Friday, April 25, 2025
৩৪ বছর পর কক্সবাজারে, জাফর ইকবালকে কেন মনে পড়ছে রোজিনার by নাজমুল হক
৩৪ বছর পর কক্সবাজারে, জাফর ইকবালকে কেন মনে পড়ছে রোজিনার by নাজমুল হক
এত বছর পর কক্সবাজারে গিয়ে বেশ উচ্ছ্বসিত রোজিনা। তবে পুরোনো জায়গাগুলো না পেয়ে মন কিছুটা ভার। সব মিলিয়ে সাগরসৈকতে প্রথম বিকেলটা বেশ ভালোই কেটেছে তাঁর। প্রথম আলোকে বলেন, ‘কোনো জায়গা তো ঠিকমতো চিনছি না। এত হোটেল-রিসোর্ট, অবকাঠামো! পরিবর্তন হবে ধারণা ছিল, তাই বলে এতটা হবে, চিন্তায় ছিল না। তবে একটু কষ্টও পাচ্ছি, প্রিয় জায়গাগুলোতে এত স্মৃতি, কিছুই যেন নেই।’
আকাশপথে না গিয়ে ট্রেন জার্নি বেছে নিয়েছেন রোজিনা। এরও আছে একটা বিশেষ কারণ। তাঁর কথায়, ‘বাসার (উত্তরা) পাশে স্টেশন, কখনো আসা হয়নি তেমন। এবার চিন্তা করলাম ট্রেনে যাব। ভোরে এসে কিছু ছবিও তুলে নিলাম। এসি কামরা বেশ আরামদায়ক। আমাদের দেশে এত নদী-হাওর-খাল–বিল, জার্নিতে ট্রেনের জানালা দিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছি। কত মানুষ ছবি তুলেছেন, আমার পুরোনো ছবির প্রসঙ্গে স্মৃতিচারণা করেছেন। সব মিলিয়ে বেশ ভালো একটা জার্নি হয়েছে। বিকেলে কক্সবাজার স্টেশনে নেমে ভ্রমণক্লান্তি একদম কেটে গেল। স্টেশনটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে।’
নব্বইয়ের দশকে প্রতিবছরই কোনো না কোনো শুটিংয়ে কক্সবাজারে যেতে হয়েছে রোজিনাকে। ক্যারিয়ারের অনেক ব্যবসাসফল চলচ্চিত্রের শুটিংও হয়েছে সেখানে। তাই শহরটার প্রতি ভীষণ মায়া আছে এই চিত্রনায়িকার। রোজিনা বললেন, ‘তখন সেপ্টেম্বর-অক্টোবরেই কক্সবাজারে যাওয়া হতো কোনো না কোনো শুটিংয়ে। কত দিন–রাত কেটেছে শুটিংয়ে। কত আড্ডা-গল্প। সঙ্গে চলচ্চিত্রের সোনালি দিনগুলো মনে পড়ছে।’
অনেক মধুর স্মৃতির সঙ্গে কক্সবাজারের সঙ্গে জীবনের কষ্টের স্মৃতিও জড়িয়ে আছে রোজিনার। ১৯৯১ সালে সর্বশেষ কক্সবাজারে শুটিং করেছিলেন তিনি। যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেন জাফর ইকবাল। কক্সবাজারে চিত্রধারণ শেষে ঢাকায় আসার সপ্তাহ দু–এক পর মারা যান এই চিত্রনায়ক। কষ্টের সে স্মৃতি স্মরণ করে আপ্লুত রোজিনা বলেন, ‘সুস্থ মানুষটা ঢাকায় এসে মারা গেল! একসঙ্গে শুটিং করলাম, আমার সপ্তাহখানেক আগে ঢাকায় এলেন। এরপর শুনলাম অসুস্থ, হাসপাতালে ভর্তি। শেষ কাজের কত স্মৃতি।’
১৯৯৬ সালে সব ছেড়ে দেশের বাইরে চলে গিয়েছিলেন রোজিনা। এরপর যোগাযোগ বন্ধ হয়ে যায় চলচ্চিত্রের সঙ্গে। ১০ বছর পর ফেরদৌসের বিপরীতে ‘রাক্ষুসী’ ছবিতে অভিনয় করেন তিনি। ক্যারিয়ারের সুসময়ে কেন চলচ্চিত্র ছেড়েছিলেন, এ প্রশ্নে রোজিনা বলেন, ‘কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ’৯১–এ সবাইকে জানিয়ে দিই, নতুন কাজ আর করব না। যেগুলোর শুটিং বাকি, সেসব শেষ করব। এরপর লন্ডনে চলে যাই। সবার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।’
‘রাক্ষুসী’ সিনেমার ১৭ বছর পর ২০২৩ সালে আবার পর্দায় ফেরেন রোজিনা। প্রথমবারের মতো ‘ফিরে দেখা’ শিরোনামের চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পরিকল্পনা আছে নির্মাণ ও প্রযোজনায় আরও সময় দেওয়ার। তাঁর কথায়, ‘আমি তো চলচ্চিত্রের মানুষ। এখানেই থাকতে চাই। নির্মাণ ও প্রযোজনা নিয়ে অনেক পরিকল্পনা আছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সবাইকে জানাব।’
ঈদুল ফিতরে ঢাকাই চলচ্চিত্রের সফলতায় দারুণ খুশি রোজিনা। তবে তিনি মনে করেন, বছরে এক–দুটি ছবি দিয়ে ইন্ডাস্ট্রি ঘুরবে না। রোজিনা বলেন, ‘বছরে পাঁচ থেকে সাতটি ব্যবসাসফল সিনেমা প্রয়োজন। এক–দুটি দিয়ে ইন্ডাস্ট্রি চলতে পারে না।’
![]() |
| জাফর ইকবাল ও রোজিনা। ছবি: কোলাজ |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1332)
-
▼
2025
(3280)
-
▼
April
(427)
-
▼
Apr 25
(23)
- চুইংগাম চিবাতে ভালোবাসলে জেনে রাখুন কী ধরনের স্বাস...
- চিকিৎসাবিজ্ঞান: বুড়ো বয়সের ক্ষয়ে যাওয়া দাঁতও আবার ...
- ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা কি পাকিস্তানে...
- ইউরোপের নিজের পায়ে দাঁড়ানোর অর্থ কী by আঁদেরস ফগ র...
- জীবনে একবার হলেও যে নামাজ পড়তে বলেছেন নবীজি (সা.) ...
- আবেগের উচ্চতর পর্যায়ে ভারতীয়রা, পাকিস্তানে হামলার ...
- পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত-পাকিস্তান উত্তেজনা
- গার্ডিয়ানের বিশ্লেষণ: ভারত-পাকিস্তান নতুন সংঘাতে জ...
- যে কোনো সময় হামলা করতে পারে ভারত: আলজাজিরাকে পাকিস...
- ইতিহাসের সাক্ষী: ১৯৪৭ সালে কীভাবে দুই ভাগ হয়েছিল ...
- সিলেটের ২ কিশোরীকে কক্সবাজারে পাচার, অনৈতিক কাজ কর...
- হামাস যেভাবে ইসরায়েলের ‘অপরাজেয়তার মিথ’ ভেঙে দিল b...
- হামাস কেন আত্মসমর্পণ করবে না by ডেভিড হার্স্ট
- ‘ছোট্ট অতিথি’: গাজায় হারিয়ে যাওয়া শিশু মায়ার বন্ধন...
- পাক-ভারত পাল্টাপাল্টি
- কাশ্মীরে ভঙ্গুর শান্তি কি টিকিয়ে রাখা সম্ভব? পর্য...
- ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ, বন্ধ ওয়া...
- কাশ্মীরে হত্যা মিশন: পাইন বন থেকে বেরিয়ে আসে রাইফে...
- ‘হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে? গাজা শেষ হয়েছে, ই...
- মধুচন্দ্রিমা থেকে ভয়ঙ্কর স্মৃতি নিয়ে ফিরলেন হিমাংশী
- ৩৪ বছর পর কক্সবাজারে, জাফর ইকবালকে কেন মনে পড়ছে রো...
- মুক্তি পেলেন খাগড়াছড়িতে অপহৃত চবি’র ৫ শিক্ষার্থী
- সহায়তা তহবিল হ্রাস শিশুদের টিকাদানকে মহামারীর মতো...
-
▼
Apr 25
(23)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment