Saturday, September 14, 2024
হকাররা সড়কে আসায় সিলেট নগর যে সংকটে by ওয়েছ খছরু
হকাররা সড়কে আসায় সিলেট নগর যে সংকটে by ওয়েছ খছরু
বৃহস্পতিবার সিলেট নগর কয়েক ঘণ্টার জন্য থমকে গিয়েছিল। বন্দরবাজারে ব্যবসায়ী ও অটোরিকশা পরিবহন শ্রমিকরা ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ান। এতে যেমনি দোকান ভাঙচুর করা হয়, তেমনি কোর্ট পয়েন্টে স্ট্যান্ডে থাকা সিএনজি অটোরিকশাও ভাঙচুর করে সড়কে ফেলা দেয়া হয়। পুলিশ আসে বহু পরে। এ কারণে সংকট তীব্র হয়েছিল। নগরের বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশার চালকরা সড়কে সিএনজি অটোরিকশা দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা করেন। এতে করে ঘণ্টা খানেকের উপরে অচলবস্থা দেখা দেয় নগরে। হস্তক্ষেপ করেন সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। রাতে এ নিয়ে বৈঠক হলেও কোনো সূরাহা হয়নি। সিলেট নগরে কেন এই সংকট। বিষয়টি নিয়ে ভাবছেন অনেকেই। তবে, হকার সমস্যার কারণে নগরে সংকট আগের মতো তীব্র দেখা দিয়েছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিসহ ব্যবসায়ীরা। বর্তমানে নগরের কার্যক্রম চলছে প্রশাসক দিয়ে। সিটি কাউন্সিলররাও কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। নগরের বন্দরবাজারে সিটি করপোরেশনের পাশেই রয়েছে সিটি করপোরেশনের মার্কেট। এ মার্কেটের সামনে যে সড়কটি রয়েছে সেটি এখন হকারদের দখলে। নগরের শাহপরান, মেজরটিলা ও দক্ষিণ সুরমা থেকে আসা সিএনজি অটোরিকশার চালকরা যাত্রী নিয়ে আসেন ওই এলাকায়। যাত্রী নামাতে তারা মার্কেটের সামনেই সিএনজি অটোরিকশা দাঁড় করান। সড়কটি ফের হকারদের দখলে যাওয়ায় সিএনজি অটোরিকশা চালকরা রাস্তার মাঝখানে, কখনো কখনো ডানপাশে গিয়েও যাত্রী নামিয়ে দেন। আর সিটি করপোরেশনের সামনে দক্ষিণ সুরমার সিএনজি অটোরিকশার স্ট্যান্ড থাকার কারণে সামনে চালকরা যেতে পারেন না। এতে করে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ওই এলাকায় যানজট লেগেই থাকে। এতে করে মার্কেটের ভেতরে ক্রেতাদের ঢুকতে ও বের হতে দুর্ভোগ পোহাতে হয়।
মার্কেটের ব্যবসায়ীরা বৃহস্পতিবার রাতে সমঝোতা বৈঠকের সময় জানিয়েছেন, মার্কেটের সামনে হকার ও অটোরিকশা চালকদের ভাগাড়ে পরিণত হয়েছে। এ কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে। বর্তমান সময়ে এ সংকট আরও তীব্র হয়েছে। এ নিয়ে প্রতিবাদ জানালে ব্যবসায়ীদের দোকানপাটে সিএনজি অটোরিকশা চালকরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। সিলেট নগরে হকার সমস্যা দীর্ঘদিনের। নগরের ফুটপাথ দখল করে হকাররা ব্যবসা করছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনে ছিলেন সিলেটের ব্যবসায়ীরা। বিগত সিটি করপোরেশন নির্বাচনের পর ক্ষমতা গ্রহণ করে নগরের হকার সমস্যা সমাধানে অসাধ্য কাজকে সাধন করেছিলেন সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি হকার মার্কেট মাঠকে ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় করে মাটি ভরাট করেন। গত রমজানের আগে তিনি হকারদের ফুটপাথ থেকে তুলে সেখানে পুনর্বাসনও করেছিলেন। ৫ই আগস্টের পূর্ব পর্যন্ত কোনো সমস্যা হয়নি। হকাররা মাঠে বরাদ্দকৃত জায়গাতেই ব্যবসা করছিলেন। কিন্তু পট-পরিবর্তনের পর মাঠে থাকা হকারদের একাংশ দায়িত্বে থাকা হকার নেতা আব্দুর রকিবসহ অন্যদের উপর চড়াও হয়। তারা রকিবকে বহিষ্কার করা ছাড়াও তার নামে মামলাও করেন। এতে নিয়ন্ত্রহীন হয়ে পড়েন মাঠে থাকা হকাররা। এরপর ওই মাঠ থেকে হকাররা বেরিয়ে সামনের রাস্তায় চলে আসে। এখন পূর্বের মতো নগরের ফুটপাথ ফের হকারের দখলে গেছে।
জলে গেল সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগ। ব্যবসায়ীরা জানিয়েছেন, সিটি করপোরেশনের সামনে থেকে লালদীঘির পাড় গলির মুখ পর্যন্ত সড়ক দুপুরের পর থেকেই চলে যায় হকারদের দখলে। এখানে এখন কেবল সবজি বিক্রেতারাই নয়, মাছ, শুঁটকিসহ অন্যান্য ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা বসছেন। এতে করে সড়কটি ফের বেদখল হয়ে গেছে। বন্দরবাজারের অটোরিকশার পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, নগরের কয়েকটি এলাকা থেকে যাত্রী নিয়ে এসে তারা ওখানেই নামিয়ে দিয়ে থাকেন। যাত্রীর সুবিধার কথা বিবেচনা করেই তারা ওই সড়কে কিছু সময়ের জন্য সিএনজি অটোরিকশা থামান। এরপর তারা হয় কোর্ট পয়েন্ট, নতুবা মধুবন সুপার মার্কেটের সামনে চলে আসেন। সম্প্রতি হকার বসার কারণে সংকট তীব্র হয়েছে। যানজট লেগে যাচ্ছে। ব্যবসায়ীরা তাদের মার্কেটের সামনে হকারমুক্ত করলেও আর যানজট লাগবে না। কিন্তু সেটি না করে তারা পরিবহন শ্রমিকদের উপর দোষারোপ করছেন। এজন্য বৃহস্পতিবার অনভিপ্রেত ঘটনা ঘটেছে। এদিকে, বৃহস্পতিবারের ঘটনায় রাতেই সার্কিট হাউসে ব্যবসায়ীসহ পরিবহন শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক করেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সেখানে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত দায়িত্বে থাকা ডিসি ট্রাফিক বিএম আশরাফউল্লাহ তাহেরও উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচনার মাধ্যমে কোনো সমাধান না আসায় ১৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেয়া হয়। এতে পুলিশ প্রশাসন, ব্যবসায়ী সংগঠন এবং পরিবহন শ্রমিক সংগঠনের ৫ জন করে প্রতিনিধি রয়েছেন। তারা সংঘর্ষের বিষয়ে সার্বিক খোঁজখবর নিয়ে বুধবার অনুষ্ঠিতব্য বৈঠকে তথ্য উপস্থাপন করবেন এবং এর ভিত্তিতে বিষয়টির সমাধান করা হবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 14
(23)
- প্রথম কর্মসূচি ঘোষণা করল জাতীয় নাগরিক কমিটি
- বন্যার্তদের ত্রাণ সহায়তার খরচ নিয়ে হাসনাত আব্দুল্ল...
- সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টে...
- রাশিয়ার নিরাপত্তা প্রধানের সঙ্গে কিমের বৈঠক
- নিজের পারফিউম ব্র্যান্ডের নাম ‘ডিভোর্স’, রহস্য কী?
- সেদিন যে রিপোর্ট প্রকাশ করা যায়নি -মানবজমিন
- যে প্রশ্ন বাংলাদেশের কোটি কোটি মানুষের by জি এম রা...
- বাংলাদেশ-ভারত সম্পর্ক, কোন পথে হাঁটবে দিল্লি?
- পদ্মার দুর্গম চরে বিল্লালের রাজত্ব টর্চারসেলে চলতো...
- শ্রমিকরাও বৈষম্যের শিকার তাদের দিকেও তাকাতে হবে by...
- শ্রমিক ইউনিয়নের মত ছাড়া কেনিয়া বিমানবন্দরের ইজারা ...
- আনু মুহাম্মদের বিশেষ সাক্ষাৎকার: বৈষম্য সৃষ্টিকারী...
- শেরপুরে বিয়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তালাক
- ন্যাটোকে পুতিনের হুমকি
- সরজমিন গুলিস্তান: মার্কেটে দখলদারি, ফুটপাথে স্বস্ত...
- ঢাবি’র হলে গণবিবাহের আয়োজন এবং...
- হকাররা সড়কে আসায় সিলেট নগর যে সংকটে by ওয়েছ খছরু
- বাবাকে খুঁজছে তাসফিয়া by ফাহিমা আক্তার সুমি
- কাজে ফিরতে চান শ্রমিকরা, উস্কানিতে তৃতীয় পক্ষ by স...
- বিলাসবহুল দুই বাড়ি থাকতেও গৃহহীন: দুই স্ত্রী’র গ্য...
- ‘গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে’
- আখাউড়ায় মসজিদ দখল করে মন্ত্রীর বউয়ের নামে নামকরণ b...
- তাদের অবিচল লড়াই by মো. আল আমিন
-
▼
Sep 14
(23)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment