Saturday, September 14, 2024
‘গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে’
‘গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে’
আবদুর রব বলেন, গণঅভ্যুত্থানে পুরনো রাজনৈতিক শক্তির উচ্ছেদ ও নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। ফলে সংবিধানসহ রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক ক্ষেত্রে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছে তা খুবই ইতিবাচক পদক্ষেপ। সংবিধানসহ সংস্কারের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপের আয়োজন করে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেশবাসীর কাছে উপস্থাপনের যে প্রক্রিয়া ও পদ্ধতি গ্রহণ করা হয়েছে- তা বিপুল সম্ভাবনা সৃষ্টি করেছে। ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে প্রজাতন্ত্রের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তাকে ১৯৭১ সালের সশস্ত্র মুক্তি সংগ্রামের আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করে যুগান্তকারী রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন করতে হবে। সমাজ এখন রূপান্তরের সন্ধিক্ষণে, এই বাস্তব পরিস্থিতিকে কাজে লাগাতে হবে।
সভায় রাজনৈতিক প্রস্তাবগুলো হলো- জুলাই গণহত্যার প্রেক্ষিতে অকুতোভয় সংগ্রামী ছাত্র-জনতার ঐতিহাসিক গণবিক্ষোভ ও গণবিদ্রোহে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিবাদী সরকারের পতন এবং পলায়ন ইতিহাসে এক অনন্য এবং অসাধারণ ঘটনা হিসেবে স্থান করে নেবে। ছাত্র গণঅভ্যুত্থানের পর ব্যাপক জনগোষ্ঠীর ম্যান্ডেট ও অভিপ্রায়ের ভিত্তিতে বিশ্ব বরেণ্য, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এক সময়োচিত ও দূরদর্শী পদক্ষেপ। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত আইনশৃঙ্খলাসহ শিল্প কলকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার দিতে হবে।
এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখাসহ শিল্প কারখানায় উৎপাদন নিশ্চিত করতে হবে এবং বন্যা উত্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সার্বিক উদ্যোগ গ্রহণ করতে হবে। ভূ-রাজনৈতিক বাস্তবতায় ১৮ বছরের ঊর্ধ্বের যুবশক্তির বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণসহ জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়নকে অগ্রাধিকার দিতে হবে। ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও মুক্তি সংগ্রামের আকাঙ্ক্ষার সম্মিলনে রাষ্ট্রক্ষমতায় রাজনৈতিক দলের সঙ্গে অদলীয় সমাজশক্তির অংশীদারিত্ব ভিত্তিক রাজনৈতিক ব্যবস্থাপনায় জাতীয় ঐক্য নিশ্চিত করে গণআকাঙ্ক্ষা পূরণের সহায়ক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে তৃতীয় জাগরণকে ত্বরান্বিত করতে হবে।
সভায় বক্তব্য রাখেন জেএসডি’র নেতা তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, এডভোকেট কে এম জাবির, মোহাম্মদ তৌহিদ হোসেন, বাবু হীরালাল চক্রবর্তী, ডা. জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ► 2026 (1804)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 14
(23)
- প্রথম কর্মসূচি ঘোষণা করল জাতীয় নাগরিক কমিটি
- বন্যার্তদের ত্রাণ সহায়তার খরচ নিয়ে হাসনাত আব্দুল্ল...
- সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টে...
- রাশিয়ার নিরাপত্তা প্রধানের সঙ্গে কিমের বৈঠক
- নিজের পারফিউম ব্র্যান্ডের নাম ‘ডিভোর্স’, রহস্য কী?
- সেদিন যে রিপোর্ট প্রকাশ করা যায়নি -মানবজমিন
- যে প্রশ্ন বাংলাদেশের কোটি কোটি মানুষের by জি এম রা...
- বাংলাদেশ-ভারত সম্পর্ক, কোন পথে হাঁটবে দিল্লি?
- পদ্মার দুর্গম চরে বিল্লালের রাজত্ব টর্চারসেলে চলতো...
- শ্রমিকরাও বৈষম্যের শিকার তাদের দিকেও তাকাতে হবে by...
- শ্রমিক ইউনিয়নের মত ছাড়া কেনিয়া বিমানবন্দরের ইজারা ...
- আনু মুহাম্মদের বিশেষ সাক্ষাৎকার: বৈষম্য সৃষ্টিকারী...
- শেরপুরে বিয়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তালাক
- ন্যাটোকে পুতিনের হুমকি
- সরজমিন গুলিস্তান: মার্কেটে দখলদারি, ফুটপাথে স্বস্ত...
- ঢাবি’র হলে গণবিবাহের আয়োজন এবং...
- হকাররা সড়কে আসায় সিলেট নগর যে সংকটে by ওয়েছ খছরু
- বাবাকে খুঁজছে তাসফিয়া by ফাহিমা আক্তার সুমি
- কাজে ফিরতে চান শ্রমিকরা, উস্কানিতে তৃতীয় পক্ষ by স...
- বিলাসবহুল দুই বাড়ি থাকতেও গৃহহীন: দুই স্ত্রী’র গ্য...
- ‘গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে’
- আখাউড়ায় মসজিদ দখল করে মন্ত্রীর বউয়ের নামে নামকরণ b...
- তাদের অবিচল লড়াই by মো. আল আমিন
-
▼
Sep 14
(23)
-
▼
September
(772)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
No comments:
Post a Comment