Friday, November 15, 2024
ট্রাম্পের প্রথম দুই বছর কি মসৃণ হবে!
ট্রাম্পের প্রথম দুই বছর কি মসৃণ হবে!
আগামী ২০শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় আসছেন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প। এটি তার দ্বিতীয় দফার ক্ষমতা। একে ট্রাম্প ২.০ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তার এই দ্বিতীয় মেয়াদে রিপাবলিকানদের জন্য ‘গভর্নিং ট্রাইফেকটা’ কেমন হবে! এবার সিনেটে তারা স্বাস্থ্যবান সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। কিন্তু তার হাতে ম্যাজিক নাম্বার ৬০টি আসন থাকবে না। এটা যেকোনো বিলের বিরোধিতাকে কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন। বুধবার সিনেটে রিপাবলিকানরা ফ্লোরিডার সিনেটর রিক স্কটের পরিবর্তে তাদের সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবে নির্বাচিত করেছেন জন থুনে’কে। ট্রাম্প শিবিরের পরিষ্কার পছন্দের রিক স্কট। এর ফলে বড় এক আইনি লড়াইয়ের সম্ভাবনার দুয়ার খুলে দেয়। ট্রাম্প বেশ কিছু বড় প্রতিশ্রুতি দিয়েছেন। তার মধ্যে আছে ইতিহাসে সবচেয়ে বড় আকারে অভিবাসীদের দেশ থেকে বের করে দেয়া। বিদেশি পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ। পরিবেশ সুরক্ষা থেকে সরে আসা। এসব ইস্যুতে দ্রুততার সঙ্গে সামনে এগুনোর চেষ্টা করবেন ট্রাম্প। এসব বিষয়কে বাস্তবায়ন করতে গেলে তাকে নানা রকম প্রতিবন্ধকতা, এমনকি আদালতের মুখোমুখি হতে হবে। ক্ষমতার প্রথম মেয়াদে তিনি এমন বাধার সম্মুখীন হয়েছেন। ওই সময় নির্বাহী আদেশ ব্যবহার করেছেন বিস্তৃতভাবে। কিন্তু নিয়মিতভাবে এবং সফলতার সঙ্গে সেসব উদ্যোগকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।
বিচারিক প্রেক্ষাপটও ট্রাম্পের পক্ষে পরিবর্তিত হয়েছে। তার প্রথম ক্ষমতার মেয়াদে কৃতিত্বের স্বাক্ষর রাখতে চেয়েছেন সুপ্রিম কোর্টে তিনজন রক্ষণশীল বিচারককে বসিয়ে। এর উদ্দেশ্য হলো সম্ভবত সামনের দশকগুলোতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতাকে সুদৃঢ় করা। তিনি কমপক্ষে চার ডজন বিচারককে ফেডারেল আপিল কোর্টের জন্য নাম ঘোষণা করেছেন। এর মধ্যদিয়ে তিনি আরও রক্ষণশীল হওয়ার চেষ্টা করেছেন। সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা তাকে একটি গুরুত্বপূর্ণ সুবিধা দিয়েছে। প্রশাসনিক পদগুলোতে খুব সহজেই ট্রাম্প তার পছন্দের লোকদের বসাতে পারবেন। এর আগে ২০১৭ সালে ক্ষমতায় থাকার সময় তিনি রিপাবলিকান দলের ভেতর থেকে বাধার সম্মুখীন হয়েছিলেন। তা এখনো বিদ্যমান আছে। এসব মিলে আগামী দু’বছর ট্রাম্পের জন্য ব্যস্ত এবং সম্ভবত কঠিন সময় হতে পারে। সাম্প্রতিক ইতিহাস ইঙ্গিত করে যে, এই ‘গভর্নিং ট্রাইফেকটা’ দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু আসন্ন ট্রাম্প প্রশাসন সেই অবস্থাকে কাটিয়ে সামনে এগিয়ে যেতে চাইবে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
November
(469)
-
▼
Nov 15
(11)
- ইঞ্জিনিয়ারিং ছাড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্...
- প্রজন্মে এমন সুযোগ একবার আসে, অন্তর্বর্তী সরকার হো...
- বিলুপ্তির ঝুঁকিতে ৪০ শতাংশ প্রবাল
- সৌদিতে অর্ধনগ্ন পোশাকে ফ্যাশন শো, মঞ্চ কাঁপালেন জে...
- ট্রাম্পের প্রথম দুই বছর কি মসৃণ হবে!
- ৫ই আগস্ট গুলিবিদ্ধ আব্দুল্লাহ না ফেরার দেশে
- হাসিনাকে থামান: ভারতকে বাংলাদেশ
- ‘প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার ঠেকাতে ব্যবস্থা ...
- সরকারের ১০০ দিন একটি পর্যালোচনা
- সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চায় জামায়াত
- চিকিৎসার অভাবে ধুঁকছেন ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জা...
-
▼
Nov 15
(11)
-
▼
November
(469)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment