Saturday, September 14, 2024
বাবাকে খুঁজছে তাসফিয়া by ফাহিমা আক্তার সুমি
বাবাকে খুঁজছে তাসফিয়া by ফাহিমা আক্তার সুমি
শিশু তাসফিয়া কখনো বাবার রুমে দৌড়ে যাচ্ছে, আবার কখনো অ্যালবাম বের করে বাবার ছবি দেখছে। মায়ের মৃত্যুর সময় কিছু বুঝে উঠতে না পারলেও বাবার অভাবটি বুঝতে পারছে। তাসফিয়া বলে, বাবা কোথায়? বাসায় আসেনা কেন? বাবাকে খুব মনে পড়ে। সবার বাবা বাসায় আমার বাবা কোথায়। এসব সারাক্ষণ বাপ্পীর বাবা-মা ও বোনের কাছে বলতে থাকে তাসফিয়া। তখন তার জন্য খেলনা আনতে ভারতে গেছেন বলে শান্ত্বনা দিয়ে রাখেন। বাপ্পীর বাবা শহিদ উদ্দিন সৌদিতে থাকেন। বাপ্পী পড়াশোনার জন্য ৪ বছর যুক্তরাজ্যে ছিলেন। মিরপুরের পল্লবীতে তাদের বাড়ি। সেখানে পরিবারের সঙ্গে বসবাস করতেন। একমাত্র মেয়েকে সময় দিতে চাকরি ছেড়ে শুরু করেছিলেন ফ্রিল্যান্সিং এর কাজ।
বাপ্পীর মা সুরাইয়া বেগম মানবজমিনকে বলেন, আমার ছেলেটি খুব শান্তসিষ্ট ছিল। কারও সঙ্গে তর্ক-বিতর্ক কিছুই করতো না। ঘরে থাকতো কম্পিউটার চালাতো। ৫ই আগস্ট রাত সাড়ে ১০টায় বের হয়ে আর ফেরেনি। হাতিরঝিলে লাশ পড়ে ছিল আমার সন্তানের। ৫ই আগস্ট দুপুরে বের হয়ে আনন্দ মিছিলে যায় সেখান থেকে সন্ধ্যা ৬টার সময় এসে ভাত খায়। আমার সন্তান ওইদিন শেষ খাবার খেয়েছে আমার হাতের। সারারাত ঘুমাতে পারি না, খেতে পারি না। আমার সন্তান হত্যার বিচার চাই।
রাজধানীর কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছিলেন বাপ্পী। এরপর স্কলারশিপ নিয়ে ২০০৭ সালে যুক্তরাজ্যে যান। সেখান থেকে ২০১৩ সালে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর বাপ্পীকে বিয়ে দেন বাবা-মা। ২০১৯ সালে তাদের কোল জুড়ে আসে একমাত্র সন্তান তাসফিয়া। এরপর কয়েকটি কোম্পানিতে চাকরি করেন। পরবর্তীতে মেয়েকে সময় দিতে বাসায় বসে ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করেন। খুব ভালো সময় কাটছিল পরিবারের সঙ্গে। বাপ্পীর বোন উমাইমা বলেন, ভাবী মারা যাওয়ার পর আর বিয়ে করেনি ভাইয়া। পরে সব চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং এর কাজ করতো অনলাইনে। বাবাকে সংসারে সাহায্যে করতো। নিজের বাচ্চার খরচ চালাতো, মায়ের মেডিসিনের খরচ দিতো। আমার বাবা এখন দেশে একটা কোম্পানিতে কাজ করে। আমার ভাই বাবা-মায়ের ও মেয়ের শেষ বয়সের ভরসা ছিল। স্বপ্ন ছিল আগামী বছর মেয়েকে স্কুলে ভর্তি করাবে।
তিনি বলেন, আন্দোলনের সময় যখন ইন্টারনেট বন্ধ ছিল তখন আমার ভাই বলতো বাইরে কি যে হচ্ছে চল একটু দেখি আসি। আমার খালাতো ভাইয়েরও বুলেট লাগে বাম পায়ে। ১৯শে জুলাই আড়াইটার সময় মিরপুরের ঘটনা ছিল এটি। তখন পর্যন্ত বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল সরকার নিজের জনগণের ওপরে এভাবে গুলি মারতে পারলো। ভাই সবসময় শুধু বলতো আন্দোলনে যাই। একদিন দশ নম্বারে গিয়ে ছাত্রদের পানি দিয়ে এসেছে। যখন আগস্ট মাস শুরু হয় তখন ভয়াবহতা আরও বাড়তে ছিল। তখন পুলিশ ও ছাত্রলীগ মিলে আন্দোলনরত শিক্ষার্থীদের মারছিল। আমার ভাই আমার থেকে দশ বছরের বড় ছিল তবুও আমাদের সঙ্গে অনেক মিল ছিল। ৪ঠা আগস্ট সকালে যখন বাইরে যায় তখন আমরা ভেবেছি ও বাইরে গেছে আন্দোলনে যায়নি। বাসায় আসার পর দেখি ও খুব অসুস্থ চোখমুখ লাল হয়ে গেছে। জানতে চাইলে বলে মিরপুর দশ নম্বরে গিয়েছিলাম টিয়ার গ্যাসে আমার চোখমুখ লাল হয়ে গেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ৫ই আগস্ট নেট বন্ধ দেখে ভয়ে আমার চিন্তা হচ্ছিল। আমার ভাই তখন বলে নেটে যেহেতু কিছুৃ দেখা যাচ্ছে না আমি তাহলে দশ নাম্বার গিয়ে একটু দেখে আসি কী অবস্থা। এ সময় আমি বলি তুমি যেও না। কিন্তু সে শুনেনি দুপুর আড়াইটা বের হয়ে যায়। এরপর তো শেখ হাসিনার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। ভাইকে ফোন দেয়া হয় সে তখন জানায় আমি দশ নম্বরে বিজয় মিছিলে আছি। তখন আম্মু তাকে গণভবনে যেতে নিষেধ করে। আমি আবার এ সময় গণভবনে যাই। বিজয় মিছিল থেকে ৬টায় ভাই বাসায় ফিরে এসে আমার জন্য চিন্তা করতে থাকে। আমিও সন্ধ্যার পর ফিরে আসি বাসায়। রাত সাড়ে ৯টায় বাসা থেকে বের হয়ে আবার বাসায় আসে। ১০টা পয়তাল্লিশের সময় ওইযে আবার বাসার বাইরে গেল আমার ভাই আর ফিরে আসেনি।
বোন উমাইমা বলেন, ভাইয়া বাসায় না ফেরায় ওর বন্ধুদের কাছে ফোন দেই। রাত যত বাড়তে থাকে তত আমাদের মন খারাপ হতে থাকে। রাত আড়াইটার দিকে আমার বন্ধুদের কাছে ভাইয়ার কিছু ছবি পাঠিয়ে খুঁজতে বলি। কখনো বিশ্বাস করিনি আমার ভাইয়ের এমন কিছু হবে। মা তখন বলে, কেমন যেন মনে হচ্ছে আমার সন্তানের খারাপ কিছু হয়েছে। কখনো ভাবিনি ও এভাবে মারা যাবে। পরের দিন সকালে আমরা ঢাকা মেডিকেলের দিকে রওনা দেই। কুর্মিটোলাসহ কয়েকটি হাসপাতালে খুঁজে কোথাও পাওয়া যায়নি। প্রথমে গিয়ে ঢামেকের ওয়ার্ডে ওয়ার্ডে খুঁজেছি ভেবেছি হয়তো আহত হতে পারে। এরপর সেখানে থাকা একজন বলেন, আপনারা একটু মর্গে খুঁজে আসেন। তখন ভাবলাম মর্গে কেন খুঁজবো সেখানে তো খোঁজার কোনো কারণ নেই। তারপর আমার খালা মর্গে ফ্রিজারের দরজা খুলে দেখার পরে তো অবস্থা খারাপ। সব অল্প বয়সী ছেলেদের মরদেহ পড়ে আছে। এত লাশ আগে কখনো দেখিনি। মনে হচ্ছিল ভিতরে থাকা মরদেহগুলো হাত বাড়িয়ে দিয়ে এখনি বলবে যে আমাদের এখান থেকে নিয়ে যাও। এই মর্গে না দেখে আরেকটি মর্গে খুঁজতে থাকি। এরপর সোহরাওয়ার্দীর মর্গে গিয়েও খুঁজে পাই না সেখানেও লাশের সারি। তখন বিকাল ৪টা বাজে আম্মু ফোন দিয়ে বলে বাপ্পীকে পেয়েছি কিনা। তখন আমি বলি আম্মু পাইনি এ সময় আম্মু বলে, বাপ্পীতো আর বেঁচে নেই বলে অনেক কান্না করে। তখন নাকি দুইজন শিক্ষার্থী বাসায় এসে খবর দেয় যে ভাইয়ার মরদেহ হাতিরঝিলে পেয়েছে। পরে আমরা হাতিরঝিলে যাই সেখানে গিয়ে দেখি সে আর নাই। ওইদিন মেডিকেলে গিয়ে কোনো রিপোর্টই ঠিকমতো পাইনি। পানিতে ফেলে দেওয়ায় ভাইয়ার শরীর ফুলে যায় ওর গায়ে ছররা গুলি ছিল। নাক-মুখ থেকে বের হচ্ছিল রক্ত। তখন থানাতে পুলিশের কোনো কার্যক্রম ছিল না। আমরা ২১শে আগস্ট হাতিরঝিল থানায় একটা মামলা করি। ময়নাতদন্তের রিপোর্টে ছররা গুলি উল্লেখ ছিল। ওর শরীর অর্ধগলিত হওয়ায় ভালোভাবে বোঝাও যাচ্ছিল না। আমরা বিচার প্রাপ্য আমরা তো এদেশের নাগরিক। কে বা কারা এই কাজ করলো বুঝতে পারছি না। তিনি বলেন, আমার ভাতিজীটাতো এমনিতেই এতিম ছিল মা হারিয়ে এখন বাবাকেও হারালো। কীভাবে বড় হবে বাবা-মা ছাড়া। আমার এই ভাইকে বাবা-মা অনেক কষ্ট করে বড় করেছে। মেয়েটি সারাদিন ওর বাবাকে খুঁজতে থাকে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 14
(23)
- প্রথম কর্মসূচি ঘোষণা করল জাতীয় নাগরিক কমিটি
- বন্যার্তদের ত্রাণ সহায়তার খরচ নিয়ে হাসনাত আব্দুল্ল...
- সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টে...
- রাশিয়ার নিরাপত্তা প্রধানের সঙ্গে কিমের বৈঠক
- নিজের পারফিউম ব্র্যান্ডের নাম ‘ডিভোর্স’, রহস্য কী?
- সেদিন যে রিপোর্ট প্রকাশ করা যায়নি -মানবজমিন
- যে প্রশ্ন বাংলাদেশের কোটি কোটি মানুষের by জি এম রা...
- বাংলাদেশ-ভারত সম্পর্ক, কোন পথে হাঁটবে দিল্লি?
- পদ্মার দুর্গম চরে বিল্লালের রাজত্ব টর্চারসেলে চলতো...
- শ্রমিকরাও বৈষম্যের শিকার তাদের দিকেও তাকাতে হবে by...
- শ্রমিক ইউনিয়নের মত ছাড়া কেনিয়া বিমানবন্দরের ইজারা ...
- আনু মুহাম্মদের বিশেষ সাক্ষাৎকার: বৈষম্য সৃষ্টিকারী...
- শেরপুরে বিয়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তালাক
- ন্যাটোকে পুতিনের হুমকি
- সরজমিন গুলিস্তান: মার্কেটে দখলদারি, ফুটপাথে স্বস্ত...
- ঢাবি’র হলে গণবিবাহের আয়োজন এবং...
- হকাররা সড়কে আসায় সিলেট নগর যে সংকটে by ওয়েছ খছরু
- বাবাকে খুঁজছে তাসফিয়া by ফাহিমা আক্তার সুমি
- কাজে ফিরতে চান শ্রমিকরা, উস্কানিতে তৃতীয় পক্ষ by স...
- বিলাসবহুল দুই বাড়ি থাকতেও গৃহহীন: দুই স্ত্রী’র গ্য...
- ‘গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে’
- আখাউড়ায় মসজিদ দখল করে মন্ত্রীর বউয়ের নামে নামকরণ b...
- তাদের অবিচল লড়াই by মো. আল আমিন
-
▼
Sep 14
(23)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment