Thursday, March 20, 2025
সেই শিশুর শরীরে ধর্ষণের আলামত
সেই শিশুর শরীরে ধর্ষণের আলামত
মঙ্গলবার দুপুরে শিশুটি তার নানির বাড়ি খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় বেড়াতে যায়। তার নানি বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে থাকার সময় অভিযুক্ত ওই কিশোর রবিউল (১৬) শিশুটির হাত ধরে ঘরের মধ্যে টেনে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানার পর শিশুটির পরিবার প্রথমে তাকে কয়েকটি হাসপাতালে নেয়ার চেষ্টা করে। কিন্তু লোকলজ্জার ভয়ে তারা আবার বাসায় ফিরে আসেন। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা রাতে ওই কিশোরকে মারধর শুরু করে। জরুরি সেবা ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে খিলক্ষেত থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ও অভিযুক্ত কিশোরকে থানায় নেয়ার জন্য গাড়িতে উঠায়। তবে খিলক্ষেত বাজার এলাকায় পৌঁছালে কয়েকশ’ লোক জড়ো হয়ে ওই ধর্ষককে বহন করা পুলিশের গাড়ির ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং অভিযুক্ত কিশোরসহ কয়েকজন পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করা হয়। ধর্ষকের পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুঁলিয়ে মারা হয়। পুলিশ সদস্যরা আইন নিজেদের হাতে তুলে নিতে নিষেধ করলে তারাও ছাড় পাইনি। অন্তত ৬জন পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর গুরতর আহত অবস্থায় অভিযুক্ত কিশোর ও পুলিশ সদস্যদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা বেগতিক হওয়ায় বুধবার সকালে ওই কিশোরকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।
এদিকে ধর্ষণের শিকার ভুক্তভোগী ৬ বছরের ওই শিশুও ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন বলেন, ফরেনসিক পরীক্ষার পর শিশুর শরীরে প্রাথমিকভাবে নির্যাতনের আলামত পাওয়া গেছে। আর কিছু রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
অপরদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার হওয়া কিশোরের অবস্থাও শঙ্কামুক্ত না বলে জানিয়েছেন ঢামেকের চিকিৎসকেরা। তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে বুধবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ব্যাপক মারধরের কারণে তার পুরো শরীর ফুলে গেছে। ঢামেকের চিকিৎসক শিশির কুমার ঘোষ বলেন, অভিযুক্ত কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও শঙ্কামুক্ত নয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। মাথায় আঘাতের ফলে রক্তক্ষরণ হয়েছে।
তবে অভিযুক্ত রবিউলের মা বলেছেন, আমার ছেলে স্যানিটারি মালামাল বিক্রির দোকানে কাজ করতো। তাকে মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করা হয়েছে। আমার একটা মাত্র ছেলে। আমি এটার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত রবিউলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হয়েছে। একই সঙ্গে পুলিশের ওপর হামলার ঘটনায় আরেকটি মামলা হয়েছে। ধর্ষণ মামলায় আহত রবিউলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় মোবারক হোসেন সজীব ও ইউসুফ আলী নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত বাকিদেরও শনাক্ত করা হচ্ছে।
গুলশান বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ রিয়াজুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হবে। কিন্তু তার আগে আইন নিজের হাতে তুলে নেয়া ঠিক নয়। খিলক্ষেতের ঘটনায় ধর্ষণের অভিযোগে আটক কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনির ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে গণপিটুনির ঘটনায় কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 20
(22)
- ঠিক-বেঠিক কে ঠিক করবে by হাসান ফেরদৌস
- ইজরায়েলি হামলায় গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ৯৭০
- বাহাত্তরে মুজিব-ইন্দিরা চুক্তি ঘিরে যে বিতর্ক রাজন...
- আমি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বন্দী: ফিলিস্তিনি শিক্...
- ট্রাম্পের শুল্কনীতি কি ভারতের অর্থনীতিকে বিপর্যস্ত...
- চার্চিলের নাতি ব্রিটিশ সরকারকে বলেছেন, ফিলিস্তিনকে...
- যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ
- মানসিক ক্ষত ফিলিস্তিনি শিশুদের: আতঙ্কে যাদের জীবন ...
- কেন ড. ইউনূসের জন্য লাল গালিচা নিয়ে অপেক্ষায় চীন?
- বাংলাদেশ-পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্কে উভয় সংকটে ভারত:...
- যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের বিরল বিবৃতি
- ‘সংবিধান, নির্বাচন ও গণতন্ত্র’ প্রসঙ্গে আবুল মনসুর...
- ভালবাসা, পরকীয়া ও নৃশংসতার কাহিনী
- বিএনপি’র ইফতারে রাজনৈতিক দলের মিলনমেলা
- বরিশালে তরুণকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, ৫দিনেও হয়নি...
- ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর ডিপ্লোমা ডিগ্রি ...
- কী হচ্ছে ইউজিসিতে by পিয়াস সরকার
- লাইলি–মজনু ও নাগবল্লির কথা by চয়ন বিকাশ ভদ্র
- বাড়ি তো নয় যেন মৌমাছির অভয়ারণ্য
- সেই শিশুর শরীরে ধর্ষণের আলামত
- ওয়ার্ডে প্রশাসক নিয়োগ নিয়ে বিতর্ক: জোড়াতালি দিয়ে চ...
- যে পরিচয়ে বাসা ভাড়া নেন আরসার সদস্যরা
-
▼
Mar 20
(22)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment