Sunday, March 9, 2025
ইফতারে রোজ এক কাপ পরিমাণ তরমুজ খেলে দেহে যে ৫ পরিবর্তন আসবে by রাফিয়া আলম
ইফতারে রোজ এক কাপ পরিমাণ তরমুজ খেলে দেহে যে ৫ পরিবর্তন আসবে by রাফিয়া আলম
আমাদের দেহের ভেতর যেসব ক্রিয়া–বিক্রিয়া চলে অবিরাম, সেগুলোর জন্য পানি অপরিহার্য। কিন্তু ইফতারের সময় দেহের চাহিদা মেটাতে গিয়ে আপনি যদি অনেকটা পানি খেয়ে ফেলেন, তাহলে পুষ্টিকর অন্যান্য খাবার খুব একটা খেতে পারবেন না। অর্থাৎ পানি ছাড়া অন্যান্য পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে পাবেন না। তাই এমন খাবার খাওয়া উচিত, যাতে পানি ছাড়াও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। বিভিন্ন ফলমূল থেকে আপনি পানি, আঁশ এবং অন্যান্য পুষ্টি উপাদান পাবেন।
আর ফল খেলে খিদেও খানিকটা মিটবে। কেউ যদি ইফতারের একটি পদ হিসেবে রোজই তরমুজ খান, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়—জানালেন রাজধানীর আজিমপুরের গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রভাষক ফাতেমা আকতার।
শক্তিতে ভরপুর
ইফতারের পর ক্লান্তিতে শরীর ভেঙে আসতে চায় অনেকেরই। তরমুজে কেবল পানি নয়, রয়েছে পটাশিয়াম আর ম্যাগনেশিয়ামও। অতিরিক্ত ক্লান্তির পেছনে অনেক ক্ষেত্রেই পানি ও ম্যাগনেশিয়ামের ঘাটতি দায়ী হয়ে থাকে। পেশির স্বাভাবিক কাজের জন্যও পটাশিয়াম প্রয়োজন। তাই ইফতারে মোটামুটি এক কাপ পরিমাণ তরমুজ খেলে আপনি ইফতারের পর খুব বেশি ক্লান্তি অনুভব করবেন না। রাতের বেলা অন্যান্য কাজও সারতে পারবেন সহজে।
ব্যায়ামে স্বস্তি
ব্যায়াম করতে গিয়ে যদি আপনি পানিশূন্য হয়ে পড়েন, তাহলে হুটহাট পেশিতে টান পড়তে পারে। রমজান মাসে রাতে ব্যায়াম করেন অনেকেই। ইফতারে এক কাপ তরমুজ খেলে তাঁরা উপকার পাবেন। পেশিতে টান লাগার মতো সমস্যার ঝুঁকি কমবে। তা ছাড়া তরমুজে থাকা সাইট্রুলিন নামের অন্য একটি উপাদানের কারণেও পেশিতে টান লাগার প্রবণতা কমে। তাই ইফতারে তরমুজ খেলে রাতে আপনি বেশ স্বস্তিতেই শরীর চর্চা করতে পারবেন। সাইট্রুলিন কিন্তু হৃৎপিণ্ডের জন্যও ভালো।
পেট ঠিকঠাক
ইফতারে প্রচলিত ভাজাপোড়া খাবার খাওয়া হলে হজমে গণ্ডগোল হতেই পারে। তাই সহজে হজম হয়, এমন খাবার খেতে বলা হয়। তরমুজ হজম হয় সহজে, আর অন্যান্য খাবারের হজম প্রক্রিয়ায় সহায়তাও করে। এক কাপ তরমুজ খেলে আপনার পেটও খানিকটা ভরবে। তাই ভাজাপোড়া খাওয়ার পরিমাণ কমানোও সহজ হবে। তা ছাড়া তরমুজে পর্যাপ্ত পানির সঙ্গে খানিকটা আঁশও থাকে। তাই নিয়মিত তরমুজ খেলে কোষ্ঠকাঠিন্য এড়ানোও সহজ হবে।
রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি
তরমুজে রয়েছে ভিটামিন সি। আবহাওয়ার পরিবর্তন এবং অন্যান্য বহুবিধ কারণে যেসব সাধারণ রোগবালাইয়ের ঝুঁকি থাকে, সেগুলো প্রতিরোধ করতে সহায়ক ভূমিকা রাখতে পারে এই ভিটামিন সি। তাই রোজ তরমুজ খাওয়া নিঃসন্দেহেই দারুণ অভ্যাস।
মসৃণ ত্বক
পানি ও ভিটামিন সি ছাড়াও তরমুজ থেকে পাবেন ভিটামিন এ। ত্বকের সুস্থতার জন্য এ সব উপাদানই আবশ্যক। পর্যাপ্ত পুষ্টির অভাবে ত্বক রুক্ষ ও মলিন হয়ে পড়ে। তাই মসৃণ, সুন্দর ত্বকের জন্য আপনার কাজে আসবে এক কাপ তরমুজ। ইফতারে রোজ তরমুজ খেলে ঈদের আগে ত্বক থাকবে প্রাণবন্ত।
![]() |
| এক কাপ পরিমাণ তরমুজ খেলে প্রায় পৌনে এক কাপ পানি গ্রহণ করা হয়। ছবি: ফ্রিপিক |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1426)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 09
(13)
- ইফতারে রোজ এক কাপ পরিমাণ তরমুজ খেলে দেহে যে ৫ পরিব...
- গাজা নিয়ে আরব পরিকল্পনায় সমর্থন বৃটেন ফ্রান্স, জার...
- চারজন গ্রেপ্তার: বাঁচা-মরার লড়াইয়ে সেই শিশুটি
- বদনজর ডেভিলদের: টাকার খনি পূর্ব সিলেট by মিজানুর র...
- তৌহিদী জনতার নেপথ্যে কারা?
- আমার জীবনে গুরুত্বপূর্ণ তিন মানুষ-মা স্ত্রী ও কন্য...
- ওয়ান-ইলেভেনে মার্কিন দূতাবাসের ভূমিকায় বিরাট ভুল ছিল
- ৩৬ জুলাইয়ের পর কোন পথে বাংলাদেশ by মু. আবদুল হাকিম
- পুতিনের হানিট্র্যাপ
- মালয়েশিয়ায় ইসলাম অবমাননায় তোলপাড়, তদন্তে রয়েল পুলি...
- ‘মাস্কের সঙ্গে বন্ধুত্বে 'সীমারেখা' টেনে দিলেন ট্র...
- 'পাকিস্তান এবং চীনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজশ র...
- টেলিগ্রাফের প্রতিবেদন: ভারত কেন ‘অংশগ্রহণমূলক’ নির...
-
▼
Mar 09
(13)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment