Thursday, October 24, 2024
ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণায় ঢাবি ক্যাম্পাসে আনন্দ মিছিল
ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণায় ঢাবি ক্যাম্পাসে আনন্দ মিছিল
বুধবার রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সাড়ে ৯টার দিকে নিষিদ্ধের খবর প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ মিছিল শুরু করেন। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হন।
এসময় শিক্ষার্থীরা ছাত্রজনতার গণভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করবেন বলেও জানান শিক্ষার্থীরা।
সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, আজকে আমাদের জীবনের অন্যতম আনন্দের একটা দিন। ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিলো না। এই ছাত্রলীগ ১৫ জুলাই আমাদের উপর হামলা করেছে, সারাদেশে তারা অসংখ্য ছাত্র-জনতাকে শহীদ করেছে। বিরোধিতা ছাড়া রাজু ভাস্কর্যে কোনো প্রোগ্রাম করতে পারিনি। অন্যান্য ছাত্রসংগঠন এবং তরুণদের জন্য একটা শিক্ষা। পাপ করলে পাপের ফল পেয়ে যেতে হয়।
সমন্বয়ক আবু সাঈদ বলেন, আজকে আমরা অনেক বেশি খুশি কারণ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা সারা দেশ থেকে ছাত্রলীগ ও তার দোসরদের সমূলে উৎখাত করতে চাই।
সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, সাদ্দাম বলেছিল আন্দোলন যাবে আসবে ছাত্রলীগ থেকে যাবে। ছাত্রলীগ রাজপথে জন্ম নেয়া সংগঠন। কিন্তু আজকে তারা কোথায়? আজকে খুনী হাসিনাও নাই, চারণ কবিও নাই, ছাত্রলীগও নাই। বাংলাদেশে আর কোনো মুজিববাদের কোন ঠিকানা হবে না। ২৪ বিপ্লব সবাইকে দেখিয়েছে মুজিববাদ দীর্ঘদিন ধরে আমাদের কাছে সত্য ইতিহাস গোপন করে রেখেছিলো। কিন্তু এখন তারা আর সেটা পারবে না। আমরা অভ্যুত্থানের মাধ্যমে তাদের পরাজিত করেছি। এখন দেশের সকল সাধারণ মানুষ লুকায়িত সত্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
সমন্বয়ক আহিনাফ সাঈদ খান বলেন, গণভ্যুত্থানকে ধরে রাখতে হলে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। মুজিববাদী কালচারাল ফ্যাসিস্টরাও ফিরে আসছে বিভিন্নরূপে। আমরা শপথবদ্ধ হয়ে বলতে চাই, বাংলাদেশের যেকোনো প্রান্তে একটা ছাত্রলীগ দেখা মিললে সর্বশক্তি দিয়ে তাদের প্রতিহত করবো। আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে তাহলেই অভ্যুত্থান পূর্ণতা পাবে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1404)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 24
(16)
- টাটা পরিবারের এক কমিউনিস্ট সদস্য যেভাবে ব্রিটেনের ...
- ইসরায়েলের বিপুল যুদ্ধযান ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্...
- ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহের উসকানি
- উত্তর গাজায় ক্ষুধা নিবারণের পানি নেই, মানবিক বিপর্...
- গাজায় ইসরায়েলি বর্বরতা সব জায়গায় লাশের গন্ধ
- উত্তর গাজায় ক্ষুধা নিবারণের পানি নেই, মানবিক বিপর্...
- একমাত্র ভাই ‘নয়নকে’ হারিয়ে শোকে কাতর পরিবার
- সংবিধান ও প্রেসিডেন্ট ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক বৈষ...
- সিলেটের হাজারো ক্রাশার মিল নিয়ে বেলা’র যে আপত্তি b...
- বিতর্কের অবসান
- ‘ঘরে সবই আছে কেবল রাকিব নেই’ by আমিনুল ইসলাম লিটন
- গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে খতম করলে ১,১১,১১,১১১ ট...
- বিশ্বব্যাংক জানতে চেয়েছে বাংলাদেশের কী লাগবে by এম...
- দু’দিন অফিস করেও পুরো মাসের বেতন পেতেন লিটন কন্যা ...
- ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণায় ঢাবি ক্যাম্পাসে আনন্দ মিছিল
- টেলিটক-হুয়াওয়ে প্রকল্প: ২০ কোটি টাকা ঘুষ লেনদেনের ...
-
▼
Oct 24
(16)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment