Monday, February 17, 2025
নতুন রাজনৈতিক দল: সম্পাদক পদ নিয়ে টানাপড়েন
নতুন রাজনৈতিক দল: সম্পাদক পদ নিয়ে টানাপড়েন
ছাত্রদের নতুন দলের কমিটিতে আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম। যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং আইসিটি উপদেষ্টা। দলের দায়িত্ব নেয়ার আগে নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। নাহিদের বিষয়ে ঐকমত্য হলেও সদস্য সচিব পদ নিয়ে বিভক্ত ছাত্র আন্দোলনের নেতারা। একটি অংশ চাইছে নতুন দলের সদস্য সচিব হবেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। যিনি জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব। আরেক অংশ চাইছে আন্দোলনের নেপথ্যের অন্যতম মুখ আলী আহসান জুনায়েদকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক এ সভাপতি বর্তমানে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এ ছাড়াও এ পদের দাবিদার রয়েছেন আরও দুজন-তারা হলেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলম। আখতার ও জুনায়েদের মধ্য থেকে কেউ এ পদে না আসতে পারলে এদের নাম বিবেচনায় রাখা হয়েছে। আবার আখতার-জুনায়েদ দুজনের কাউকে চান না এমন একটি অংশও রয়েছে নাগরিক কমিটিতে। যারা নাসীরকে এ পদে দেখতে চান। এ ছাড়াও উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারীরা চান শীর্ষ চার পদের একটিতে মাহফুজের বড় ভাই সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম মাহিরকে স্থান দেয়া হোক। এসবের পেছনে উপদেষ্টা মাহফুজ আলমের সম্পৃক্ততা নিয়েও আলোচনা রয়েছে নাগরিক কমিটির মধ্যে। তারা মনে করেন, সদস্য সচিব পদে মাহফুজ এমন কাউকে বসাতে চান যাকে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যদিও মাহফুজের অনুসারীরা এমন দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন।
জুলাই অভ্যুত্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হলেও এতে সর্বাত্মক অংশগ্রহণ ছিল শেখ হাসিনাবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে থাকা বেশির ভাগ নেতাই গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন। এটি ডাকসু’র সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের একটি রাজনৈতিক প্ল্যাটফরম। আন্দোলনে ছাত্রশিবিরের বর্তমান নেতাকর্মী ছাড়াও সাবেক নেতাদের একটি অংশের প্রত্যক্ষ অংশীদারিত্ব ছিল। যাদের অনেকে পরবর্তী জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিয়েছেন। এ ছাড়া বামপন্থি ছাত্রসংগঠনগুলোরও একটি অংশের অংশীদারিত্ব ছিল আন্দোলনে। তারাও আছেন নাগরিক কমিটিতে কিন্তু ১৭ই জুলাই থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার পেছনে নিজেদের ভূমিকার কথা বলে শিবির থেকে নাগরিক কমিটিতে আসা নেতারা তাদের হিস্যা চাইছেন। তাই নতুন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদের একটি তাদের দাবি। কিন্তু নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের অনুসারীদের দাবি শিবিরের কাউকে এ পদে আনা হলে শুরুতেই দলটি গ্রহণযোগ্যতা হারাবে। তাই এ পদে আখতারই ভালো পছন্দ হতে পারে। আর আহ্বায়ক পদে নাহিদ ইসলামের বিষয়ে দুই পক্ষেরই ঐকমত্য রয়েছে।
একটি অংশের অনুপস্থিতিতে গতকালকের বৈঠকে নতুন দলের কেন্দ্রীয় কমিটির জন্য ৭৫ জনের মতো নাম চূড়ান্ত করা হয়েছে। ২৪শে ফেব্রুয়ারির আগে কমিটির আকার ২০০ এর কম বেশিতে উত্তীর্ণ করা হবে বলে জানা গেছে। কমিটির সদস্য সচিব পদ নিয়ে যখন আখতার ও জুনায়েদ অনুসারীরা বিভাজিত তখন নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন দলের কমিটিতে নিজেদের ৫০ শতাংশ করে প্রতিনিধি নিশ্চিত করতে চাইছেন। ওদিকে সারা দেশে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কমিটি দিচ্ছে বেশির ভাগ কমিটিতেই ছাত্রশিবিরের সাবেক নেতাদের বড় অংশদারিত্ব রয়েছে বলে একটি অংশের দাবি। তারা মনে করেন, তৃণমূল থেকে কেন্দ্রে তাদের সমর্থন না থাকলে নতুন দলকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অন্যদিকে গতকালকের বৈঠক বয়কট করা অংশটি আগামী ২২শে ফেব্রুয়ারি জুলাই বিপ্লবী কাউন্সিলের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশের ডাক দিয়েছে। এতে জুলাই বিপ্লবের ১৩৫ সংগঠনসহ নানা সংগঠনের মানুষ অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন। এ সমাবেশ থেকে সরকারকে তিন দফা দাবি জানানো হবে। দাবিগুলো হলো- পিলখানা, শাপলা ও জুলাই গণত্যার বিচার; আওয়ামী লীগের নিষিদ্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা। এ সমাবেশ সফল ও ব্যর্থ হওয়ার ওপর নির্ভর করছে নতুন দলের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে। যারা আলাদা সমাবেশ ডেকেছেন তারা এটিতে সফল হলে ওইদিনই রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন বলেও আলোচনা আছে।
গতকাল সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব মানবজমিনকে বলেন, নতুন রাজনৈতিক দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া নাগরিকদের নিয়ে গঠিত হবে। এটি নাগরিক কমিটির একক কোনো সিদ্ধান্ত নয়। সবার ঐকমত্যের ভিত্তিতে কমিটি চূড়ান্ত করা হবে। কমিটি কতো সদস্যের হবে জানতে চাইলে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের কমিটি হিসেবে ২০০ এর কম বেশি হতে পারে। আর নেতৃত্ব নিয়ে বিরোধের বিষয়ে তিনি বলেন, নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে কোনো বিরোধ নেই। একটি পক্ষ আখতার হোসেন ও আলী আহসান জুনায়েদকে মুখোখুখি দাঁড় করানোর চেষ্টা করছেন। আশা করি এটি কেটে যাবে। ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দল গঠন করা হবে।
এদিকে জাতীয় নাগরিক কমিটির আরেক যুগ্ম সদস্য সচিব নাম প্রকাশ না করার শর্তে মানবজমিনকে বলেন, শুরুতে এমন আস্থার সংকট তৃণমূলে বিভ্রান্তি তৈরি করবে। সাধারণ মানুষও আস্থা হারাবে নতুন দলের প্রতি। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হোক। কিন্তু কেউ কেউ এ পদে একমাত্র নিজেই যোগ্য বলে ধরে নিচ্ছেন। যেটি ঠিক নয়। তিনি বলেন, ইনক্লুসিভ পলিটিক্স করতে এসে পদের জন্য গো ধরে বসে থাকা কোনো সংগঠনের জন্য সুখকর নয়। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নেতা বলেন, একটি অংশ শীর্ষ চার পদের দুটিই চায়। কিন্তু আমাদের চিন্তা করতে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে কিনা। আমরা শুরুতে সংগঠনকে বিতর্কিত করতে চাই না। আরেক শীর্ষ নেতা বলেন, সংগঠনে আমাদের বিশাল কন্ট্রিবিউশন রয়েছে। আমাদের অনুসারী অনেক রয়েছেন। নির্বাচন দিলে আমাদের লোকই এ পদের জন্য নির্বাচিত হবেন। কিন্তু সেখানে নির্দিষ্ট কাউকে সরাসরি মনোনীত করার বিরোধী আমরা। ওদিকে গত শনিবার রাত থেকে আখতার ও জুনায়েদের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। কেউ লিখছেন আখতারকেই তারা নেতা মানেন আর কাউকে নয়। কেউ লিখছেন- আখতারকে মাইনাস করতে চায় কে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ লেখেন- আমার ফ্যাসিবাদবিরোধী রাজনীতিতে আসা আখতার হোসেনের হাত ধরেই। এদেশের প্রতি, দেশের মানুষের প্রতি উনার ভালোবাসা সবসময় আমাদের মুগ্ধ করেছে। ঢাবি ক্যাম্পাসে একক নেতৃত্বে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছেন। বারবার হামলার সম্মুখীন হয়েছেন, আহত হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন। কিন্তু সঙ্গীদের একমুহূর্তের জন্যও ছেড়ে যাননি। কোনো যদি-কিন্তু ছাড়া সচেতন নাগরিক হিসেবে আখতার হোসেনের পাশে আছি। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সানজানা আফিফা অদিতি এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সংগঠনগুলোর প্রধান পদগুলোতে কাদের দায়িত্ব দেয়া হবে তা অবশ্যই ওই সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। অন্তত প্রথম দশজনের সিদ্ধান্ত মানুষের ওপর ছেড়ে দিতে হবে। আগের মতোই যদি একজন দুইজনই সব সিদ্ধান্ত নেয় তাহলে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে আমার যাত্রা দীর্ঘায়িত করবো না।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1399)
-
▼
2025
(3281)
-
▼
February
(308)
-
▼
Feb 17
(12)
- সাগরপাড়ে ভেসে এলো রহস্যময় বাড়ি
- বিশ্ববিদ্যালয়ের বড় শিক্ষা হলো সহনশীলতা -সমাবর্তন ব...
- গাজায় শেষ পর্যন্ত জেনোসাইডই ঘটেছে by আসজাদুল কিবরিয়া
- ৮০ বছরের ফিলিস্তিনিকে করা হলো ‘মানবঢাল’, পরে গুলিত...
- সেভেন সিস্টার্স নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা
- গাজা নিয়ে ‘মার্শাল প্লান’ দিল সৌদি প্রিন্স
- খনিজ নিয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ইউক্রেনের
- গাজায় ভয়াবহ যুদ্ধাপরাধের তথ্য ফাঁস করল ইসরায়েলি সেনা
- প্যারিসে জরুরি সম্মেলন করছেন ইইউ নেতারা: যুক্তরাষ্...
- নতুন রাজনৈতিক দল: সম্পাদক পদ নিয়ে টানাপড়েন
- সন্তানের পিতৃত্ব দাবি লেখিকার ইলন মাস্ক যা বললেন
- বিশ্বের প্রথম ঘোষিত সমকামী ইমাম, দক্ষিণ আফ্রিকায় গ...
-
▼
Feb 17
(12)
-
▼
February
(308)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment