Friday, November 15, 2024
সৌদিতে অর্ধনগ্ন পোশাকে ফ্যাশন শো, মঞ্চ কাঁপালেন জেনিফার লোপেজও
সৌদিতে অর্ধনগ্ন পোশাকে ফ্যাশন শো, মঞ্চ কাঁপালেন জেনিফার লোপেজও
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৩ নভেম্বর) রাতে রিয়াদে এ আয়োজন করা হয়। লেবানিজ আইকন এলি সাব এর পেছনের কারিগর। প্রাক্তন ফরাসি ভোগ সম্পাদক ক্যারিন রইটফেল্ড ফ্যাশন শোটির রানওয়ের নির্দেশনায় ছিলেন।
ইসলামি বিধিবিধান নিয়ে সরব দেশটিতে ‘এলি সাব শো’ নামে তৈরি মঞ্চে আধুনিক সব নজরকাড়া পোশাকে তারকারা উপস্থিত হন।
শোতে ‘১০০১ সিজনস অফ এলি সাব’ থিমের অধীনে ৩০০টি ডিজাইন প্রদর্শন করা হয়। যা মধ্যপ্রাচ্যের লোককাহিনী ‘আরব্য রজনীর’ প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলে আয়োজকরা জানান। সেই প্রখ্যাত লোককাহিনীর গ্রন্থটি ‘কিতাব আলফে লায়লা ওয়া-লায়লা’ (এক হাজার এবং এক রাতের কাহিনী) নামে সংকলিত। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশীয় গল্প এবং লোককথার অনন্য সংকলন এটি। এসব কাহিনী ইসলামের স্বর্ণযুগে আরবিতে সংগৃহিত হয়েছিল। বহির্বিশ্বে এটি এরাবিয়ান নাইটস নামেও পরিচিত।
ধর্মীয় অনুশাসন পালনের নামে যেখানে নারীদের কোণঠাসা করে রাখা হচ্ছে সেই রিয়াদের মঞ্চে এ ধরনের আয়োজনে অবাক হয়েছেন অনেকে। এমনকি এলি সাবের উদযাপনে মঞ্চে একে একে যখন তারকা লোপেজ, ক্যামিলা ক্যাবেলো, ন্যান্সি আজরাম, আমর ডায়াব ও কিংবদন্তি সেলিন ডিওন পশ্চিমা ঢঙ্গে উপস্থিত হচ্ছিলেন তখন উপস্থিত দর্শকরাও চমকে যান।
এক সময় সৌদি আরবে এ ধরনের আয়োজন কল্পনাও করা যেত না। কিন্তু বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান শিল্প-সাহিত্য চর্চায় উদারতা দেখাচ্ছেন। সম্প্রতি দেশটিতে সরকারিভাবে সিনেমায় বিনিয়োগ করা হচ্ছে। নির্মাণ করা হয়েছে আধুনিক সিনেমা হল। মূলত, সৌদি সরকার তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার চেষ্টায় নানামুখি পদক্ষেপের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রমের সুযোগ দিচ্ছে।
এদিকে সফল শো অনুষ্ঠানে খুশি আয়োজকরা। তারা জানান, এলি সাবের পোশাক সারা বিশ্বে নন্দিত। শো-তে প্রদর্শিত পোশাকে আগামী কয়েক মাসে বহু নারী বিয়ের আসরে বসবেন। এটি হয়ে উঠবে তাদের স্মৃতির এক অনুষঙ্গ।
![]() |
| পারফর্ম করছেন জেনিফার লোপেজ। ছবি : সংগৃহীত |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1399)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 15
(11)
- ইঞ্জিনিয়ারিং ছাড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্...
- প্রজন্মে এমন সুযোগ একবার আসে, অন্তর্বর্তী সরকার হো...
- বিলুপ্তির ঝুঁকিতে ৪০ শতাংশ প্রবাল
- সৌদিতে অর্ধনগ্ন পোশাকে ফ্যাশন শো, মঞ্চ কাঁপালেন জে...
- ট্রাম্পের প্রথম দুই বছর কি মসৃণ হবে!
- ৫ই আগস্ট গুলিবিদ্ধ আব্দুল্লাহ না ফেরার দেশে
- হাসিনাকে থামান: ভারতকে বাংলাদেশ
- ‘প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার ঠেকাতে ব্যবস্থা ...
- সরকারের ১০০ দিন একটি পর্যালোচনা
- সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চায় জামায়াত
- চিকিৎসার অভাবে ধুঁকছেন ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জা...
-
▼
Nov 15
(11)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment