Saturday, September 14, 2024
আখাউড়ায় মসজিদ দখল করে মন্ত্রীর বউয়ের নামে নামকরণ by জাবেদ রহিম বিজন
আখাউড়ায় মসজিদ দখল করে মন্ত্রীর বউয়ের নামে নামকরণ by জাবেদ রহিম বিজন
সরজমিন দেখা গেছে, ৬ তলা পর্যন্ত মসজিদের অবকাঠামো দৃশ্যমান হলেও ছাদ ছাড়া চারদিকই খোলামেলা। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন জানান, ৪ শতক জায়গার ওপর তারা প্রথম ৩ তলা মসজিদ নির্মাণ করেন। মসজিদের নিচে ৬টি দোকানঘরও ছিল। মেয়র কাজল মসজিদ পৌরসভার দখলে নিয়ে পুরাতন মসজিদ ভেঙে ফেলেন। এরপর ৭ তলা ফাউন্ডেশন দিয়ে নতুন মসজিদ করার কাজ শুরু করেন। ২০২০ সালের দিকে কাজ শুরু হলেও মাটি খননের পর ২ বছর কাজ বন্ধ থাকে। মসজিদ নির্মাণ কাজের জন্যে জেলা পরিষদ থেকে ২৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। টিআর-কাবিখার বরাদ্দও মসজিদের কাজের জন্যে দেয়া হয়। তাছাড়া আগের ৬টি দোকানের স্থলে মেয়র ৯টি দোকান করেন। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ৭টি দোকান বরাদ্দ করে প্রায় ৪০ লাখ টাকা নিয়েছেন মেয়র। কিন্তু আমরা টাকা ও কাজের প্রকৃত হিসাব এখনো পাইনি। বাণিজ্যিক এলাকার এই মসজিদ দখলে নেয়ার পেছনে মেয়রের লাভের চিন্তাও কাজ করেছে বলে মসজিদ কমিটির নেতাদের ধারণা। ওপরে দোকানের সংখ্যা বৃদ্ধি করা ছাড়াও আন্ডার গ্রাউন্ডেও সমসংখ্যক দোকান করার পরিকল্পনা ছিল তার। যদিও তা করতে পারেননি। দোকানগুলো সম্পন্ন হলে বুঝা যেত সেগুলো কারা নিয়েছে। এখন যে ৭টি বরাদ্দ দেয়া হয়েছে সেগুলো আগের ব্যবসায়ীরা অগ্রাধিকারে পেয়েছে বলে জানান মসজিদ কমিটির নেতারা।
মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ হলে গত ৩রা সেপ্টেম্বর সড়ক বাজারের ব্যবসায়ীরা পৌরসভায় গিয়ে প্রশাসকের সঙ্গে দেখা করে মসজিদের বিষয়ে কথা বলেন। এ সময় তারা ৫শ’ জনের স্বাক্ষরিত একটি আবেদনও দেন। এরপরই ৬ই সেপ্টেম্বর জুমার দিনে মাইকিং করে মসজিদ কমিটি করা হয়। এ বিষয়ে বিল্লাল হোসেন জানান, সাক্ষাতের পর প্রশাসক আমাদেরকে বলেছেন, এটা পৌরসভার কোনো মসজিদ নয়। এটা পৌরসভার কাজও নয়। ৫ই আগস্টের পর মসজিদ আগের নামে নামকরণ করে ব্যানার টানিয়ে দেয়া হয়। মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, আগে মন্ত্রীর বিবির নামে মসজিদ ছিল। মেয়র জোর করে মসজিদ দখলে নিয়ে ওই নাম দেন। ৫ই আগস্টের পর আগের নাম ফিরিয়ে আনা হয়েছে। আমরা মুসল্লিরা কমিটি করে এখন মসজিদের কাজ করছি। গত ৪ বছরে ৬টি ছাদের কাজই করেছেন মেয়র। আখাউড়া পৌর প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদা আক্তার অবশ্য এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 14
(23)
- প্রথম কর্মসূচি ঘোষণা করল জাতীয় নাগরিক কমিটি
- বন্যার্তদের ত্রাণ সহায়তার খরচ নিয়ে হাসনাত আব্দুল্ল...
- সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টে...
- রাশিয়ার নিরাপত্তা প্রধানের সঙ্গে কিমের বৈঠক
- নিজের পারফিউম ব্র্যান্ডের নাম ‘ডিভোর্স’, রহস্য কী?
- সেদিন যে রিপোর্ট প্রকাশ করা যায়নি -মানবজমিন
- যে প্রশ্ন বাংলাদেশের কোটি কোটি মানুষের by জি এম রা...
- বাংলাদেশ-ভারত সম্পর্ক, কোন পথে হাঁটবে দিল্লি?
- পদ্মার দুর্গম চরে বিল্লালের রাজত্ব টর্চারসেলে চলতো...
- শ্রমিকরাও বৈষম্যের শিকার তাদের দিকেও তাকাতে হবে by...
- শ্রমিক ইউনিয়নের মত ছাড়া কেনিয়া বিমানবন্দরের ইজারা ...
- আনু মুহাম্মদের বিশেষ সাক্ষাৎকার: বৈষম্য সৃষ্টিকারী...
- শেরপুরে বিয়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তালাক
- ন্যাটোকে পুতিনের হুমকি
- সরজমিন গুলিস্তান: মার্কেটে দখলদারি, ফুটপাথে স্বস্ত...
- ঢাবি’র হলে গণবিবাহের আয়োজন এবং...
- হকাররা সড়কে আসায় সিলেট নগর যে সংকটে by ওয়েছ খছরু
- বাবাকে খুঁজছে তাসফিয়া by ফাহিমা আক্তার সুমি
- কাজে ফিরতে চান শ্রমিকরা, উস্কানিতে তৃতীয় পক্ষ by স...
- বিলাসবহুল দুই বাড়ি থাকতেও গৃহহীন: দুই স্ত্রী’র গ্য...
- ‘গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে’
- আখাউড়ায় মসজিদ দখল করে মন্ত্রীর বউয়ের নামে নামকরণ b...
- তাদের অবিচল লড়াই by মো. আল আমিন
-
▼
Sep 14
(23)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment