Saturday, September 14, 2024
ঢাবি’র হলে গণবিবাহের আয়োজন এবং...
ঢাবি’র হলে গণবিবাহের আয়োজন এবং...
জুলাই বিপ্লবের পরে স্বাধীনতা উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ভোজ ও গণবিবাহের আয়োজন করা হচ্ছে। আগামী ২০শে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই বিয়ের সকল খরচ বহন করবেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা। গত ১১ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২ গ্রুপে দেয়া এক পোস্টে এমন কথা জানানো হয়।
তবে নামে গণবিবাহ হলেও পাত্রের ক্ষেত্রে এখানে মানদণ্ড বেঁধে দেয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, গণবিয়েতে পাত্রী যেকোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও পাত্রকে অবশ্যই জহুরুল হক হলের শিক্ষার্থী হতে হবে। গণবিয়েতে বর-কনেকে কোনো খরচ বহন করতে হবে না।
এই উদ্যোগ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সাড়া ফেলেছে। গণবিবাহকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে পাত্র-পাত্রী সন্ধানের হিড়িক পড়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সিভি পোস্ট করছেন। নিজের গুণাগুণ তুলে ধরে কেমন পাত্র বা পাত্রী চান, চাহিদামতো পোস্ট দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অনেকেই এতে অংশ নেয়ার আগ্রহ দেখাচ্ছেন। পরিবারের সম্মতি নিয়ে অনেকে তুলে ধরছেন নিজেদের বায়োডাটা।
জহুরুল হক হলের শিক্ষার্থীদের মধ্যেও এ নিয়ে চলছে উৎসবের আমেজ। নাম প্রকাশ না করা শর্তে হলটির ২০১৫-১৬ সেশনের এক শিক্ষার্থী মানবজমিনকে বলেন, পড়াশোনা শেষ হয়েছে। বয়স বাড়ছে, বিয়ের জন্য পরিবার থেকে তাগাদা দেয়া হচ্ছে। তবে সঠিক পাত্রী খোঁজা, বিয়ের অনুষ্ঠানে যাবতীয় আয়োজন- এসব বেশ ঝামেলার কাজ। হলের ছোট ভাইদের এই উদ্যোগ সবকিছুর সমাধান করতে পারে। আমি পাত্রী চেয়ে সিভি দিবো। অনেক নারীও ইতিমধ্যে সিভি পোস্ট করেছেন। পছন্দের কাউকে পেলেই শুভ কাজটা সেরে ফেলতে চাই।
আয়োজক সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক হলে একাধিক বিয়েই সেদিন হতে যাচ্ছে। সাড়া ফেলে দেয়া এমন উদ্যোগ নেয়ার পেছনের কারণও জানিয়েছেন আয়োজকরা। গণবিবাহ আয়োজনের অন্যতম প্রধান উদ্যোক্তা জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আল আমিন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত এই ছাত্র জানান, বিয়েটা আমাদের সমাজে একটা ট্যাবুতে পরিণত হয়েছে। এখানে পাত্র চাকরি করে প্রতিষ্ঠিত হলেই কেবল বিয়ে করার উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে পাত্রী নির্বাচনের ক্ষেত্রেও আছে নানা মানদণ্ড। আমরা এসব প্রচলিত প্রথা ভেঙে ফেলতে চাই। আমরা বিশ্বাস করি, দুই পক্ষ রাজি হলে, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস থাকলে এবং পরিবারের সম্মতি ও সহযোগিতা থাকলে শিক্ষার্থী থাকা অবস্থায় বিয়ে করে সুখী হওয়া যায়।
ক্যাম্পাসে আলোচনার তুঙ্গে থাকলেও এ আয়োজন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি হল প্রশাসন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রোভোস্ট অধ্যাপক ড. ফারুক শাহ এ বিষয়ে মানবজমিনকে বলেন, আপনারা জানেন- ২২ তারিখ থেকে বিশ্বাবিদ্যালয়ের একাডেমিক ক্লাস শুরু হতে যাচ্ছে। শিক্ষার্থীরা সামপ্রতিক সময়ে একটা ট্রমার মধ্য দিয়ে গেছে। ক্লাস শুরুর আগে মানসিকভাবে তাদের একটু রিফ্রেশমেন্ট দরকার। সেই চিন্তা থেকেই মূলত ক্লাসের জন্য তাদের প্রস্তুত করতে স্বাধীনতা ভোজের ব্যবস্থা করছি। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজনও থাকবে। দিনটিতে নবীন শিক্ষার্থীদের হলে বরণ করে নেয়া হবে। তাছাড়া সিনিয়র শিক্ষার্থী যারা হল থেকে বিদায় নেবে তাদের জন্য বিদায় অনুষ্ঠানের মতোই। তিনি বলেন, তবে এ অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের গণবিবাহের উদ্যোগ আমার জানা ছিল না। এ ব্যাপারে আমাদের কাছে এখনো কেউ অনুমতি চায়নি। অনুমতি চাইলে হল প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পরামর্শ নিয়ে ও নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে। এই অনুষ্ঠানের ব্যাপারে শিক্ষার্থীরা সঠিক যুক্তি তুলে ধরতে পারলে প্রশাসন বিবেচনা করবে বলেও তিনি জানান।
তবে অনুমতির ব্যাপারে আশাবাদী আয়োজকরা। এ বিষয়ে আল আমিন বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে হল প্রশাসনের কাছে এখনো আবেদন করিনি। সঠিকভাবে এই আয়োজনের উদ্দেশ্য তুলে ধরলে হল কর্তৃপক্ষ অনুমতি দেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1373)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 14
(23)
- প্রথম কর্মসূচি ঘোষণা করল জাতীয় নাগরিক কমিটি
- বন্যার্তদের ত্রাণ সহায়তার খরচ নিয়ে হাসনাত আব্দুল্ল...
- সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টে...
- রাশিয়ার নিরাপত্তা প্রধানের সঙ্গে কিমের বৈঠক
- নিজের পারফিউম ব্র্যান্ডের নাম ‘ডিভোর্স’, রহস্য কী?
- সেদিন যে রিপোর্ট প্রকাশ করা যায়নি -মানবজমিন
- যে প্রশ্ন বাংলাদেশের কোটি কোটি মানুষের by জি এম রা...
- বাংলাদেশ-ভারত সম্পর্ক, কোন পথে হাঁটবে দিল্লি?
- পদ্মার দুর্গম চরে বিল্লালের রাজত্ব টর্চারসেলে চলতো...
- শ্রমিকরাও বৈষম্যের শিকার তাদের দিকেও তাকাতে হবে by...
- শ্রমিক ইউনিয়নের মত ছাড়া কেনিয়া বিমানবন্দরের ইজারা ...
- আনু মুহাম্মদের বিশেষ সাক্ষাৎকার: বৈষম্য সৃষ্টিকারী...
- শেরপুরে বিয়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তালাক
- ন্যাটোকে পুতিনের হুমকি
- সরজমিন গুলিস্তান: মার্কেটে দখলদারি, ফুটপাথে স্বস্ত...
- ঢাবি’র হলে গণবিবাহের আয়োজন এবং...
- হকাররা সড়কে আসায় সিলেট নগর যে সংকটে by ওয়েছ খছরু
- বাবাকে খুঁজছে তাসফিয়া by ফাহিমা আক্তার সুমি
- কাজে ফিরতে চান শ্রমিকরা, উস্কানিতে তৃতীয় পক্ষ by স...
- বিলাসবহুল দুই বাড়ি থাকতেও গৃহহীন: দুই স্ত্রী’র গ্য...
- ‘গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে’
- আখাউড়ায় মসজিদ দখল করে মন্ত্রীর বউয়ের নামে নামকরণ b...
- তাদের অবিচল লড়াই by মো. আল আমিন
-
▼
Sep 14
(23)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment