পথে প্রবাহিত করা এবং ভাটিতে থাকা মানুষদের অধিকার হরণের যেকোনো চেষ্টাকে অ্যাক্ট অব ওয়ার বা যুদ্ধ বলে গণ্য করা হবে। সার্কের অধীনে ভারতের নাগরিকদের সার্ক ভিসা এক্সেমশন স্কিমের (এসভিইএস) সব ভিসা স্থগিত করেছে পাকিস্তান। শিখ ধর্মাবলম্বী বাদে অন্যদের ক্ষেত্রে এই স্থগিতাদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিবৃতিতে বলা হয়েছে, এসভিইএসের অধীনে যেসব ভারতীয় বর্তমানে পাকিস্তানে রয়েছেন তাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করার নির্দেশনা দেয়া হয়েছে। শুধু শিখরা এর বাইরে থাকবেন। ইসলামাবাদে ভারতের প্রতিরক্ষা, নৌ ও আকাশ বিষয়ক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান। তাদেরকে অবিলম্বে পাকিস্তান ত্যাগ করতে বলা হয়েছে। এ জন্য সময় দেয়া হয়েছে ৩০শে এপ্রিল পর্যন্ত। এসব উপদেষ্টার যেসব সাপোর্ট স্টাফ আছেন, তাদেরকেও ভারতে ফিরে যেতে বলা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কূটনীতিক এবং স্টাফ সংখ্যা ৩০ এপ্রিল থেকে ৩০ এ নামিয়ে আনতে হবে। ভারত মালিকানাধীন অথবা ভারত পরিচালনা করে এমন এয়ারলাইন্সের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। এই নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। আরও জোর দিয়ে বলা হয়েছে, যেকোনো মিসঅ্যাডভেঞ্চারের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় পাকিস্তান ও তার সশস্ত্র বাহিনী পুরোপুরি সক্ষম এবং প্রস্তুত রয়েছে। আরও বলা হয়, পাকিস্তানের জনগণ শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কখনোই তারা কাউকে পাকিস্তানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, অখণ্ডতা এবং তাদের অবিচ্ছেদ্য অধিকার কাউকে লঙ্ঘন করতে দেবে না।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1332)
-
▼
2025
(3280)
-
▼
April
(427)
-
▼
Apr 25
(23)
- চুইংগাম চিবাতে ভালোবাসলে জেনে রাখুন কী ধরনের স্বাস...
- চিকিৎসাবিজ্ঞান: বুড়ো বয়সের ক্ষয়ে যাওয়া দাঁতও আবার ...
- ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা কি পাকিস্তানে...
- ইউরোপের নিজের পায়ে দাঁড়ানোর অর্থ কী by আঁদেরস ফগ র...
- জীবনে একবার হলেও যে নামাজ পড়তে বলেছেন নবীজি (সা.) ...
- আবেগের উচ্চতর পর্যায়ে ভারতীয়রা, পাকিস্তানে হামলার ...
- পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত-পাকিস্তান উত্তেজনা
- গার্ডিয়ানের বিশ্লেষণ: ভারত-পাকিস্তান নতুন সংঘাতে জ...
- যে কোনো সময় হামলা করতে পারে ভারত: আলজাজিরাকে পাকিস...
- ইতিহাসের সাক্ষী: ১৯৪৭ সালে কীভাবে দুই ভাগ হয়েছিল ...
- সিলেটের ২ কিশোরীকে কক্সবাজারে পাচার, অনৈতিক কাজ কর...
- হামাস যেভাবে ইসরায়েলের ‘অপরাজেয়তার মিথ’ ভেঙে দিল b...
- হামাস কেন আত্মসমর্পণ করবে না by ডেভিড হার্স্ট
- ‘ছোট্ট অতিথি’: গাজায় হারিয়ে যাওয়া শিশু মায়ার বন্ধন...
- পাক-ভারত পাল্টাপাল্টি
- কাশ্মীরে ভঙ্গুর শান্তি কি টিকিয়ে রাখা সম্ভব? পর্য...
- ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, বন্ধ ওয়া...
- কাশ্মীরে হত্যা মিশন: পাইন বন থেকে বেরিয়ে আসে রাইফে...
- ‘হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে? গাজা শেষ হয়েছে, ই...
- মধুচন্দ্রিমা থেকে ভয়ঙ্কর স্মৃতি নিয়ে ফিরলেন হিমাংশী
- ৩৪ বছর পর কক্সবাজারে, জাফর ইকবালকে কেন মনে পড়ছে রো...
- মুক্তি পেলেন খাগড়াছড়িতে অপহৃত চবি’র ৫ শিক্ষার্থী
- সহায়তা তহবিল হ্রাস শিশুদের টিকাদানকে মহামারীর মতো...
-
▼
Apr 25
(23)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment