Thursday, October 24, 2024
ইসরায়েলের বিপুল যুদ্ধযান ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা
ইসরায়েলের বিপুল যুদ্ধযান ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়থ আহরনথ-এর এক প্রতিবেদনে বলা হয়, ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের বিভিন্ন ধরনের সাঁজোয়া যান, ট্যাংক ও এপিসি মেরামতে প্রতিরক্ষা শিল্পের কোম্পানিগুলোর দ্বারস্থ হয়েছে আইডিএফ। এর আগে এসব সামরিক যানের মেরামত বিশেষভাবে আইডিএফের টেকনোলজি অ্যান্ড মেইনটেনেন্স কর্পসের অধীনে করা হতো।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমবারের মতো সামরিক যান মেরামতের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করবে। আগামী মাসে এই দরপত্র আহ্বান করা হতে পারে। এ সময় সাঁজোয়া যান উৎপাদনের একটি অংশ স্থানীয় কোম্পানিগুলোর কাছে হস্তান্তর করা হবে কি না সে ব্যাপারেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আলোচনা করবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইরানের সংবাদ সংস্থা ইরনা জানায়, প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের বিপুল পরিমাণ সামরিক যান ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত করার সক্ষমতা বর্তমানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতে নেই। ফলে তারা যুদ্ধ চালিয়ে যেতে স্থানীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দ্বারস্থ হচ্ছে। এমনকি এসব সরঞ্জাম মেরামতে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছাড়াও যেসব স্বেচ্ছাসেবকরা ইসরায়েলি বাহিনীকে সহায়তা করতো তাদের নিয়োগ করেও সমস্যা সমাধান করতে পারছে না আইডিএফ। এমন তথ্যই উঠে এসেছে ইয়েদিয়থ আহরনথ-এর প্রতিবেদনে।
জানা যায়, ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পগুলো তাদের উৎপাদন আগের তুলনায় তিনগুন পর্যন্ত বাড়িয়েছে। যাতে সামরিক বাহিনীর চাহিদার তুলনায় সরবরাহ স্থির রাখা যায়। এমনকি যুদ্ধের পরও সামরিক সরবরাহ একই হারে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরায়েলি সরকারি প্রতিরক্ষা শিল্পগুলো।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শেষ হলে আইডিএফ-এর সব সাঁজোয়া যান আবারও পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। এ জন্য প্রায় এক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানায় মন্ত্রণালয়। বিপুল পরিমাণ সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হওয়ায় এগুলো মেরামতে প্রচুর খুচরা যন্ত্রাংশ প্রয়োজন হবে। যার কারণে এসব মেরামতে বছরব্যাপী সময় লাগতে পারে।
![]() |
| টহলরত ইসরায়েলের সামরিক বাহিনী। ছবি : সংগৃহীত |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1404)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
October
(563)
-
▼
Oct 24
(16)
- টাটা পরিবারের এক কমিউনিস্ট সদস্য যেভাবে ব্রিটেনের ...
- ইসরায়েলের বিপুল যুদ্ধযান ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্...
- ইসরায়েলি বাহিনীতে বিদ্রোহের উসকানি
- উত্তর গাজায় ক্ষুধা নিবারণের পানি নেই, মানবিক বিপর্...
- গাজায় ইসরায়েলি বর্বরতা সব জায়গায় লাশের গন্ধ
- উত্তর গাজায় ক্ষুধা নিবারণের পানি নেই, মানবিক বিপর্...
- একমাত্র ভাই ‘নয়নকে’ হারিয়ে শোকে কাতর পরিবার
- সংবিধান ও প্রেসিডেন্ট ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক বৈষ...
- সিলেটের হাজারো ক্রাশার মিল নিয়ে বেলা’র যে আপত্তি b...
- বিতর্কের অবসান
- ‘ঘরে সবই আছে কেবল রাকিব নেই’ by আমিনুল ইসলাম লিটন
- গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে খতম করলে ১,১১,১১,১১১ ট...
- বিশ্বব্যাংক জানতে চেয়েছে বাংলাদেশের কী লাগবে by এম...
- দু’দিন অফিস করেও পুরো মাসের বেতন পেতেন লিটন কন্যা ...
- ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণায় ঢাবি ক্যাম্পাসে আনন্দ মিছিল
- টেলিটক-হুয়াওয়ে প্রকল্প: ২০ কোটি টাকা ঘুষ লেনদেনের ...
-
▼
Oct 24
(16)
-
▼
October
(563)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment