Thursday, March 20, 2025
লাইলি–মজনু ও নাগবল্লির কথা by চয়ন বিকাশ ভদ্র
লাইলি–মজনু ও নাগবল্লির কথা by চয়ন বিকাশ ভদ্র
বলধা গার্ডেন দেখে কবিগুরুর মন্তব্য ছিল, ‘নরেন, কালি কলম দিয়ে আমি সারা জীবন যা করেছি, তুমি গাছপালা দিয়ে তাই করে চলেছ।’
পৃথিবীর যেখানে বিরল উদ্ভিদের সন্ধান পেয়েছেন, সেখান থেকে অকাতর অর্থ ব্যয় করে তা সংগ্রহ করেছেন নরেন্দ্র নারায়ণ চৌধুরী। গত বছরের ৩০ মে গিয়েছিলাম বলধা গার্ডেনে। বলধা গার্ডেনের সিবিলি অংশে অন্যান্য অনেক দুর্লভ উদ্ভিদের সঙ্গে দেখা পাই লাইলি–মজনু ও নাগবল্লির।
লাইলি–মজনু
ঢাকার ওয়ারীর বলধা গার্ডেনের সিবিলি অংশ সবার জন্য উন্মুক্ত। এর প্রধান ফটক দিয়ে ঢুকে সোজা এগিয়ে গিয়ে বাঁ দিকে চোখে পড়ল শঙ্খনদ পুকুর। এই পুকুরের সিঁড়িতে কংক্রিটের টবে রয়েছে লাইলি–মজনুগাছ। ছবিটি ওখান থেকেই তুলেছি। নুহাশপল্লীতেও একটা লাইলি–মজনুগাছ আমি দেখেছি এর আগে।
পরিচিত লোককাহিনির এক জুটির নামে এই উদ্ভিদের নামকরণ করা হয়েছে। এই গাছের পাতার ওপরের দিক গাঢ় সবুজ কিন্তু নিচের দিকটা রক্তলাল। মূলত ওপর থেকে দেখলে সহজে বোঝাই যায় না নিচের দিকটা অদ্ভুত রকম ভিন্ন রঙের। প্রকৃতিতে দুই রঙের এমন পাতা কখনো চোখে পড়ে না। পাতার কোন দিক মজনু আর কোন দিক লাইলি, তা নিয়ে স্থির সিদ্ধান্তে আসা যায়নি। এই গাছের পাতার ওপরের অংশ সবুজ এবং নিচের অংশ লাল। সবুজ ও লাল অংশ ঠিক যেন ছায়ার মতো। এটাকে বলা হয় বন্ধন। বন্ধন বা প্রেমের প্রতীক হিসেবে লাইলি–মজনুর কথা বলা হয়। সেই হিসেবে এই উদ্ভিদের নামকরণ হতে পারে। আগর আর এই উদ্ভিদ একই গণ আর একই পরিবারের।
গুল্মজাতীয় এই উদ্ভিদ এক থেকে দুই মিটার লম্বা হতে পারে। লাইলি–মজনুগাছের বৈজ্ঞানিক নাম Excoecaria cochinchinensis, এটি Euphorbiaceae পরিবারের উদ্ভিদ। ইংরেজিতে এই উদ্ভিদ চায়নিজ ক্রোটন, ব্লাইন্ডনেস ট্রি, জাঙ্গল ফায়ার প্ল্যান্ট ইত্যাদি নামে পরিচিত। প্রজাতিক পদ cochinchinensis বলতে কোচিন-চায়নাকে বোঝায়, যা বর্তমানের ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া প্রভৃতি অঞ্চল। পাতার সৌন্দর্যের জন্য এই গাছ লাগানো হয়। এর পাতার ঊর্ধ্বত্বক এবং এর সংলগ্ন প্যালিসেড টিস্যুতে ক্লোরোফিল থাকায় ওপরের পৃষ্ঠ সবুজ দেখায়। এর পাতার নিম্নত্বক এবং এর সংলগ্ন স্পঞ্জি টিস্যুতে লালচে বর্ণের রঞ্জক থাকায় নিচের পৃষ্ঠ লালচে দেখায়।
এই গাছের এক নাম হচ্ছে blindness tree বা অন্ধত্বগাছ। অন্ধত্বগাছ শব্দটি এসেছে লাতিন শব্দ Excoecaria থেকে, যার অর্থ অন্ধ করা। গাছটির কষ বা ল্যাটেক্স চোখে লাগলে মানুষ অন্ধ হয়ে যেতে পারে। তাই এমন নামকরণ।
লাইলি-মজনুগাছ ভারত উপমহাদেশ ও চীনের দেশীয় গাছ। তবে আফ্রিকা, মাদাগাস্কার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াতে এটি বিস্তার লাভ করেছে।
ইনডোর প্ল্যান্ট হিসেবে ও বেড়া তৈরিতে লাইলি–মজনু উদ্ভিদের ব্যবহার রয়েছে। এই উদ্ভিদের বিষাক্ত কষ সফলভাবে চুলকানি ও অ্যাকজিমায় বহুকাল আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে পরজীবী বিধ্বংসী হিসেবে এবং রক্ত জমাট বাঁধার বিরুদ্ধে একে ওষুধ হিসেবে ব্যবহার করা যায়।
নাগবল্লি
নাগবল্লি গুল্মজাতীয় লতানো ধরনের উদ্ভিদ। এর সাদা মঞ্জরিপত্র সবার আগে চোখে পড়ে। ফুল হলুদ কমলা রঙের। বাংলায় আরেক নাম পত্রলেখা। ইংরেজিতে এই উদ্ভিদ ওয়াইল্ড মুসান্ডা, ধোবি ট্রি ইত্যাদি নামে পরিচিত। সাদা মঞ্জরিপত্র দেখতে সাপের ফণার মতো বলেই হয়তো এর বাংলা নাম হয়েছে নাগবল্লি।
এর ভ্যারাইটির নাম Mussaenda frondosa var. glabrata, এটি Rubiaceae পরিবারের উদ্ভিদ। এই উদ্ভিদের আদি নিবাস বাংলাদেশ ও ভারত। কাণ্ড রোমশ। রোদ বা আংশিক ছায়ায় এ গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে। সাধারণত ২ থেকে ৩ ফুট উঁচু হতে পারে। পাতার রং উজ্জ্বল সবুজ, প্রায় ৪ সেন্টিমিটার লম্বা।
পাতা ১০-১৫ সেন্টিমিটার লম্বা, ডিম্বাকার বা ডিম্ব-আয়তাকার। গ্রীষ্ম ও বর্ষায় ফুল ফোটে। কলম ও দাবা কলমে এর চাষ হয়। এই গাছকে ছেঁটে দিলে ভালো দেখায়। এর টব বারান্দা, ব্যালকনি, সিঁড়ির শোভা বাড়াতে ব্যবহৃত হয়। এর কাঠ দিয়ে চামচ তৈরি করা যায়।
* চয়ন বিকাশ ভদ্র: অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান, মুমিনুন্নিসা সরকারি কলেজ, ময়মনসিংহ

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 20
(22)
- ঠিক-বেঠিক কে ঠিক করবে by হাসান ফেরদৌস
- ইজরায়েলি হামলায় গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ৯৭০
- বাহাত্তরে মুজিব-ইন্দিরা চুক্তি ঘিরে যে বিতর্ক রাজন...
- আমি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বন্দী: ফিলিস্তিনি শিক্...
- ট্রাম্পের শুল্কনীতি কি ভারতের অর্থনীতিকে বিপর্যস্ত...
- চার্চিলের নাতি ব্রিটিশ সরকারকে বলেছেন, ফিলিস্তিনকে...
- যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ
- মানসিক ক্ষত ফিলিস্তিনি শিশুদের: আতঙ্কে যাদের জীবন ...
- কেন ড. ইউনূসের জন্য লাল গালিচা নিয়ে অপেক্ষায় চীন?
- বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্কে উভয় সংকটে ভারত:...
- যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের বিরল বিবৃতি
- ‘সংবিধান, নির্বাচন ও গণতন্ত্র’ প্রসঙ্গে আবুল মনসুর...
- ভালবাসা, পরকীয়া ও নৃশংসতার কাহিনী
- বিএনপি’র ইফতারে রাজনৈতিক দলের মিলনমেলা
- বরিশালে তরুণকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, ৫দিনেও হয়নি...
- ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর ডিপ্লোমা ডিগ্রি ...
- কী হচ্ছে ইউজিসিতে by পিয়াস সরকার
- লাইলি–মজনু ও নাগবল্লির কথা by চয়ন বিকাশ ভদ্র
- বাড়ি তো নয় যেন মৌমাছির অভয়ারণ্য
- সেই শিশুর শরীরে ধর্ষণের আলামত
- ওয়ার্ডে প্রশাসক নিয়োগ নিয়ে বিতর্ক: জোড়াতালি দিয়ে চ...
- যে পরিচয়ে বাসা ভাড়া নেন আরসার সদস্যরা
-
▼
Mar 20
(22)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment